Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ভারতীয় পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ চারজনকে আটক করেছে। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া ও উত্তর বেতিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো; শাড়িসহ উত্তর বেতিয়ারা তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের মোঃ সিয়াম, রতনপুর গ্রামের রবিউল আলম ও মাদকসহ শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। জানা গেছে, র‌্যাবের একটি অভিযানিক টিম বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ(ঝালকাঠি-ন-১১-০০৫৩) ভর্তি ১৩৪৪ পিছ ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পাচারকাজে জড়িত পাশ^বর্তী উত্তর বেতিয়ারা গ্রামের আবুল হাশেমের…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ঢাকায় আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১মে) সকালে লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা “আর কত রামিসা?”, “শিশু হত্যার বিচার চাই”, “নিরাপদ শৈশব চাই”সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বক্তারা বলেন, শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তারা শিশু নির্যাতন ও নারী সহিংসতার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যক্রম আরও…

Read More

খুবি প্রতিনিধি : ওয়েভ ফাউন্ডেশন এবং ডয়েচে ভেলে একাডেমির যৌথ বাস্তবায়িত “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্প-এর উদ্যোগে খুলনাতে অবস্থিত বিভিন্ন বেসরকারী সংস্থার (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) যুব ভলেন্টিয়ারদের নিয়ে বুটক্যাম্প আয়োজন করা হয় । ১৯ মে ২০২৬ তারিখ খুলনার হোটেল সিটি ইন-তে শুরু হওয়া “MIL, Digital Safety and Constructive Dialogue with CSO Youth Members” শীর্ষক তিনদিন ব্যাপী এই বুটক্যাম্পটি ২১ মে ২০২৬ বিকেলে শেষ হয়। বুটক্যাম্পে ৩টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর মোট ৩০ জন যুব ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। সংস্থাগুলো হলো, পরিবর্তন- খুলনা, দলিত এবং রঙমহল ফর ইয়ুথ । বুট ক্যাম্পটিতে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মানিত অতিথি হিসেবে…

Read More

ছবি সংগ্রহীত যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন বাংলাদেশে চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের মতো স্বাস্থ্যসেবার বিভিন্ন পেশাজীবীদের জন্য পৃথক নিয়ন্ত্রণকারী সংস্থা থাকলেও দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের স্বীকৃতি ও নিয়ন্ত্রণ নিয়ে নানা আলোচনা ছিল। তবে বাংলাদেশ সরকার সম্প্রতি জারি করা গেজেট ও প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করেছে। সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে যে, ফিজিওথেরাপিস্টসহ রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের নিয়ন্ত্রণ, নিবন্ধন, লাইসেন্স ও মান নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি)–এর অধীনেই পরিচালিত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবন্ধিতা, সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, পক্ষাঘাত, স্পাইনাল কর্ড ইনজুরি ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এসব রোগীর চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন নিশ্চিত করতে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ…

Read More

নেয়ামুল হক মিয়া, গৌরনদী (বরিশাল) আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানিয়েছেন, মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন-মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। একইসাথে হাসপাতালে আনা গুরুত্বর আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ী থানার বিভিন্ন স্থানে চলাচলরত যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দিয়েছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে একটি লিখিত নোটিশ জারি করা হয়েছে। টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্যাডে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধনবাড়ী স্টেশনে সকল প্রকার গাড়ি থেকে চাঁদা আদায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে বিনিময়, সোনালী, জামালপুর, শেরপুর, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে চলাচলকারী গাড়িগুলোর ক্ষেত্রে কোনো ধরনের চাঁদা আদায় করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ধনবাড়ী ও কেন্দ্রুয়া হয়ে চলাচলকারী যানবাহনের ক্ষেত্রে শুধুমাত্র বুকিং/পার্কিং বাবদ নির্ধারিত হারে অর্থ গ্রহণ…

Read More

ছবি সংগ্রহীত  ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের ১০ জেলার ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ফিরতি যাত্রার টিকিট বিক্রি। রেলওয়ে জানিয়েছে, শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। এর মধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট মিলবে দুপুর ২টা থেকে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ পাওয়া যাচ্ছে ৩১ মের ফিরতি যাত্রার টিকিট। এছাড়া ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪…

Read More

উজিরপুর, বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার নাসিরের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ডাক্তার নাজমুস সাকিব ও নাজমুল হাসান। বক্তারা বলেন, দেশের চিকিৎসকরা নিরলসভাবে জনগণকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। কিন্তু একটি মহল সামান্য বিষয়কে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর অকারণে হামলা ও বিভিন্নভাবে হেনস্তা করছে। এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক কার্যক্রম মূল্যায়নে এ সাফল্য অর্জন করে ইউনিয়ন পরিষদটি। জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে প্রতি মাসে অন্তত ৫টি করে মামলা রুজুর লক্ষ্য নির্ধারিত রয়েছে। সে হিসেবে ৬ মাসে ৩০টি মামলা হওয়ার কথা থাকলেও রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ঝালকাঠি উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে মোট ৪০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩১টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। যা জেলার মধ্যে সর্বোচ্চ…

Read More