- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে পাঁচ ঘণ্টার জন্য ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা আজ বৃহস্পতিবার (৭ মে) বন্ধ থাকবে। বুধবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান উন্নয়ন এবং পুরো সিস্টেমকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে ফুয়েল পাস সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানানো হয়েছে।…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর শহর ও আশপাশের গ্রামাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ভ্রাম্যমাণ ইয়াবা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পেশার আড়ালে সংঘবদ্ধভাবে চলছে এই মাদক বাণিজ্য, যা ধীরে ধীরে গ্রাস করছে সমাজের সব স্তরের মানুষকে। খোঁজ নিয়ে জানা যায়, রিকশা চালক, ইজিবাইক চালক, চায়ের দোকানদার, মোটরসাইকেল চালক, মুদি দোকানদারসহ বিভিন্ন পেশার কিছু অসাধু ব্যক্তি এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে সহজেই হাতের নাগালে পৌঁছে যাচ্ছে ইয়াবা, যা কিশোর, যুবক এমনকি বয়স্কদের মধ্যেও ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক হারে। এলাকাবাসী জানান, প্রতিদিনই নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই মাদক চক্রে। বিশেষ করে তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবারগুলোতে দেখা দিচ্ছে অশান্তি, বেড়ে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবনে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালসে সড়কে অবস্থিত বাড়িটির প্রধান ফটক ড্রিল মেশিন দিয়ে কেটে উন্মুক্ত করে দেন ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয় দেওয়া একদল শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে স্থানীয়রা ময়লা-আবর্জনা ফেলছেন এবং রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগ রয়েছে। সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা বাড়িটির প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে সেটি ঘিরে রাখে। এতে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শিক্ষার্থীরা প্রথমে টিনের বেড়া অপসারণ…
রাজশাহী প্রতিনিধি নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ‘ফুডেলা’ সয়াবিন তেলের একটি সিল করা বোতলের ভেতরে মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খাদ্যনিরাপত্তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। ভুক্তভোগী ক্রেতা শাহরিয়ার সায়েম জানান, গত শনিবার পারিলা বাজারের একটি মুদি দোকান থেকে তিনি দুই লিটারের একটি ফুডেলা সয়াবিন তেলের বোতল কেনেন। বাড়িতে ব্যবহারের প্রস্তুতির সময় তার মা বোতলের ভেতরে একটি মৃত মাছি দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রমাণ হিসেবে বোতলটি আর খোলা হয়নি বলে জানান তিনি। সংশ্লিষ্ট দোকানের মালিক রবিউল ইসলাম বলেন, তারা ডিলারের মাধ্যমে পণ্য এনে…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়ন ও জনসেবাকে আরও গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৬ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ দীপা রানী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আনসারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জামায়াত নেতা মুয়াবিয়া হোসাইন, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা…
মোহাম্মদ আব্দুন রানা রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ভাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শেকড় থেকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। আজ (বুধবার) ভাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকের ভয়াবহতা উল্লেখ করে এমপি বাবুল বলেন, ‘মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে পঙ্গু করে দেয়। তাই মাদকের এই মরণ ছোবল থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জানান, ইতোমধ্যে ভাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।…
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় মেঘ-বৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো: ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর চরে ইউসুফ আলীসহ কয়েকজন খেত থেকে ভুট্টা ওঠানোর কাজ করছিলেন। আকাশে হঠাৎ মেঘ জমে দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন ইউসুফ। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান নামের এক কৃষককে কাপনের কাপড় পাঠিয়ে হুমকি দিয়েছে একটি ভুয়া পরিচয়ের এক ব্যক্তি। ডাক পিয়নের মাধ্যমে চিঠি ও কাপনের কাপড় পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমকি পাঠানো জুলাস বেপারি নামে ওই ঠিকানায় ব্যক্তির কোন অস্তিত্ব নেই। ভুক্তভোগী কৃষক আবদুর রহমান(৫৬) পৌর এলাকার চন্ডিপুর মোল্লা কোনার মোকতল হোসেনের ছেলে। বুধবার থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, আবদুর রহমান একজন কৃষক। তাঁর দুই ছেলে প্রবাসে থাকে। তিনি, তাঁর স্ত্রী ও ছোট মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। তাঁর সাথে কারো কোন শত্রুতা নেই। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসে পিয়নের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল…
বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য চাষ সম্প্রসারণে প্রদর্শনী পুকুর স্থাপন ও গৃহস্থালি পর্যায়ে মাছ চাষে উৎসাহ দিতে মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর অধীনে আরও ৪টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এসব খামারের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপকরণ হিসেবে চুম, এরিয়েটর, মৎস খাদ্য, পোনা। …
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১দিন পর আয়না খাতুন(৪০)নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।বুধবার বিকেলে উপজেলার বংশীনগর দিঘীবাড়ি নামক এলাকার একটি গজারি বনের ভেতরে স্হানীয়রা নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়,খবর পেয়ে পুলিশ বনের ভেতরে গজারি গাছ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।নিহত আয়না খাতুন উপজেলার গায়েরাবেতীল কটামারা গ্রামের কাশেম মিয়ার স্ত্রী।স্হানীয় সূত্রে জানা যায়,গত ১১দিন আগে আয়না খাতুন নিজের ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফিরেনি।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের পর মৃত্যুর…