- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক লিফট ব্যবহার এখন নিত্যদিনের অংশ। তবে কখনও কখনও লিফটে আটকে পড়া বা যান্ত্রিক ত্রুটির কারণে বিপদের সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে ভয় পাওয়া স্বাভাবিক, তবে আতঙ্কিত না হয়ে শান্তভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। রাজধানীর মোহাম্মদপুর এনএইচএ গার্ডেন সিটির লিফট রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম কিবরিয়ার পরামর্শের ভিত্তিতে লিফটে আটকে পড়লে কী করতে হবে, তা তুলে ধরা হল। শান্ত থাকুন, অন্যদেরও শান্ত রাখুন: লিফটে আটকে গেলে প্রথমেই নিজেকে শান্ত রাখুন। আতঙ্কিত হলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে বা পরিস্থিতি আরও জটিল হতে পারে। লিফটে অন্য যাত্রীরা থাকলে তাদেরও শান্ত থাকতে উৎসাহ দিন। গল্প করে বা স্বাভাবিকভাবে কথা বলে পরিবেশ হালকা রাখার চেষ্টা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকাল ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, ডা. মোঃ নাজমুল হোসেন, ডা. স্বপ্নীল আবদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ…
জামালপুর প্রতিনিধি জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)। এছাড়াও একই এলাকার মুনতাজের ছেলে মো: সাদিককে খালাস প্রদান করা হয়।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: ফজলুল হক জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার শিলদহ এলাকার ১৬ বছরের এক কিশোরীর সাথে একই এলাকার সাদিকের প্রেমের সম্পর্ক ছিলো। গত ২০২৪ সালের ১৯ এপ্রিল…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” ভূপেন হাজারিকার এই চিরন্তন গান যেন এখন দীর্ঘশ্বাস হয়ে বাজছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের এক অসহায় পরিবারের জীবনে। অভাব-অনটনের সঙ্গে লড়াই করে চলা দিনমজুর আবুবকর খলিফা (৩৮) এখন চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, আবুবকর খলিফা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাতেন তিনি। বড় ছেলে মোস্তাকিম স্থানীয় বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট ছেলে ওয়ালিদ পড়ছে ৬ষ্ঠ শ্রেণিতে। দারিদ্র্য থাকলেও স্ত্রী-সন্তানদের নিয়ে ছোট্ট সংসারে ছিল শান্তি আর স্বপ্ন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় সবকিছু। দুর্ঘটনায় তার ডান…
লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে র্যাবের হাতে গ্রেপ্তার লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ আকতার খানকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বুধবার (৭ মে) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের মৃত এবাদত খানের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে একটি ফার্নিচারের ব্যবসা পরিচালনা করতেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার মেয়ের বাড়ি থেকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি থ্যালাসেমিয়াকে একটি জটিল বংশগত রক্তরোগ উল্লেখ করে সময়োপযোগী পরীক্ষা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন। থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে, পিতা-মাতা উভয়েই থ্যালাসেমিয়ার জিন-বাহক হলে তাদের সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। তাই জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী পরীক্ষা এবং প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ জরুরি। এবারের থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য হচ্ছে,…
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ সভা ও স্থানীয় এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক সমিতিকে ৫ লক্ষ অনুদানের ঘোষণা করেন। বনপাড়া কৃষি ও কারিগরী কলেজের অধ্যক্ষ আঃ আজিজ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি), মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বনপাড়া কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এম লুৎফর রহমান, রেনেটা ঔষধ কোম্পানির ম্যানেজার আবু ইউসুব রানা, ফাজিল…
Exif_JPEG_420 পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলায় তেতুলিয়া কম খরচে লাভ বেশি হওয়ায় পরীক্ষা মুলক ভাবে পান চাষে ঝুঁকছেন তেতুলিয়া চাষি আহমেদ আলী। তিনি পান চাষে সাফল্যও পেয়েছেন । তাই এই উপজেলায় তিনি পরীক্ষা মুলক ভাবে পান চাষ শুরু করেন গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সংশ্লিষ্টরা জানান, উপজেলার তেতুলিয়া এলাকায় চায়ের পাশাশাশি পান চাষ হয়। এছাড়া চাষের জন্য তেতুলিয়া ইউনিয়নও অন্যতম। স্থানীয় হাট বাজারে বাণিজ্যিকভাবে উৎপাদিত এসব পান বেচাকেনার হয়। অনেকে আবার পানকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করছেন। তেতুলিয়া মাগুরা গ্রামের মোঃ,ইব্রাহীম আলী বলেন গত ২ বছর থেকে শ্রমিক হিসেবে তিনি ৬ শত টাকায় হাজিরা কাজ করেন। পান চাষে আগে অভিজ্ঞা…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন কুড়িগ্রামের জান্নাতি আক্তার বিশ বছর বয়সী এক তরুণী। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে ওই তরুণী স্বামীর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে সরে যান বলে অভিযোগ উঠেছে। জান্নাতি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আব্দুল জলিল মিয়ার মেয়ে। ভুক্তভোগী জান্নাতি আক্তার জানান, প্রায় তিন বছর আগে ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরির সুবাদে মো. শাকিল ইসলাম (২২) নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দৈর্ঘ্য বাড়িয়ে ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ঈদের ছুটি শুরু হবে আগামী ২৫ মে থেকে এবং তা চলবে ৩১ মে পর্যন্ত। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয় করতে একটি পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৩ মে শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ ও ২৪ মে সরকারি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে…