- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
Author: admin
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে। রোববার (৩ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া পরিষদ মিলনায়তন কক্ষে প্রেসক্লাব ও তেতুলিয়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’” প্রতিপাদ্যে উদযাপন উপলক্ষে র্যালি আলোচোনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালি বের হলে উপজেলার পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার,সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরেরপাতা খাদেমুল ইসলাম, সিনিয়র দৈনিক ইত্তেফাক সাংবাদিক আশরাফুল ইসলাম, তেতুলিয়া সিনিয়র…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালী রঙে ভরে উঠেছে পাকা ধান। ভালো ফলনের আশায় কৃষকদের মুখে হাসি ফুটলেও হঠাৎ বৈরী আবহাওয়ায় সেই আনন্দে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। ঝড়-বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জেলার কৃষকরা। মাঠের অধিকাংশ ধান ইতোমধ্যে কাটার উপযুক্ত হয়ে উঠেছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক কৃষক ধান কাটতে পারছেন না। আবার যারা কেটে মাঠে রেখেছেন, তারাও পড়েছেন বিপাকে। ঝড়-বৃষ্টির কারণে কাটা ধান ঘরে তুলতে পারছেন না তারা। জেলার সদর উপজেলার তুলারামপুর, মুলিয়া, মির্জাপুর, হবখালী, মাইজপাড়া, চন্ডিবরপুর, আউড়িয়াসহ লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক…
ঝালকাঠি প্রতিনিধি: দীর্ঘ প্রায় আট বছর পর ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম রনিকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম। এর আগে…
পাথরঘাটা থানার বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০,০০০ টাকা উদ্ধার
পাথরঘাটা বরগুনা প্রতিনিধিআগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।এরই ধারাবাহিকতায় ০২/০৫/২০২৬খ্রিঃ বরগুনা জেলার পাথরঘাটা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা পাথরঘাটা থানাধীন পাথরঘাটা পৌরসভাস্থ ০১ নং ওয়ার্ড ইমান আলী রোড সাকিনে জনৈক আরাফাত রহমান @ অভি (২৮) এর বাড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে আরাফাত রহমান @ অভি (২৮), পিতা: আনসার…
৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণমাধ্যমের স্বাধীনতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্বকে কেন্দ্র করে প্রতি বছর দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিয়ে বর্তমান তরুণ প্রজন্মের সুদূরপ্রসারী ভাবনা ও প্রত্যাশাগুলো ফুটে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন নবীন শিক্ষার্থীর লেখনীতে। তরুণ প্রজন্মের এই আকাঙ্ক্ষা ও গণমাধ্যম বিষয়ক দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতুল্লাহ তাসনীম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অঙ্গীকার গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এটি কেবল প্রতিফলক নয়, বরং জনমতের এক শক্তিশালী কারিগর। ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ আমাদের এই সত্যটিই স্মরণ করিয়ে দেয় যে—তথ্যের অবাধ প্রবাহ ছাড়া গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হওয়া অসম্ভব। একজন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করা হয়। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে নতুন যারা এসেছে, তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই, তারা মুক্ত চিন্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাক।” তিনি আরো বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের…
জামালপুর প্রতিনিধি জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। আজ দুপুরে জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এ-এই অবরোধ করা হয়।অবরোধের কারনে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন ৪০ মিনিট আটকা পড়ে। একইসাথে জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলাচল করা যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।জামালপুর পৌরসভার শেখের ভিটা এলাকাবাসীর অভিযোগ, গত ১০/১২ দিন গরে জলাবদ্ধতার কারনে তারা চরম দুর্ভোগে আছেন। এলাকায় ইতোমধ্যো চারজনকে সাপে কামড় দিয়েছে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।জামালপুর পৌরসভার নির্বাহী…
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নাটোর-১(লালপুর – বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল । রবিবার (৩ মে) সকালে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরেন। এ সময় ৭নং ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি অফিস অর্ডার ইস্যু করা হয়েছে। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তিনি স্বপদেই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর মাস থেকে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক পরিচালিত হচ্ছে, যা দেশে উদ্যোক্তা সৃষ্টি…
মোহাম্মদ আব্দুন রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ রোববার (৩ মে) বাদ জোহর গেরদা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে দেওয়া বিভিন্ন দাবি ও বক্তব্য মানববন্ধনে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন বর্বর ও পৈশাচিক ঘটনা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।’ তারা প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা আরও উল্লেখ করেন, অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে…