Author: admin

মোঃ শাহজাহান, লালমনিরহাট। লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে জাতীর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেলে এ প্রেস ব্রিফিং এ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ২০ ফেব্রুয়ারি এ পরিচালিত হবে। ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুদের মৃত্যুর গুজব রয়েছে এই গুজবে কান না দিয়ে নিজ নিজ কেন্দ্রে শিশুদেরকে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন তিনি ও গণমাধ্যম কর্মীদের প্রচারে সহায়তা করার আহবান জানান। এ প্লাস…

Read More

শতাব্দী হাউজিং এর গ্লোরী ফুডস এন্ড বেভারেজকে ১ লক্ষ টাকাসহ মোট তিন ব্যক্তিকে ১ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর বায়েজিদ থানাধীন শতাব্দী হাউজিং এলাকায় মেয়াদবিহীন বেকারী পণ্য বিক্রির জন্য মজুদ করা, কারখানার পরিবেশ অত্যান্ত নোংরা ও অ¯^াস্থ্যকর এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না করার দায়ে গ্লোরী ফুডস এন্ড বেভারেজকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বাংলা বাজার এলাকায় ফুটপাত ও নালার জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময়…

Read More

নানা আয়োজনে নেত্রকোনায় সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি; নেত্রকোনা গণগ্রন্থাগারের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা গণগ্রন্থাগারের উদ্যোগে সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা গণগ্রন্থাগারের সহসভাপতি মো. আবদুল হান্নান রঞ্জন এবং পরিচালনা করেন, সংস্কৃতিকর্মী চিন্ময় তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান। শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার তার বক্তব্যে বলেন, ‘বই আমাদের মনের খোরাক জোগায়। চিন্তাচেতনার বিস্তৃত করে। বই আমাদের মানবিক করে তোলে। সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না। যিনি যত বই পড়েন, তিনি তত…

Read More

মশিয়ার রহমান,, (নীলফামারী)প্রতিনিধিঃ- রঙিন দুনিয়ার এই রঙ্গ মঞ্চের নাট্যশালায় সময় আসে সময় যায়। আর এই সময়ের পথ পরিক্রমায় পরিবর্তন হয় অনেক কিছুই। সেইসঙ্গে হারিয়ে যায় নিজস্ব কিছু অতীত ঐতিহ্য ।সময় পরিবর্তনের গতিধারায় নীলফামারীর জলঢাকায় গ্রাম বাংলার কৃষকের ঘরে থাকা লাঙ্গল, জোয়াল, মই ও হালের গরু আজ বিলুপ্তির পথে।গেল কয়েক বছর আগে কালেভদ্রে কৃষকের উঠোনসহ গাও গ্রামের মেঠো পথে হালের গরু চোখে পড়লেও এখন আর তেমন চোখে পড়েনা। এক সময় গৃস্থ পরিবারের রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে থাকা সুখ দুঃখ হাসি কান্না জীবন জীবিকা অন্যতম গ্রামীণ ঐতিহ্য গরুর হাল এখন শুধুই স্মৃতি। স্মৃতির আয়নায় ধরে রাখতে পুরনো ঐতিহ্য লাঙ্গল জোয়াল মই অনেক প্রবীন কৃষক তুলে…

Read More

বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়া জেলার ধুনটে এক স্কুলছাত্রকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর মাদকসেবী বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে ধুনট ছাত্রলীগের ০৮ নেতা- কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ঐ স্কুলছাত্রের বাবা মোঃ রাজ্জাকুল কবীর বিদ্যুৎ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ধুনট ছাত্রলীগের অভিযুক্ত নেতারা হলেন- ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান বিজয় এবং ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ইবু মিয়া, সজীব হাসান, নাজমুল হাসান, রিমন হোসেন, সোহাগ মিয়া। এদিকে ওই ছাত্রের মা বলেন, বুধবার বেলা ১২টার দিকে ছাত্রলীগ নেতা বিজয় কল দিয়ে স্কুল থেকে ডেকে নেয়। পরে অন্য নেতা-কর্মীরা তাঁকে মোটর সাইকেলে…

Read More

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ বিদায় নিচ্ছে শীত। গাছে গাছে সবুজ পাতা। ফসলের মাঠ সবুজে ছেয়ে আছে। মৃদু হাওয়া বইছে। নাকে ভেসে আসছে শিমুল ফুলের ঘ্রাণ। নীলফামারী জলঢাকা উপজেলার প্রকৃতিতে এখন এমনি রুপ।প্রকৃতিতে বইছে দখিনা বাতাস।কোকিলের সুমিষ্ট কুহুতানে ফাগুনের উত্তাল হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। শিমুল ফুলে এখন বসন্তের হাসি।ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রামবাংলার প্রকৃতি রাঙিয়ে উঠে নয়নাভিরাম শিমুল ফুল।দূর থেকে হঠাৎ দেখলে ঠিক মনে হবে কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছেন।নিঃসঙ্গ যুগে যুগে শিমুল ফুল নিয়ে গান, গল্প, কবিতা, উপন্যাস লিখেছেন অনেক সাহিত্যিক।বাংলাদেশে এমন কোনো…

Read More

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্টোরে জায়গা সংকট তীব্র আকার ধারণ করেছে। যে কারণে পরিত্যক্ত ভবনে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে দশ কোটি টাকার বেশি দামের ওষুধ সামগ্রী। নতুন স্টোর রুম নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার চিঠি চালাচালি হলেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলাম জানান, পরিত্যক্ত ভবনে রাখা কোটি কোটি টাকার ওষুধ সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, স্টোরে ওষুধ সামগ্রী রাখার জায়গা নেই। অনেকটা বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের বিভিন্ন কক্ষে মালামাল রাখা হয়েছে। যা এখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা মালামালের চাপে যে কোন সময় পরিত্যক্ত দ্বিতল ভবনটি…

Read More

মিনহাজ পারভেজ , লালমনিরহাট প্রতিনিধি: ধরলা নদীতে জেগে উঠা ফুটন্ত বালুচর এখন কৃষকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে ধরলা নদীর বিস্তৃর্ণ তীরে ধান, ভুট্টা, সরিষা সহ সবজির বাম্পার ফলন দেখা গেছে। চলতি মৌসুমে ধরলা নদীর তীরে জেগে ওঠা চরে বিভিন্ন ফসলের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। এখানকার চরের বালিতে জমা পলি মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চাষের উপযোগী বিভিন্ন ফসল হয়েছে বেশ ভালো। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এই মৌসুমে ফসলের চাষ করে লাভবান হবেন এখানকার স্থানীয় চাষিরা। জানা যায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীতে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। এই মৌসুমে নদীর তীরে জেগে ওঠা…

Read More

টাফ রিপোর্টার : সাইদ আল মামুন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লায় জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হয়। ঢাকা পোস্ট এর কুমিল্লা প্রতিনিধি আরিফ আজগরের সভাপতিত্বে এতে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত (পুলিশ সুপার সদর) সার্কেল কামরান হোসেন, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির মাসউদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য জসীম উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট…

Read More