Author: admin

স্পোর্টস ডেস্ক গেল সপ্তাহান্তে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হেরে লিগের আশা শেষ হয়ে যায় রিয়াল মাদ্রিদের। গত রাতে নিজেদের মাঠ বার্নাব্যুতে সেই দুঃখ ভুলল দলটি। ইতোমধ্যেই অবনমিত রিয়াল ওভিয়েদোকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে ম্যাচ শেষে জয়ের চেয়ে দর্শকদের হতাশার কথাই বেশি আলোচনায় এসেছে। কোচ আলভারো আরবেলোয়া কথা রেখেছেন। আলভারো কারেরাস, ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গাসহ সম্প্রতি কম সুযোগ পাওয়া বেশ কয়েকজন খেলোয়াড়কে প্রথম একাদশে রেখেছিলেন তিনি। ফলে শুরুতে ছন্দ পেতে সময় লেগেছে মাদ্রিদের। ৪৪ মিনিটে প্রথম গোল আসে। ব্রাহিম দিয়াজ গনসালো গার্সিয়াকে বল দেন এবং গার্সিয়া দূরের কোণে বল পাঠিয়ে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আরবেলোয়া তার তারকাদের নামান। জুড…

Read More

ছবি সংগ্রহীত  ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের তিন জেলার ওপর দিয়ে দুপুর পর্যন্ত ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

ঝালকাঠি প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝালকাঠি জেলায় বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে রাজাপুর উপজেলার দল। বুধবার বিকেলে ঝালকাঠি মিনি স্টেডিয়ামে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শিরিন আক্তার এবং কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা…

Read More

বরগুনা প্রতিনিধি  বরগুনায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বরগুনার শিল্পকলা একাডেমি মাঠে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে। আধুনিক প্রযুক্তি কৃষিতে বিপ্লব এনেছে উল্লেখ…

Read More

লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় রহিম সিকদার (৩৮) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রহিম সিকদার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম সিকদারের ছেলে সোয়াইব সিকদারকে (১২) ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ মারধর করে। পরে বিষয়টি জানতে পেরে রাতে রহিম সিকদার তার ছেলে ও কয়েকজনকে নিয়ে সুইজগেট এলাকায় যান। এ সময় পূর্ব বিরোধের জেরে আজিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম সিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র…

Read More

 হাতীবান্ধা প্রতিনিধি  ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে খাদেমুল (২৫) নামে এক চোরাকারবারি বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। ‎ ‎গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে। এতে আরও বলা হয়, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এর মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য পেলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার দোকানসহ মোট চারটি দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রফিকুল ইসলাম (৪২) মধুপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজারে পাটের তৈরি খালি বস্তার ব্যবসা করে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে রফিকুল ইসলাম বস্তা বিক্রির টাকা নিয়ে দোকানে বসে ছিলেন। এ সময় একই এলাকার হাবিব, মানিক, মুক্তার, নিঝুম…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসা পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থী থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে।এতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে এক নজর দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় করছে।পরিবার ও স্হানীয় সূত্র জানায়,উপজেলার আগধল্যা গ্রামের সৌদিপ্রবাসী বাদশা খলিফার ১৪ বছর বয়সি বড় মেয়ে নূরমী আক্তার।সে উপজেলার গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল।গত রমজান মাস থেকেই নূরমী তার শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন লক্ষ্য করে।বিষয়টি পরিবারকে জানালেও প্রথমে তারা গুরুত্ব দেননি।পরে গত বুধবার নানির নজরে বিষয়টি এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন।এরপর পরিবার তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে নাম রাখেন নূরনবী।স্থানীয়রা…

Read More