- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
রাজশাহী প্রতিনিধি জনগণকে ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ২১ মে পর্যন্ত। রবিবার (১৭ মে) বেলা ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (১৮ মে) ঢাকার ধামরাই উপজেলার একাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিস জানায়, ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) ও ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডার বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধ থাকায় ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এলাকার পুরো অংশসহ ধামরাইয়ের বিস্তৃত অঞ্চলে প্রভাব পড়বে। এর মধ্যে রয়েছে, ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এতে মোট ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখলেন আদালত। এতে আইভীর কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন গত…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইল-২ সংসদীয় আসনে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় বিতরণ করা শাড়ি ও নগদ অর্থ নিয়ে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের একাংশ দাবি করেছেন, সরকারি ঘোষণা অনুযায়ী এক হাজার টাকা পাওয়ার কথা থাকলেও তারা শুধু শাড়ি পেয়েছেন, নগদ অর্থ পাননি। এছাড়া বিতরণ কার্যক্রমে কোনো মাস্টাররোল বা উপকারভোগীর তালিকা সংরক্ষণ না করার অভিযোগও উঠেছে। জানা গেছে, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নড়াইল-২ সংসদীয় আসনে (লোহাগড়া ও নড়াইল সদরের অংশ) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা নগদ অর্থ এবং ৭০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসনের ২০টি ইউনিয়ন…
প্রতিনিধি// মাগুরার কৃতিসন্তান এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর প্রথমবার মাগুরায় আগমন উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ মে শুক্রবার দুপুরে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম গেটে শ্রীপুর উপজেলা বিএনপিও এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত গণসংবর্ধনা প্রদান ও মোটর শোভাযাত্রার আয়োজন করে। বেলা ১১টায় অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী (এমপি) কামারখালীর গড়াই সেতু পার হয়ে শ্রীপুরের ওয়াপদা বাজারে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর সরকারী…
পঞ্চগড় প্রতিনিধি তেতুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। তেতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার (১৫ মে ) বিকেলে তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটির যৌথ উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। এদিন জেলার তেতুলিয়া সকল সাংবাদিক দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন।সাদা জার্সিতে খেলেন মুন্সী গঞ্জ সাংবাদিক সোসাইটি দল আর লাল জার্সিতে তেতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতি । উত্তেজনাপূর্ণ এ খেলায় ২–২ গোলের ব্যবধানে শেষ পর্যন্ত ড্র করেছে। প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি ছিলেন তেতুলিয়া ইউএন ও আফরোজ শাহিন খুসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ,লাইছুর রহমান, তেতুলিয়া উপজেলা …
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বসবাসরত পরমানন্দ সাহা গ্রামের নাগরিকদের সমন্বয়ে “ঢাকাস্থ পরমানন্দসাহাবাসী” নামে একটি সামাজিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। গত শুক্রবার (১৫ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা ও আশেপাশের এলাকায় বসবাসরত পরমানন্দ সাহা গ্রামের প্রায় একশত নাগরিক অংশগ্রহণ করেন। বিকেল ৬টায় শুরু হওয়া এ সভা রাত ১১টায় নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়। জানা যায়, পরমানন্দ সাহা গ্রামের হুমায়ুন কবির মিন্টু ও কে এম রিয়াজ রহমানের উদ্যোগে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। তাদের সঞ্চালনায় এবং গ্রামের কৃতী সন্তান সুলতান মাহমুদ নিলু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুর্শিদা আক্তার,…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে হশো দিনব্যাপী চলছে চাকরি মেলা। এতে অনেকেই দক্ষতা অনুযায়ী চাকরি পেয়েছেন। শনিবার দুপুরে নগরের একটি কনভেনশন সেন্টারে হলে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয় । রাজশাহীতে সমাজের পিছিয়ে পড়া ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ তরুণ–তরুণীদের কর্মসংস্থানের জন্য ব্যতিক্রমধর্মী একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে নগরের একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে ২৭টি প্রতিষ্ঠান। পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এ মেলার আয়োজন করে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ছিল দক্ষ কর্মীর চাহিদা। কোথাও টাইলস ও মোজাইক মিস্ত্রি, কোথাও ইলেকট্রিক মিস্ত্রি, ওয়েল্ডিং শ্রমিক, সেলসম্যান কিংবা কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য আবেদন…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৬ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সরকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মোসা: মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর কুন্ডু, পৌর যুব দলের সভাপতি…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার ভোরে বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রায় ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঁঠালিয়ার ষাটকুড়া এলাকায় যাচ্ছিল। পথে জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে যায়। এসময় ট্রাকটির পেছনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন বেকু ব্যবহার করে ট্রাকটি উদ্ধার করলেও সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।…