- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান নামের এক কৃষককে কাপনের কাপড় পাঠিয়ে হুমকি দিয়েছে একটি ভুয়া পরিচয়ের এক ব্যক্তি। ডাক পিয়নের মাধ্যমে চিঠি ও কাপনের কাপড় পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমকি পাঠানো জুলাস বেপারি নামে ওই ঠিকানায় ব্যক্তির কোন অস্তিত্ব নেই। ভুক্তভোগী কৃষক আবদুর রহমান(৫৬) পৌর এলাকার চন্ডিপুর মোল্লা কোনার মোকতল হোসেনের ছেলে। বুধবার থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, আবদুর রহমান একজন কৃষক। তাঁর দুই ছেলে প্রবাসে থাকে। তিনি, তাঁর স্ত্রী ও ছোট মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। তাঁর সাথে কারো কোন শত্রুতা নেই। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসে পিয়নের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল…
বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য চাষ সম্প্রসারণে প্রদর্শনী পুকুর স্থাপন ও গৃহস্থালি পর্যায়ে মাছ চাষে উৎসাহ দিতে মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর অধীনে আরও ৪টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এসব খামারের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপকরণ হিসেবে চুম, এরিয়েটর, মৎস খাদ্য, পোনা। …
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১দিন পর আয়না খাতুন(৪০)নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।বুধবার বিকেলে উপজেলার বংশীনগর দিঘীবাড়ি নামক এলাকার একটি গজারি বনের ভেতরে স্হানীয়রা নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়,খবর পেয়ে পুলিশ বনের ভেতরে গজারি গাছ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।নিহত আয়না খাতুন উপজেলার গায়েরাবেতীল কটামারা গ্রামের কাশেম মিয়ার স্ত্রী।স্হানীয় সূত্রে জানা যায়,গত ১১দিন আগে আয়না খাতুন নিজের ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফিরেনি।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের পর মৃত্যুর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে ২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, অন্তর্বর্তী সরকারের পুরোটা সময়জুড়েই মাঠে ছিলেন তারা। নির্বাচিত সরকার আসার পর প্রায় দুই বছর বাদে এখন তারা ব্যারাকে ফিরে যাবেন। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার (৫ মে) কোর কমিটি…
নীলফামারী প্রতিনিধি: ’ফুয়েল কার্ড’ ইস্যুতে অন্যান্য বৈধ কাগজপত্রের পাশাপাশি মোটর বাইকের রেজিষ্ট্রশন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামুলক হওয়ায় গেল এক মাসে শিক্ষানবিস (লার্ণার) ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করেছেন জেলার প্রায় ৭ হাজার বাইক চালক। বিআরটিএ’র সূত্র বলছে, জেলার ৬টি উপজেলায় রেজিষ্ট্রার্ড বাইকের সংখ্যা মোট পঞ্চাশ হাজারের উর্ধ্বে। প্রতি নিয়তই ক্রমান্বয়ে বাড়ছে এ সংখ্যা। বেড়েছে শিক্ষানবিশ (লার্ণার) ড্রাইভিং লাইসেন্স এর সংখ্যাও। ’ফুয়েল কার্ড’ ইস্যুতে গেল ১ মাসে শিক্ষানবিশ (লার্ণার) ড্রাইভিং লাইসেন্স এর আবেদন জমা পড়েছে প্রায় ৭ হাজার। জানতে চাইলে, বাংলাদেশ রোড ট্রাভেলস অথোরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পরিচালক ইঞ্জিনীয়ার এস.এম মাহবুবুর রহমান বলেন, “গেল ১ মাসে শিক্ষানবিশ (লার্ণার)…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬মে) উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব নিতাই চন্দ্র কর, পরিবার পরিকল্পনা…
বিনোদন ডেস্ক ভক্তের প্রশ্নে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওর শুরুতে প্রভা ভক্তদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সাথে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারতো। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’ বর্তমানে প্রবাস জীবনে ব্যস্ত প্রভা বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে-…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের পাঁচ অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে দুপুরের মধ্যে এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে দলটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ মোট ২২ জন মন্ত্রী নিজেদের আসনে পরাজিত হয়েছেন। যদিও নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে পরাজয় মেনে নিতে নারাজ মমতা। তৃণমূল কংগ্রেস প্রধান ঘোষণা করেছেন যে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। মমতা বলেছেন, রাজভবনে কীসের জন্য যাব? আমরা তো হারিনি যে যাব। মমতার এই ঘোষণার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। বলা হচ্ছে সিদ্ধান্ত না বদলালে বরখাস্ত হতে পারেন মমতা। আর এমনটি ঘটলে তা হবে ভারতের রাজনীতির মাঠে নজিরবিহীন ঘটনা। শেষ পর্যন্ত যদি মমতা পদ না ছাড়েন তাহলে…