Author: admin

কাকাকে ছুরিকাঘাত বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি যশোর পৌরপার্কে ভাইজির সামনে তার চাচাকে ছুৃরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে ছুরিকাহতের ঘটনাটি ঘটে। আহতের নাম শাফায়েত হোসেন (১৮)। সে শহরের চুড়িপট্টি এলাকার জালাল উদ্দিনের ছেলে। শাফায়েত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শাফায়েত জানায়, ঘটনার দিন বিকেলে সে ও তার ভাইজি (ভাইয়ের মেয়ে) পৌরপার্কে ঘুরতে আসে। এসময় ভাইজি তাকে একটি কথা বলে। সেটা নিজের গাঁয়ে নেয় স্থানীয় সন্ত্রাসী আরাফাত। এই নিয়ে দুই জনের মধ্যে তর্কবিতর্ক হয়। সেখান থেকে চলে গিয়ে আরাফাত কিছু সময় পর কয়েকজনকে সাথে নিয়ে ফিরে আসে। আমি “মেয়েদের গাঁয়ে হাত তুলিনা” বলেই আরাফাত তাকে ( শাফায়েত) ছুরিকাঘাতে জখম করে। সার্জারী…

Read More

মোঃ তৈয়বুর রহমান, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার ১৭ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি কতৃক ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইনটিমেটস গ্লোবাল, ঢাকা চাকা, ট্যালেন ট্রেকার এবং রাশ গ্রুপের সার্বিক সহোযোগিতায় বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি এই ক্যাম্পের আয়োজন করেছেন। এসময় উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ১৯টি গ্রাম থেকে ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে ভিড় করেন সহস্রাধিক মানুষ। সবাইকে ফ্রী চিকিৎসা দিতে ঢাকা,বরিশাল ও উপজেলা সাস্থ কমপ্লেক্স থেকে চক্ষু, অর্থোপ্যাডিক ও ব্যাথা,গাইনি,দন্ত,মেডিসিন ও…

Read More

মোঃ মনজিরুল ইসলাম স্টাপ রিপোর্টার নীলফামারী বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারীর আয়োজনে নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চল ৭ নং কচুকাটা ইউনিয়নস্থ ড. ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর এবং প্রবীণ ও মানবিক মূল্যবোধ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেসমিন নাহার উপজেশিল্পকলালা নির্বাহী কর্মকর্তা নীলফামারী সদর মহোদয়,উপস্থিত ছিলেন জনাব কে. এম. আরিফউজ্জামান জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী ও সর্বোপরি উপস্থিত ছিলেন ড.ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু কিশোর এবং তাদের অভিভাবক সহ সব বয়সের মানুষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্যসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক…

Read More

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ জয় আহমেদ (১৮) নামের এক যুবক নিহত ও মোঃ জজ আলী নামের এক যুবক আহত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় এই দুর্ঘটনা টি ঘটে। আহত জজ একই এলাকার মোঃ হাকিমের ছেলে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত জজকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত জয় আহমেদ (১৬) চামারী ইউনিয়নের গুটিয়া গ্রামের মোঃ কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া ভাবে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে জয় এবং জজ গুরুতর আহত…

Read More

মো: এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থা ও ভলিবল অ্যাসোসিয়েশনের আয়োজনে “ধামইরহাট থেকে মাদকে সরিয়ে, ক্রীড়া কে নিব সর্বদাই এগিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু আন্ত: উপজেলা ভলিবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নক আউট ভিত্তিক ০৮ দলীয় ভলিবল টুর্নামেন্টর উদ্বোধন করেন ধামইরহাট উপজেলার প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসান। এতে অংশগ্রহণ করেন রাজশাহী, দিনাজপুর, পাঁচবিবি, শালপাড়া, কালুপাড়া (বিজিবি টিম), ধলহারা, পুনট, ১ নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগ ভলিবল দলের পক্ষে জাতীয় এবং সুনামধন্য সকল শ্রেণীর খেলোয়াড়বৃন্দ৷ এরপর সন্ধ্যা ছয়টায়, জেলা এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী ০৮টি দলের মধ্যে…

Read More

মিনহাজ পারভেজ লালমনিরহাট প্রতিনিধি॥ ষড়যন্ত্র মিথ্যাচার করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরি করার উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নায়নের সরকার। এ সরকার জনবান্ধব সরকার। তাই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। শুক্রবার (১৭ ফ্রেরুয়ারি) বিকেলে আদিতমারী উপজেলার কমলাবাড়ী বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের নায়গোরটারী এলাকায় ৭৬ লক্ষ সাতষট্টি হাজার টাকা ব্যয়ে ১ কি.মি. এইচবিবি রাস্তার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জি আর…

Read More

স্টাফ রিপোর্টার : সাইদ আল মামুন লিংকন। আজ ১৭-০২-২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার, ধামরাই উপজেলার ঐতিহ্য বাহী ষ্কুল রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রথম দিন সর্ম্পন হল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব, অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান মল্লিক।ভাষা সৈনিক এবং সভাপতি রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়।উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল আলীম খান সেলিম। প্রতিষ্ঠাতা,রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন জনাব মো: মমিনুর রহমান খান। প্রধান শিক্ষক, রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়।এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নজিবুর রহমান খান কাঞ্চন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাঅনুরাগী।আজীবন দাতা রাজাপুর কহেলা…

Read More

যশোর প্রতিনিধি : ইমরান হোসেন দুই ছেলে জন্ম নেয়ার পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া৷ সাত মাইল গ্রামের জাহাঙ্গীর আলম ও তাহমিনা দস্পতির ঘর আলো করে ফুট ফুটে এক কন্য সন্তান জন্ম নেয়।৷ মা বাবা সখ করে তার নাম রাখেন বিদিশাহ আলম রায়া। বর্তমান বয়স ১ মাস ২৮ দিন। জন্মের পর থেকে বিদিশার কান্না থামেনা। অস্বাভাবিক কান্না। হয়তো বিদিশা কান্নার সুরে তার বাবা মাকে জানান দিচ্ছিলো তার অসুস্থ্যতার কথা। বিদিশার অস্বাভাবিক কান্নার কারনে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হয়।৷ কিন্তু তারা রোগ নির্ণয় করতে পারেননি। এর পর তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক বিদিশার পরীক্ষা-নিরিক্ষা শেষে ডাক্তার কাজল কান্তির কাছে …

Read More

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর গ্রামে সড়ক পিচ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার সকালে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জানা যায়,আইআরডিবির’ ৩নং প্রকল্পে আওতায় নাটঘর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের সাচ্চু মেম্বারের বাড়ির সামনে হতে জলিল মেম্বারের বাড়ি পর্যন্ত ৫০৬ মিটার রাস্তার পিচ ঢালাই কাজের সড়ক সংস্কার করা হচ্ছে। স্থানীয়রা বলেন,এই রাস্তা টি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হত,এমন কি বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকতো।সাধারণ মানুষের চলাচল করতে যেন সুবিধা হয় সেই লক্ষে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান রাস্তাটি সংস্কার করে দিয়েছে।এই…

Read More

মোঃ মনজিরুল ইসলাম স্টাপ রিপোর্টার নীলফামারী নীলফামারীর ডোমারে অজ্ঞাত যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী, ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের নন্দীপাড়ায় জৈনেক লাল মিয়ার ভূট্টাক্ষেতের আইল হতে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে ময়লা জ্যাকেট ও ফুল প্যান্ট পড়া ছিলো। উক্ত এলাকার ইউপি সদস্য অশনী কুমার রায় জানান, ভূট্টাক্ষেতের আইলে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা মরদেহটিকে চিনতে পারছে না। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। মৃতদেহের পরিচয় সনাক্ত করন সহ প্রয়োজনীয় আইনগত বিষয় সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।

Read More