- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
Author: admin
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কারাবন্দি ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে বিশেষ বরাদ্দকৃত প্রায় ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছর এমপি কোটায় তার নামে বরাদ্দ হওয়া এ অর্থের হিসাব সম্প্রতি জেল থেকে তার ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকোর্টে রিট দায়েরের জন্যও তিনি তার ঘনিষ্ঠজনদের অনুরোধ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি বর্তমান সংসদ সদস্যকেও বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। অভিযোগ রয়েছে, ব্যারিস্টার সুমন এলাকা ছেড়ে যাওয়ার পর তার বরাদ্দের ওই ৫০ লাখ টাকা তৎকালীন ইউএনও একেএম…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে তানিয়া তেরেসার বিরুদ্ধে অর্থআত্মসাৎ এর অভিযোগ করেন সুমাইয়া আক্তার তন্নী নামের এক নারী পার্লার ব্যবসায়ী। মামলার নথিতে ভুক্তভোগী সুমাইয়া আক্তার তন্নী উল্লেখ করেন আমি একজন মহিলা ব্যবসায়ী বটে। আসামীর সহিত আমার ব্যাবসায়িক পরিচয়ের সুবাদে আসামী তানিয়া তেরেসা(৩০) ব্যবসায়িক প্রয়োজনে আমার নিকট থেকে ৩ (তিন) মাস পূর্বে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা হাওলাত নেন। আসামী আমার নিকট থেকে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা হাওলাত হিসেবে গ্রহন করে ৩ (তিন) মাসের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আসামী আমার টাকা ফেরত না দিয়ে নানা ধরনের বাহানা শুরু করেন, উক্ত টাকা আমি ফেরত চাহিলে আমার পাওনা টাকা পরিশোধের জন্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় মারা যান তিনি। বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোড কবিরাজ জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গোলাম সারোয়ার মিলন ১৯৮১-৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে, ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনে জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন তিনি। ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছিলেন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকার স্মার্টফোনের দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘নতুন টেলিযোগাযোগ নীতিমালা: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। ২০২৬ সালে এসেও দেশের ৫০ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন না থাকায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমাদের ডিভাইসের দাম সাশ্রয়ী ও সস্তা করা উচিত। ৯০০ থেকে ১ হাজার টাকায় একজন ফিচার ফোন কিনতে পারেন, আমাদের চিপেস্ট স্মার্টফোন হলো ৯০০০ থেকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে। শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। সেই সঙ্গে ঢাকা (গাবতলী)…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি। নির্ধারিত এই সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যুও হয়েছে। তারা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এ ছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান। হজ বুলেটিন থেকে গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করা হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন তিন হাজার ২৮৪ জন হজযাত্রী। এ ছাড়া বেসরকারি…
প্রতিনিধি,নওগাঁ। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। শিক্ষার্থীদের…
বিনোদন ডেস্ক হাসিখুশি মুখ আর প্রাণবন্ত অভিনয় দিয়ে নেটিজেনদের মন জয় করেছিলেন। কিন্তু সেই হাসি যে এত দ্রুত মিলিয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী। তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে একটি বিশেষ পোস্ট যা দেখে অনুরাগীদের দাবি অভিনেত্রী কি তবে আগেই মৃত্যুর সংকেত পেয়েছিলেন। ২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরিহিত অবস্থায় বেশ শান্ত দেখাচ্ছিল তাকে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মহাদেব আমাকে আপনার সঙ্গে নিয়ে যান।’ পারিবারিক সূত্রে জানা গেছে গত ২১…
ভোরের বাংলা নিউজ ডেস্ক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতিরিক্ত মুদ্রা সরবরাহ করে সাময়িক স্বস্তি আনার নীতি থেকে সরে এসে এখন স্থিতিশীল ও টেকসই অর্থনীতির ওপর জোর দিচ্ছে সরকার। শনিবার (২৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের নিউজ কাভার করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে মুদ্রা সরবরাহ সীমিত রাখা জরুরি। অতীতে টাকা ছাপিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যা…
লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌর এলাকায়র চিত্রা সেতুর বরাশুলা এলাকায় ট্রেনে কাটা পড়ে পলি খানম (২২) ও তার এক বছর বয়সী শিশু সন্তান ফুরকানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত পলি খানম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মূলদ্বাড় গ্রামের বাবুল ভূইয়ার ছেলে নুর ইসলামের স্ত্রী এবং নিহত শিশু ফুরকান তাদের সন্তান। এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে পলি খানমের সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে সবাই নিজ নিজ কাজে চলে যান। দুপুরে ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রেন চিত্রা সেতুর বরাশুলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। তবে…