- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কার্যত শেষ হয়েছে। শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, যুদ্ধবিরতির পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার সমাপ্তি ঘটেছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ রয়ে গেছে। চিঠিতে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। তবে তিনি জানান, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে তিনি কংগ্রেসকে অবহিত করবেন। তিনি বলেন, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার জন্য। এদিকে, সিনেট ফরেন…
Exif_JPEG_420 পঞ্চগড় প্রতিনিধি: “দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে তেতুলিয়া বাংলাবান্ধা মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১লা মে) সকালে পঞ্চগড় জেলা ট্রাক মিনি ট্রাক, ট্র্যাক্টর ট্রাক কললড়ী ও কাভার্ডভ্যান রেজি নং ২০৬৯ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাবান্ধা স্থলবন্দর তিরনই হাট পাথর বালি ইট বাস কাঠ ট্রাক ও ট্যাক্টর লোড আনলোড শ্রমিক ইউনিয়নের রেজি নং ২০০১ এর অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়নে এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯ টায় তেতুলিয়া বাংলাবান্ধা অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ২৩ পদেই নিরঙ্কুশ বিজয় হয়েছে। শুক্রবার (১ মে) রাত ১১ টা নাগাদ নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এ আইনজীবী বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন পর্রবর্তীতে অফিশিয়ালি ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম বলেছেন, আলহামদুলিল্লাহ, ঢাকা বারের নির্বাচনে নীল প্যানেল সকল পদে বিশাল ব্যবধানে জয়লাভ হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদ জোট করে নীল প্যানেলে নির্বাচন করে। অন্যদিকে জামায়াতের সঙ্গে জোট…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমিক দলের দুই গ্রুপ আলাদা আলাদা র্যালি ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (০১ মে) সকাল ১০টায় সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ সোলায়মান খান হাইয়ুমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে শুরু হয়ে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান। এ সময় আরও বক্তব্য দেন শ্রমিক দল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি সোলায়মান খান হাইয়ুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল…
১৮৮৬ সালের শিকাগোর সেই রক্তঝরা সংগ্রাম থেকে আজকের প্রযুক্তিনির্ভর বিশ্ব—শ্রমের ধরণ বদলেছে, কিন্তু শ্রমিকের অধিকারের লড়াই আজও অব্যাহত। পহেলা মে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালিত হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের প্রকৃত অবস্থা এবং তাদের প্রতি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে তরুণ প্রজন্মের মনে রয়েছে নানান প্রশ্ন ও গভীর দায়বদ্ধতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন জন নবীন লেখকের থেকে মে দিবসের ভাবনা তুলে এনেছেন সিফাতুল্লাহ তাসনীম। ঘামঝরা শ্রম ও অধিকারহীনতার রূঢ় বাস্তবতা -মুহাম্মাদ রিদুয়ান, আরবি বিভাগ পহেলা মে এলেই বর্ণাঢ্য র্যালি আর বক্তৃতার হিড়িক পড়ে। কিন্তু শ্রমিকের প্রকৃত অবস্থা প্রশ্নবিদ্ধই থেকে যায়। পোশাক শিল্প, নির্মাণ ও কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও এর কারিগরদের…
নওগাঁয় রিপোর্টার: মহান মে দিবসের পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বক্তব্য ভাইরাল হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমীক দলের পৃথক ব্যানারে থানার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রমিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বক্তব্য শেষে এক ঘন্টার মধ্য স্যোসাল মিডিয়ায় ছরিয়ে পরে সেটি এবং মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। পথসভায় প্রধান…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। বনপাড়া বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য দাবিসমূহ তুলে ধরেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাঁতি দলের সভাপতি আব্দুস সালাম, বনপাড়া…
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুরে বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার পলাতক আসামি ও সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার পূর্ব খাবাসপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং সালথা থানা পুলিশের একটি দল এই যৌথ অভিযান পরিচালনা করে। শহিদুল হাসান খান সোহাগ সালথার আটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে সালথা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পালিত নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে মোঃ কাবেল আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভবানীপুর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১০) একজন মাদ্রাসা শিক্ষার্থী। শৈশব থেকেই তাকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করছিল অভিযুক্ত কাবেল আকন্দ। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মেয়েটিকে কু-প্রস্তাব দিতেন এবং ভয়ভীতি ও প্রলোভন দেখাতেন। গত ৬ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নিজ বসতঘরে টিভি দেখার সময় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনকে তখন থেকে সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’। দিবসটি সামনে রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক দল, গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন রাজধানীসহ বিভিন্ন এলাকায় র্যালি, সমাবেশ…