- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিন পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে নিতে তার সহকর্মীরা সকাল থেকেই কারাগার ফটকে অপেক্ষা করেন৷ তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি।…
ঝালকাঠি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান, দলের নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জীবা আমিনা আল গাজী। দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ এপ্রিল থেকে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী এ সাক্ষাৎকারে অংশ নিতে সাত শতাধিক আবেদন জমা পড়ে। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করেন। পরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঝালকাঠির জীবা আমিনা খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। …
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ হানিট্র্যাপের মাধ্যমে নারী শিক্ষার্থীদের সাথে শিবির নেতার প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগের বিচার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এসব দাবি জানান। মনববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবির তাদের কর্মীদের পরিচয় গোপন রেখে ক্যাম্পাসে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চেয়েছে বলেও দাবি করেন তারা। উল্লেখ্য,অভিযুক্ত সাকিব নামের এই শিক্ষার্থী তিন নারী শিক্ষার্থীর সাথে প্রেমের অভিনয় করে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন এবং ছাত্রী সংস্থায় যোগ দেবার জন্য চাপ প্রয়োগ ও জকসুর…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যের সংসদে একটি ঐতিহাসিক তামাক ও ভেপ বিল পাস হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধূমপান কার্যত নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিবিসির। নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ জীবনে কখনোই সিগারেট কিনতে পারবে না। অর্থাৎ, একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ গড়ে তোলাই এই আইনের মূল লক্ষ্য। সংসদের দুই কক্ষ কমন্স ও লর্ডস এই বিলের চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে। রাজকীয় অনুমোদন পেলেই সরকার তামাক, ভেপিং ও নিকোটিনজাত পণ্যের স্বাদ, প্যাকেট এবং বিক্রয় নিয়ন্ত্রণে নতুন ক্ষমতা পাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ধূমপান যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু, পঙ্গুত্ব ও নানা রোগের অন্যতম প্রধান কারণ। এই ঝুঁকি কমাতেই…
বিনোদন ডেস্ক আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। এ সময় তিনি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। শুধু সুখবরই নয়, ভিডিওতে এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে বাস্তব চ্যালেঞ্জ আসে, সেসব বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন পূজা ও কুণাল। এর আগে প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। করোনা মহামারির সময় বড় আয়োজন না করে বিয়ের জন্য নির্ধারিত বাজেট সমাজসেবামূলক কাজে…
আন্তর্জাতিক ডেস্ক হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। পিপল ম্যাগাজিনের পোস্ট করা একটি ভিডিওতে ৪৩ বছর বয়সি এই অভিনেত্রী তার ৪০-এর দশকের জীবন এবং বার্ধক্য নিয়ে কথা বলছিলেন। দীর্ঘ এবং সুস্থ জীবন পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে চাই, ইনশাআল্লাহ, আমি তেমনটাই আশা করি। হ্যাথাওয়ের মুখে এমন নিখুঁত উচ্চারণে এই আরবি শব্দের ব্যবহার দেখে ভক্তরা চমকে গেছেন এবং মুহূর্তেই এটি এক্স-এ (সাবেক টুইটার) ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই মনে করছেন, হ্যাথাওয়ে কেবল শব্দটি আওড়াননি, বরং এর গভীর অর্থ এবং সঠিক ব্যবহার…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক বার্ধক্যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা বা ডিমেনশিয়া প্রতিরোধের ক্ষেত্রে এবার নতুন এক আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শরীরে আয়রনের মাত্রা মারাত্মকভাবে কমে গেলে বা অ্যানিমিয়া (রক্ত স্বল্পতা) থাকলে পরবর্তী জীবনে ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সুইডেনের গবেষকরা ৬০ বছর বা তার বেশি বয়সি হাজার হাজার মানুষের ওপর প্রায় এক দশক ধরে এই গবেষণা চালিয়েছেন। তাদের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য— ৬০ শতাংশ বেশি ঝুঁকি: যেসব ব্যক্তি অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় প্রায় ৬০ শতাংশের বেশি। মানসিক ক্ষমতার অবনতি: চিকিৎসকদের মতে, রক্তে আয়রনের অভাব হলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ও…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও পরিবহণ খাতের সংকটের কথা তুলে ধরেছে মালিক সমিতি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে অস্থিরতা দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। বুধবার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই এর মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেন ট্রাম্প, যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সময় পায়। তবে যুদ্ধবিরতির এ ঘোষণার আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৬…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণ করে একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫টি সংখ্যালঘু জেলে পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। টানা ৬ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রমিক দিয়ে ওই প্রাচীর নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, লক্ষীপাশা মৌজার সাবেক দাগ নং ২৬১ ও আর.এস ২০২৮ দাগের প্রায় ৬ শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয়দের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ব্রিটিশ আমল থেকে প্রচলিত এ পথটি বিভিন্ন রেকর্ডে সরকারি রাস্তা হিসেবেও…