Author: admin

মোহাম্মদ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন জায়গায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। তারা হচ্ছে অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামিরা হল ১: কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের দুলাল মোল্লার ছেলে সুরূজ মোল্লা (৩২), ২: মৃত শাহাদৎ শেখের স্ত্রী বানু খাতুন (৬০), ৩: মৃত আছান প্রামাণিকের ছেলে মুকুল প্রাং (২৭), ৪: মৃত লোকমান প্রামাণিকের ছেলে বাবু প্রাং (২৭), ৫ : বেড়া উপজেলার নাটিয়াবাড়ী গ্রামের শুকুর কাজীর ছেলে হানিফ (৪৮),…

Read More

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ১৮/০২/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ০৯.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ আমতলী পুকুরপাড় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশাপাশ এলাকা তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৪০০০(চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় আব্দুর রশিদ(২০), পিতা-নজির আহাম্মদ, মাতা-জাহেদা বেগম, সাং-আমতলী, ০২ নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি আরো জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বেশি দামে বিক্রির…

Read More

মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবিরসহ তার পরিবারের সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে শনিবার (১৮ ফেব্রুয়ারি ) বাদ জোহর নালিতাবাড়ী এ‍্যাকটিভ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আলমগীর কবির ও তার পরিবারে সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন. সাংবাদিক মঞ্জুরুল আহসান, আমিরুল ইসলাম, সুরুজ্জামান, হারুন অর রশিদ, ইউপি মেম্বার মোজাম্মেল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক আঃ মোমেন। অত্র দোয়া অনুষ্ঠানে বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য – নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ও তার ছেলে বর্তমানে ভারতে চিকিৎসাধীন। তার পিতা দেশের বাড়ীতে চিকিৎসাধীন…

Read More

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলার ধুনট উপজেলাধীন ভান্ডারবাড়ী নামক গ্রামে আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪.৩০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে দুটি ছেলে বাচ্চার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চা দুটিকে মা নিজ ঘরে ঘুমিয়ে রেখে দরজার শিখল লাগিয়ে বাড়ীর অদুরে মাঠে ছাগল রাখতে গিয়েছিল, এমতাবস্থায়, ঘরে বিদ্যুতের লাইনে আগুন লেগে পুরো ঘর জ্বলতে শুরু করে। বাচ্চা দুটি প্রানের ভয়ে ঘরের সাথে এ্যাটাষ্ট বাথরুমে লুকিয়ে পরে, পাড়া প্রতিবেশি খবর পেয়ে আপ্রাণ চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি এবং বাচ্চা দুটিকে বাচাঁতে পারেনি। পরে, ধুনট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং বাচ্চা দুটিকে মৃত উদ্ধার করে…

Read More

পৌঁছে দিতে হবে….শিক্ষামন্ত্রী বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাকে উপযুক্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করতে হলে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞানের ফসলকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন হয় উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের। এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে ধীরে ধীরে যুক্ত হচ্ছে। এটা সত্যিই খুশির খবর। আজ শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠে ‘৪র্থ সমাবর্তন-২০২৩’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি ও এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের পর প্রথমে তিনি যবিপ্রবির…

Read More

মানাফি ইসলাম নাজমুল, (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার শাখারিয়া বাসষ্ট্যান্ড থেকে মোটর শোভাযাত্রা সহকারে আমতলীতে পৌঁছে পৌর ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। গণসংবর্ধনয় বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিক মাকসুদা আক্তার জোসনা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান খান বাদল,আড়পাঙ্গাশিয়া…

Read More

মোঃ আবু মাসুম, সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের ৮নং দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৫৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তেল সারের দোকানে বসে ছিলেন। এ সময় অপরিচিত লোকজন তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনই বলতে পারছি না। দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের…

Read More

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অদ্য ১৮/০২/২০২৩ তারিখ অনুঃ ০১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং পুরান পাড়া ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত জনৈক আবুল কালামের বসতঘরের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১টি বিদেশী মদের বোতলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় মোহাম্মদ আরাফাত (১৯), পিতা- আবুল কালাম, মাতা- রহিমা খাতুন, সাং- পুরান পাড়া, ০৬ নং ওয়ার্ড, ইউপি- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার…

Read More

কক্সবাজার প্রতিনিধি// কক্সবাজার সদরের লিংক রোড় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর সদস্য আবচার হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় সদরের বৈদ্যের ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী। আটক রায়হান উরফে রায়হান বাবু (২২) লিংক রোড় দক্ষিণ মহুরী পাড়ার ওসমান উরফে কালুর ছেলে। মো. আবু সালাম চৌধুরী জানান, সদরের লিংক রোড় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর ও লিয়াকত আলী বাহিনী নামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৪ ডিসেম্বর লিয়াকত…

Read More

মহিউদ্দিন লিমন, আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধা মাকে পা ভাঙ্গা বিছানায় পড়ে অবস্থায় ঘর থেকে বের করে দেয়ায় তার নিজ সন্তান সেনাবাহিনীর সাবেক সদস্য মনিরের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, ফাতেমা বেগমের সন্তান সেনাবাহিনীর সাবেক সদস্য মোঃ মনির হোসেন অপর পুত্র মোঃ বাদল রাঢী ও মোঃ রাজ্জাক রাঢীর বিরুদ্ধে খাওন পড়ন না দেওয়া ও তার কোন খোঁজ খবর নেয়ার অভিযোগে । ফাতেমা বেগমের স্বামী মো. হাফেজ উদ্দিন রাঢী ৮ বছর পূর্বে মারা যায় । তখন থেকে তিনি স্বামীর রেখে যাওয়া দোতালা টিনের ঘরে বসবাস করেন। ঘটনার…

Read More