- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা রয়েছে, তা সর্বদা স্মরণে রাখতে হবে।’ মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি ডিসিদের সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। সম্মেলন উপলক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) এক সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে…
বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, গত ২৬ এপ্রিল ৭ বছরের এক শিশু আদালতে হাজির হয়ে গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান, বাদী শাহানুর রহমান মামলার এজাহারে ওই আসামির বয়স ২১ বছর উল্লেখ করেছেন। অথচ জন্মনিবন্ধন অনুসারে ঘটনার তারিখে তার বয়স সাত বছর ছিল। শিশুটি উপজেলার ধারাবারিসা সরকারি প্রাথমিক…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগাড়া উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী ও কারিগরদের দুর্দশা এখন চরমে। খেয়ে না খেয়ে কাটছে এসব ব্যবসায়ী ও কারিগরদের দিন। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষজন স্বর্ণের ব্যবহার কমিয়ে দিয়েছেন। এতে হতাশ হয়ে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা। আগের মতো আর অর্ডার আসছে না। কাজ কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন স্বর্ণ শিল্পীরা অর্থাৎ কারিগররা। স্বর্ণ ব্যবসায় দেখা দিয়েছে মন্দাভাব। বাধ্য হয়েই অনেকে পেশা বদল করছেন। লোহাগড়া বাজারে স্বর্ণপট্টির ব্যবসায়ীরা জানান, ‘সম্প্রতি দেশে স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গহনা বানানোর অর্ডার কমে গেছে। উৎসব- অনুষ্ঠানে উপহার হিসেবে এখন আর কেউ স্বর্ণের গহনা দেয়ার কথা ভাবতে পারছেন…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন(৩২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত আটটার সময় পৌর এলাকার সেনেরখীল মোল্লা কোনায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে একইভাবে তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আহত হয়। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিবেশী আবদুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন, তাঁর রাবেয়া আক্তার ও সন্তানদের নিয়ে সেনেরখীল গ্রামের মোল্লা কোনায় আবুল হাশেমের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ডিস লাইন মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাবেয়া আক্তার চিৎকার করতে থাকে। তাৎক্ষণিক ইসমাইল হোসেন তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
নোবিপ্রবি প্রতিনিধি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আয়োজিত চলমান আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অ্যাথলেটিক দল। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম বড় এই প্রতিযোগিতায় দলটির অনুপস্থিতির পেছনে তহবিল সংকটকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, তহবিল সংকট নয়! জনবল পাঠানোর মত অবস্থান না থাকায় অংশগ্রহণ করেনি নোবিপ্রবি। চলমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ৪-৬ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস এবং বাস্কেটবল দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট থাকছে যা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে মাদক, চাঁদাবাজি, দখলবাজী, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অপরাধ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় মাদক নির্মূল, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে সকলের সহযোগিতা কামনা করেন। সোমবার (৪মে) বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে এ মতবিনিময় সভার আয়োজন করেন মধুপুর থানা পুলিশ। “বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” এই প্রতিপাদ্যে ১১ নং বিটের আয়োজনে আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোটের বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তিন দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমানের প্রথম চীন সফর। কূটনৈতিক মহলে এই সফরকে দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নে ইউপির সদস্যের আইবুল হকের বাড়ি থেকে ২ টি চোরাই গরু উদ্ধারসহ সহদোর আনোয়ার হোসেন ওরফে আনার ( ৪০) একজনকে করেছে পুলিশ। সোমবার ৪ এপ্রিল রাতে উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে তেতুলিয়া মডেল থানা–পুলিশ। উদ্ধার হওয়া ২টি গরু তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান বালাবাড়ি গ্রামের আজিমুল হক,তার কেয়ারটেকার মোতাহার হোসেন( ৫৫) বাড়ি থেকে চুরি করা হয়েছে বলে পুলিশ জানায়। তেতুলিয়া থানা–পুলিশ সূত্রে জানা যায়,গত ২৭ এপ্রিল রাতে তেতুলিয়া উপজেলার শালবাহান বালাবাড়ি বাসিন্দা আজিমুলের গোয়ালঘরে থাকা ১১ টি গরুর মধ্যে থেকে ২টি…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডার পুর বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৪মে সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোর নেতৃত্বে ভান্ডার পুর মেন রাস্তা থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ অংশে এই কার্যক্রমটি সম্পন্ন হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা মোস্তফা গোলাম মাহমুদ, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, বদলগাছী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মূসা, বদলগাছী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য নাহিদ হাসান, কোলা ভান্ডার পুর বনিক সমিতির সভাপতি মোঃ সাগর হোসেন সহ বিএনপির সকল অঙ্গ…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানি সরকারকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে বরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার (৪ মে) দুপুর তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ মুয়াবিয়া হুসাইন, মাস্টার মশিয়ার রহমান, মাওলানা নজির আহমদ, প্রভাষক শরিফুল ইসলাম, মাস্টার রেজাউল ইসলাম, শরিফুল রহমান খান টিটো, মাওলানা আঃ রাজ্জাক, শাহ আলম, জাহিদ হোসেন আওয়াল ও বিল্লাল হোসেন প্রমুখ। মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও’র কাছে সবার জন্য…