Author: admin

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। এ উপলক্ষে রবিবার (৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার এবং মুক্তিযুদ্ধা উপজেলা কমান্ডার আহ্বায়ক সিকদার মকবুল হোসেন। আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন…

Read More

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়মসহ নানা অসঙ্গতি পেয়ে জেলা সদরের রশিদা ফিলিং স্টেশন নামক একটি তেল পাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনো করে ৫হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসন। রবিবার (৩ মে) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ এ জরিমানা করেন। অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে বোতল ও জারে তেল বিক্রি, ফুয়েল কার্ড ব্যতীত তেল বিতরণ এবং পরিমাপে অসঙ্গতির মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব কার্যক্রম সরকার নির্ধারিত নীতিমালার পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, ১২ লিটার একটি বাইকের ট্যাংকে ১৪ লিটার জ্বালানি…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুরে ৩০০পিস ইয়াবাসহ শওকত হোসেন(৪৮)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শওকত হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মির্জাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)রাশেদ ফজল জানান,এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।গ্রেফতার শওকত হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Read More

বিনোদন ডেস্ক সাত বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আর টানটান উত্তেজনা নিয়ে আবারও সেই চিরচেনা পুলিশের পোশাকে ফিরছেন বলিউড নবাব সাইফ আলি খান। ‘স্যাক্রেড গেমস’-এর সারতাজ সিংয়ের সেই তেজ আর দুর্ধর্ষ অভিনয়ের স্মৃতি যখন ভক্তদের মনে আজও অমলিন, ঠিক তখনই নেটফ্লিক্সের পর্দায় নতুন ভাবে ঝড় তুলতে আসছে তার অভিনীত ছবি ‘কর্তব্য’। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে এই সিনেমার স্ট্রিমিং। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটির মূল কেন্দ্রে রয়েছেন একজন পুলিশ অফিসার, যিনি পেশাগত দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার এক কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দেশের প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে, আইন ও সত্য রক্ষার লড়াইয়ে একজন মানুষকে কতটা ত্যাগ…

Read More

স্পোর্টস ডেস্ক এর আগে মেজর লিগ সকারের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কেবল দুইবার। আজ তৃতীয়বারের মতো ৩–০ গোলে এগিয়ে গিয়েও পরাজয়ের স্বাদ পেল কোন দল। এবার সেই দলটি হলে‍া লিওনেল মেসির ইন্টার মায়ামি। অবিশ্বাস্য হলেও সত্য। মেজর লিগ সকারে এক নাটকীয় ম্যাচে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে দলের জয়ের নায়ক হন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওজেদা। আজ রোববার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণে ধারালো ফুটবল খেলতে থাকে তারা। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।…

Read More

নওগাঁ প্রতিনিধি  প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। এসময় উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ হতে হাতিডোবা ব্রিজ পর্যন্ত…

Read More

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতাদের হাতে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ধরনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানাগেছে, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও ধারণ করতে যান মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম। এসময় তাদের ওপর চড়াও হন গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সম্পাদক মজিবর। শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার দইখাওয়া হাটে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক আসাদুজ্জামান সাজুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়, নুর ইসলাম ও…

Read More

নওগাঁ  প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হুদা বাবু উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’–এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত…

Read More

জামালপুর জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো বর্ণাঢ্য এক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) জামালপুর শহরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এসময় সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ অন্যান্য সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে আগামী দিনের দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগে ফজলু শাহ নামে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সূত্রে জানা যায়, সাফদারপুর বাজারের ওই মাংস ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, শনিবার সকালে তিনি একটি গর্ভবতী গাভী জবাই করেন। জবাইয়ের সময় গাভীর পেট থেকে একটি বাছুর বের হয়ে আসে। পরে বিষয়টি গোপন রেখে তিনি মাংস বিক্রি চালিয়ে যান এবং বেশিরভাগ মাংস বিক্রিও করে দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা…

Read More