Author: admin

মোঃ ফারুক হোসাইন নিজস্ব প্রতিনিধি লালমনিরহাট। গাজিপুর জেলার চৌরাস্তা এলাকায় ছোট্ট একটি পরিবারে জন্ম মোঃ সিরাজুল ইসলাম রানা। পরিবারে সবার বড় ছেলে এবং এলাকায় সকলের মাঝে আদরের পাত্র হিসেবে পরিচিত এই রানা। ছোট বেলা থেকেই সখ ছিল একজন অভিনেতা হওয়ার। তিল তিল করে সামনে এগুতে থাকেন তার মনের বাসনা পূর্ণ করার স্বইচ্ছা নিয়ে। এক সময় চান্জ পেয়ে যান গাজিপুরের কোনাবারিতে অবস্থিত সাউন্ড ভিষন এর কর্ণধার গীতিকার সুরকার ও ভিডিও পরিচালক জনাব রঘুনাথ সরকার এর সহোযোগিতায় গ্রাম বাংলার অত্যন্ত পছন্দের গান জারী গানে। যে গানে সকল শ্রেণি মানুষের মত মাতিয়ে মনে একরাশ সুর ছন্দের গ্লানি একে দেয়। সেই জারী গানেই প্রথম…

Read More

দিনাজপুর জেলার চিরিরবন্দরে উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১১ দিনাজপুরের চিরিরবন্দরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১১জন আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনাটি ১৯ ফেব্রুয়ারি রবিবার সকাল আনুমানিক পৌনে ৯ টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ি গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর পলাশবাড়ি গ্রামের ঘিনা মোহাম্মদ শাহ ওয়াকফ এস্টেটের বর্গাচাষি অহিদুল ইসলাম (৪৪) ও আব্দুস সালাম (৬০) সকালে ওই এস্টেটের বর্গা নেয়া জমির ধান মাড়াই করতে গেলে প্রতিপক্ষ আব্দুর রহিম ও আনিছুর রহমান তাদেরকে আটক করে এবং ধান মাড়াই করতে বাঁধা প্রদান করে। এসময় তারা ওই এস্টেটের মোতওয়াল্লী মোঃ মাসুদ বিল্যাহসহ তার পক্ষের লোকজনদের অকথ্য ভাষায় মোঃ শফিকুল ইসলামের লোকজন করতে…

Read More

মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি: শেরপুরে স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী চাচা মো. বিল্লাল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত বিল্লাল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. লালু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে কিশোরীর বয়স নির্ধারণী পরীক্ষার জন্য তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের…

Read More

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়ন করছে। গ্রামকে শহর বানাতে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশমত দল চলবে। বিএনপি জামায়াতের হাতে দেশ তুলে দেয়া হবেনা। রাষ্ট্রদ্রোহিতা করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। যে দল জ্বালাও পোড়াও করে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। ১৯ ফেব্রুয়ারী রবিবার দুপুর ৩টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শীতার্ত মানুষের…

Read More

মোঃ তৈয়বুর রহমান, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে আজ শেষ দিনে জমা দিলেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান কয়েকজন সিনিয়র নেতাদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।এসময় তার সাথে উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার এবিএম সিদ্দিক। পাশাপাশি এদিন সকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা…

Read More

মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি নীলফামারীর ডোমারে নারী ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, হয়েছে। শনিবার  বিকেল ৪ টার সময় ডোমার উপজেলা পরিষদের আয়োজনে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে ডিমলা নারী ফুটবল একাদশ দলকে ১-০ গোলে পরাজিত কর ডোমার নারী ফুটবল একাদশ দল বিজয় অর্জন করে প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার, সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন। উদ্বোধনী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের (ডোমার ডিমলা) জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, আফতাব উদ্দিন সরকার। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল…

Read More

মানাফি ইসলাম নাজমুল (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়ার নির্বাচনী কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার সময়ে পৌর মেয়রের বাস ভবনস্হ বিগত সংসদ নির্বাচনকালীন কার্যালয়কেই উপজেলা পরিষদ নির্বাচনের কার্যালয় হিসেবে পরিচালনার জন্য দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম,এ কাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,…

Read More

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত ১৮/০২/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ১৩.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং ইউপির ০১ নং ওয়ার্ডস্থ মরিচ্যা-রামু সড়কের দরিয়ার দিঘী মৌলভীপাড়ার ইটের রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী কুলসুমা খাতুন(২৬)(এফডিএমএন)’কে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার বিধি মোতাবেক দেহ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ ((বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলার বিস্তারিত পরিচয় কুলসুমা খাতুন (২৬)(এফডিএমএন), স্বামী- কামাল হোসেন, পিতা- মৃত সুলতান আহাম্মদ, মাতা- মৃত দিলবাহার, সাং-৬৫ নং সেটের ০৬ নং কক্ষ, ব্লক- সি, রেজিষ্টার ক্যাম্প, কুতুপালং, থানা-উখিয়া,…

Read More

বগুড়া জেলা প্রতিনিধি – বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সে সময় গৃহবধূ চিৎকার দিলে ইট দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় । সাবেক এই ইউপি সদস্য দেউলী ইউপির মধুপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আনারুল ইসলাম। এবিষয়ে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ। এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। এ সুযোগে গৃহবধূর উপর কুনজর পড়ে প্রতিবেশী আনারুলের। শনিবার সকাল ১১ টায় গোয়ালঘর পরিষ্কার করছিল গৃহবধু। বাড়িতে তখন ওই গৃহবধূ ছাড়া কেউ ছিল না। এ সুযোগে গৃহবধূর শয়নঘরের দরজা খুলে লুকিয়ে ওঁৎপেতে থাকে আনারুল। গোয়ালঘরের…

Read More

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পুকুরের পানিতে ডুবে আলিপ মন্ডল (৩) নামের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউপির রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আলিপ মন্ডল রাতোয়াল শোলগাড়ি পাড়া গ্রামের আবু রায়হান মন্ডল এর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশু আলিপ শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খোলাধুলা করছিল। খেলার সময় লোকজনের অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না আসায় তার মা আলিপকে খুঁজতে থাকে। খোজা-খুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায় শিশুটিকে। এ সময় তার মা সহ স্থানিয়রা পুকুরের পানি…

Read More