Author: admin

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির রাজাপুর উপজেলায় সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা। শনিবার (৯ মে) রাজাপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, হামলার চারদিন পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি।একজন পেশাদার সাংবাদিকের ওপর নৃশংস হামলা কেবল ব্যক্তির ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। এসময় বক্তব্য রাখেন,…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গাইন ও সহকারী প্রকৌশলী রাজিব শাহর বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ দোসর আত্মীয়-স্বজনের নামে কাজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের এপিএস তালতলীর বাসিন্দা ওমর আব্দুল্লাহ শাহীন এমন অভিযোগ এনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগ করেছেন। প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা. নুরুল ইসলামকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মে (বৃহস্পতিবার) তদন্ত শুরু হবে। জানা গেছে, ২০২৪ সালে ২৩…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: United in Humanity” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও র‍্যালিতে অংশ নেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে উপজেলা রেড ক্রিসেন্টের উপদেষ্টা ও জেলা টিমের সদস্য মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিপন হোসেন। উপজেলা টিম লিডার রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা টিম…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : খেলায় শক্তি, খেলায় বল,এবং তরুন যুব সমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে বিভিন্ন সময় পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদ খেলাধুলাসহ বিভিন্না সামাজিক কাজের আয়োজন করে থাকেন। ৯ মে শনিবার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় আলকরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন,, প্রধান অতিথির বক্তব্য সৈয়দ একরামুল হক হারুন বলেন যারা ছাত্র আছো তারা পড়া লেখার পাশাপাশি খেলাধুলা করবে,, তবে বিশেষ করে লেখা পড়ায় এগিয়ে যেতে হবে,, আর যারা পড়া…

Read More

ইবি প্রতিনিধি: মানবাধিকার ভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (এইচআরডিএস) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী খাদেমুল ইসলামকে মনোনীত করা হয়েছে। শনিবার (০৯ মে) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি ত্বকী ওয়াসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক খঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, দপ্তর সম্পাদক মানিক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শারিফুল ইসলাম মজুমদার,…

Read More

খুবি প্রতিনিধি দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, “আমরা মানুষের মূল্যবোধভিত্তিক সাংবাদিকতা ফিরিয়ে আনবই। গণমাধ্যমের প্রতি জন্ম নেওয়া মানুষের আক্ষেপ দূরীকরণের এটাই অন্যতম পন্থা। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের অন্যতম দাবি হলো গণমাধ্যমের স্বাধীনতা।” আজ (৯ মে) শনিবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ‘সমকালীন প্রেক্ষাপটে গণমাধ্যম’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। মাহফুজ আনাম বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা—ন্যায়বিচার, জবাবদিহি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। একজন সাধারণ নাগরিক যখন নিজের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হন, তখন বিচার বিভাগের নিরপেক্ষতাই তাঁর সবচেয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে যাচ্ছেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে তাকে বিদায় জানান। রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করা হয়। এ ঘটনায় তিন শিশু, নারী ও এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছে বিজেপি। দলটির নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শনিবার (০৯ মে) সকালে তিনি শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি শুভেন্দু অধিকারী ও অন্যদের শপথবাক্য পাঠ করান। কয়েক দিন আগে ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। এ জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। একসময় শুভেন্দু অধিকারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছিলেন,…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ::কুমিল্লা চৌদ্দগ্রামে, চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (৮ মে ) চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নেের লক্ষিপুর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সৈয়দ একরামিল হক হারুন। প্রধান অতিথি সৈয়দ একরামুল হক হারুন বলেন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা একটি অরাজনৈতিক সংগঠন। এই মানব সেবা সংগঠনটির সকল সদস্য প্রশংসা পাওয়ার দাবীদার।তারা তাদের সময়, অর্থ সব মানব সেবা নিয়োজিত করেন। সংগঠনটির এর উত্তরাত্তর সাফল্য কামনা করি । দিনব্যাপি ফ্রী মেডিকলে ক্যম্পে ক্যাম্পে প্রায় ৩০০শত নারী পুরুষ ফ্রী চিকিৎসা সেবা নেন।। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়বেটিস, রক্ত প্রেসার টেস্টসহ…

Read More