- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে “ভূমি সেবা সপ্তাহ” উপলক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা সাব-রেজিস্ট্রার নুরুল আল ইশা, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি…
সরিষাবাড়ি প্রতিনিধি জামালপুর সরিষাবাড়ীতে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমিসেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ভূমি প্রশাসন ও সঞ্চালনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো আ ন ম ফরিদ উদ্দিন নিয়াজী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার আফরোজা আফসানা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইকবাল হাসান , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এবং অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডা. সুলতান সরকার ,…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু উপজেলার রাজাপুর পূর্ণকলস এলাকার মোঃ মিন্টু হোসেনের ছেলে আরাফাত (১১), রাজু আহমেদ এর ছেলে নূর মোহাম্মদ (১০)। তারা নিকটতম প্রতিবেশী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এসময় আরাফাতের নানা ওই দুই শিশুকে পুকুরের পাশে খেলতে দেখেছিলেন বলে জানান। তখনই সবার ধারণা করেন যে, শিশু দুটি পুকুরে পড়ে যেতে পারে। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার…
জিয়ারত জুয়েল : সমবায় শক্তি, সমবায়ী মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান এমপি। বিআরডিবি চেয়ারম্যান মো: ইউসুফ আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন ও বিআরডিবি টাঙ্গাইলের উপপরিচালক আবদুর রহমান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারী, ইমার্জেন্সী প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স (বি- স্ট্রং) এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এসডিএফ কুমিল্লা আঞ্চলিক অফিসের রিজিওনাল কো-অরডিনেট এবিএম আরমান হোসাইন। প্রকল্পের বিভিন্ন বিষয়ে তুলে ধরে কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যের অবহিত করেন এসডিএফ”র রিজিওনাল ম্যানেজার জুলফিকার আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন…
কোটচাদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাসের অভিযোগে এক মুসলিম পুরুষ ও এক হিন্দু নারীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে কোটচাঁদপুর পৌরসভার ব্রিজঘাট মোড় এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার পুড়াদা গ্রামের গনি মাস্টারের ছেলে নাসির উদ্দিন (৪৬) গত ১৫ মে থেকে যশোর জেলার চৌগাছা উপজেলার বর্ণী গ্রামের বাসিন্দা বাসনা রানী (৪২)-কে স্ত্রী পরিচয়ে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন। বাসনা রানী দুই সন্তানের জননী এবং তার স্বামীর নাম শ্যামল কুমার নায়েক। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১৮ মে) দুপুর ২:০০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান। …
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক এবং সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাবরক্ষন কর্মকর্তা মনিউজ্জামান মনি, প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বক্তারা বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে দ্রুত ও সহজ ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা,…
নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী -মহাদেবপুর ) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল । জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার (১৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) অনুযায়ী স্পিকার এ মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে…
নীলফামারী প্রতিনিধি: শরীয়তপুরে কর্তব্যরত চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন (বিপিসিএইচএ) এর নীলফামারী জেলা শাখা। সোমবার (১৮ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকট ও হসপিতাল কর্তৃপক্ষসহ কর্মরতরা। মানবন্ধনে বক্তারা বলেন, একজন চিকিৎসক যখন নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের জীবন বাঁচানোর সেবায় নিয়োজিত থাকেন, তখন কর্মস্থলে তাদের ওপর এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক বিচারের নিমিত্বে শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরোও দাবী করেন, সারা দেশের মতো নীলফামারীর প্রতিটি…