Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোয়ারা বেগম মনোনীত হয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। একই আদেশে কলেজটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন– ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২২); ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক (২৩), ঢাবি শিক্ষার্থী তানজিম (২১), আলভি (২২) ও এহসান (২৩) এবং ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), লিটন (২১), খালিদ (২১)। আহত সাংবাদিকরা হলেন- কালের কণ্ঠের মানজুর হোছাঈন মাহি, আগামীর সময়ের লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের শামসুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খান, ডেইলি…

Read More

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা বুধবার (২২ এপ্রিল) বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে গত ১৩ এপ্রিল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। এলাকাবাসী, অভিযুক্ত ইমাম ও ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাশঁবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির পাশাপাশি একই গ্রামে ‘মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন নূরী (৩৭)। ইমরানের ছোট ছোট তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। মাদ্রাসার পাশেই রয়েছে রানা সেখের বাড়ি। রানা তার স্ত্রী ইসমত আরা (৩৮) ও তার ছেলেকে নিয়ে বসবাস করতেন। তাদের একটি কন্যা সন্তান আছে, যার…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার লাগানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও ষড়যন্ত্রের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল হান্নান (৪৩) বুধবার (২২ এপ্রিল ২০২৬) মিরপুর থানায় জিডি নং-২৭০৪ (ট্র্যাকিং: F8PXG3) দায়ের করেন। জিডিতে অভিযুক্ত করা হয়েছে মোঃ কামাল (৪২), ফায়ার ফাইটার, ডেমরা ফায়ার স্টেশন এবং মোঃ খায়রুল আলম (৩৬), স্টেশন অফিসার, কালীগঞ্জ ফায়ার স্টেশনে কর্মরত আছেন। অভিযোগ অনুযায়ী, কামাল ভুক্তভোগীকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক ব্যানার ও পোস্টার লাগানোর প্রস্তাব দেন এবং এ কাজে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় সামির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত সামির পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম স্বপনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটর সাইকেল আরোহী সামির হোসেন চৌদ্দগ্রাম বাজারে সোনালী ব্যাংকের সামনে অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার শেষে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, শুনেছি মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। তবে…

Read More

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধোপাদহ–নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে ডি.জে.এস আইডিয়াল স্কুল (জুলারখুপী) হয়ে ভূইয়া বাড়ি তালতলা পুকুরপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরেই কাঁচা অবস্থায় পড়ে আছে। আধুনিক উন্নয়নের ছোঁয়া না লাগায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির মাঝামাঝি স্থানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র অবস্থিত। ফলে এটি শুধু যাতায়াতের পথ নয়, বরং শিক্ষা ও নাগরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল। স্থানীয়দের ভাষ্যমতে, বর্ষা এলেই দুর্ভোগ চরমে পৌঁছে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়ে, অনেক সময়…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশালের উজিরপুর মডেল থানার দুই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় জেলা পুলিশ প্রশাসনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে চলমান শুদ্ধি অভিযানের মধ্যেই এই ঘটনা সামনে আসায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার সদস্যদের ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলে তিনজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট তিন সদস্যের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষার ফল নিশ্চিত করতে…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধ অবশেষে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছেছে। টানা প্রায় ৫ ঘণ্টার আলোচনার পর বিবাদমান দুই পক্ষ রাস্তা খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নির্দেশনা এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে ওই স্থানে নির্মিত সীমানা প্রাচীর অপসারণ এবং জনসাধারণের চলাচলের জন্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান ষটিবাড়ী এলাকার মৃত আয়েন উদ্দিন তার ছোট ছেলে মজিবর রহমানকে কিছু জমি লিখে দেয়ার কারনে বড় ভাই মো. আজমত আলীর সাথে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মজিবরকে বাড়ীতে ডেকে নিয়ে ঘরের ভিতর আটটিয়ে হাত পাঁ বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারপিট করে এতে মজিবর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাইমুম পারভেজ। এখন থেকে তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন। বুধবার (২২ এপ্রিল) ড. সাইমুম পারভেজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রাব্বানী। প্রজ্ঞাপনে বলা হয়, ড. মো. সাইমুম পারভেজকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা…

Read More