- রাশিয়ার দখলে থাকা ওলেশকি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন
- কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না
- সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ
- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
Author: admin
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে খাদেমুল (২৫) নামে এক চোরাকারবারি বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে। এতে আরও বলা হয়, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এর মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য পেলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার দোকানসহ মোট চারটি দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রফিকুল ইসলাম (৪২) মধুপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজারে পাটের তৈরি খালি বস্তার ব্যবসা করে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে রফিকুল ইসলাম বস্তা বিক্রির টাকা নিয়ে দোকানে বসে ছিলেন। এ সময় একই এলাকার হাবিব, মানিক, মুক্তার, নিঝুম…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসা পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থী থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে।এতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে এক নজর দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় করছে।পরিবার ও স্হানীয় সূত্র জানায়,উপজেলার আগধল্যা গ্রামের সৌদিপ্রবাসী বাদশা খলিফার ১৪ বছর বয়সি বড় মেয়ে নূরমী আক্তার।সে উপজেলার গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল।গত রমজান মাস থেকেই নূরমী তার শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন লক্ষ্য করে।বিষয়টি পরিবারকে জানালেও প্রথমে তারা গুরুত্ব দেননি।পরে গত বুধবার নানির নজরে বিষয়টি এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন।এরপর পরিবার তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে নাম রাখেন নূরনবী।স্থানীয়রা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দীর্ঘদিন ধরেই মৌনি রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা জল্পনা-কল্পনার মধ্যেই বড় দুঃসংবাদ নিয়ে সামনে এলেন ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী। দিলেন নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা। বুধবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন নাগিন খ্যাত অভিনেত্রী মৌনি রায়। পোস্টে তিনি লিখেছেন, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অনধিকারচর্চামূলক মনোযোগে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার এবং বিষয়টি ব্যক্তিগত ও সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি। তিনি আরও জানান, বর্তমানে তারা এই পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকায় যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা।
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন কি না— এমন আলোচনার মধ্যে মুখ খুলেছেন সাবেক আইন উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ তথ্য জানান। ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে’— উল্লেখ করে পোস্টে আসিফ নজরুল লিখেন, তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও দীপা রানী সরকার। সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, অবকাঠামোগত দুর্ভোগ ও দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের বিষয় ইউএনও’র সামনে তুলে ধরেন। এসময় নবগঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মো. মামুন হোসেন টিএন্ডটি পাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থার শোচনীয় অবস্থার বিষয়টি তুলে ধরলে ইউএনও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ককে টেকসই করতে দুইটি হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্ত্যখালী এলাকায় প্রথম পর্যায়ের এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে আঙ্গারিয়া ও গুদিঘাটা বাজার এলাকাতেও পৃথকভাবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্যোগ…