Author: admin

মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘটে যাওয়া সেই নৃশংস ও আলোচিত ‘ত্রিমুখী হত্যাকাণ্ডের’ প্রধান হোতা আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার ভোরে গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১০ ও ফরিদপুর জেলা পুলিশের একটি বিশেষ দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানের নেপথ্য কথা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অবস্থান নিশ্চিত করে গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগানে অভিযান চালায়। র‍্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, গ্রেফতারের সময়…

Read More

ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)- নামক স্বেচ্ছাসেবি সংগঠনের মধুপুর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মধুপুর পৌরশহরের কাঠালতলী মোড়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করা হয়। এসএসএস এর ৮৬৫ নম্বর এই শাখা মধুপুর-২ হিসেবে পরিচিতি পাবে। এসএসএস কর্তৃপক্ষ জানায়, সাধারণ সঞ্চয়, মেয়াদী সঞ্চয়, মাসিক সঞ্চয়, লাখপতি সঞ্চয়সহ বিভিন্ন সঞ্চয় কার্যক্রমের পাশাপাশি জাগরণ, অগ্রসর, উদ্যোগ ও কৃষি খাতে ঋণ সুবিধা প্রদান করা হবে এই শাখা থেকে। নতুন এ শাখা চালুর মাধ্যমে এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ আর্থিক সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার…

Read More

মাইনুল ইসলাম জনি, নীলফামারী: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীতেও পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র্যা লি, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক। পরে একটি বর্ণাঢ্য র্যা লি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা লিগ্যাল এইড অফিসের…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা এলাকায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে। জানা যায়, ২৮ এপ্রিল ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) অংশ নিতে গেলে কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় মারুফ ইলেকট্রনিক নামে একটি দোকানে চার্জার ফ্যানের মূল্য অযৌক্তিকভাবে বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ…

Read More

ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে গোল্ড কাপ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমাদুল হাসান । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান বলেন,“লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার উঠে…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশের মতো বন্যাপ্রবণ অঞ্চলে নদ-নদীর পানির উচ্চতা সম্পর্কে সঠিক ও অগ্রিম তথ্য দেওয়া দীর্ঘ সময় ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত যেসব এলাকায় প্রয়োজনীয় তথ্যের ঘাটতি রয়েছে, সেখানে বন্যার সঠিক পূর্বাভাস দেওয়া আরও বেশি কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আধুনিক মেশিন লার্নিং ও ডিপ লার্নিং প্রযুক্তি কাজে লাগিয়ে একটি কার্যকর পূর্বাভাস AI মডেল উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলানো এবং তথ্যের অভাব রয়েছে এমন এলাকাগুলোতে সফলভাবে বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছানোর লক্ষ্যেই এই গবেষণাটি সম্পন্ন হয়েছে। গবেষণাটির মূল নেতৃত্বে ছিলেন বাকৃবির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর (পুন:) ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর আগে রাজধানী ঢাকাসহ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়তে যাচ্ছে বাংলাদেশের এক নতুন ইতিহাস। আজ শুরু হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম। এই ঐতিহাসিক মুহূর্তের মধ্যদিয়ে বাংলাদেশের পারমাণবিক যুগের যাত্রা শুরু হতে চলেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সব প্রস্তুতির মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক জ্বালানি লোডিং কার্যক্রম। এককথায় এ কেন্দ্র চালু হলে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের এই প্রবেশ শুধু বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তই উন্মোচন করবে না, বরং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিগত উৎকর্ষের এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আজ মঙ্গলবার জ্বালানি হিসেবে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ করতে গিয়ে এ পর্যন্ত ৬ জনের…

Read More