Author: admin

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় সরাসরি নির্বাচিত দুই সংসদ সদস্যের পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকেও আরও দুজন মনোনয়ন পাওয়ায় জেলার মোট সংসদ সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর মধ্যে তিনজনই নারী হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা সম্প্রতি ঘোষণা করেছে বিএনপি। এতে ১২ নম্বরে রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহসভাপতি জীবা আমিনা খান। তিনি ঝালকাঠি-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামে। তাঁর বাবা আক্তার উদ্দিন আহমেদ পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। এদিকে ১১-দলীয় জোট থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ির না নেওয়ার কথা থাকলেও উপজেলায় সংসদ সদস্যদের অফিস পাওয়ার খবর পেয়ে চলাচলের জন্য একটি গাড়িও চাইলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।  মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এ দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তবে হাসনাতের এ দাবির বিপরীতে সরকারের ব্যয় সংকোচন নীতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। অধিবেশনে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা চেয়ারম্যানদের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  ফ্যাসিবাদের ১৬ বছরে সবচেয়ে বেশি হামলা-মামলা, গুম-খুন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। তিনি বলেন, হেলমেট ও হাতুড়ি বাহিনীকে উপেক্ষা করে, নিজ নামে ও নিজ পরিচয়ে যে ছাত্র সংগঠন বারবার ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেটি জাতীয়তাবাদী ছাত্রদল। মাহদী আমিন বলেন, এ সংগঠন করার কারণে অনেকে হলে থাকতে পারেনি, অনেকে পরীক্ষা দিতে পারেনি, অনেকে ক্লাসরুমে ঢুকতে পারেনি। তারপরও সীমাহীন নিপীড়ন-নির্যাতন বুকে ধারণ করে, সগৌরবে ছাত্রদলের পরিচয়েই তারা রাজনীতি করে গেছে। গুপ্ত বা প্রকাশ্য,…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে ৭ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ফাতেমা বেগম (২৮) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে। ফাতেমা ওই গ্রামের জাবেদ হোসেন (৩৫) ড্রাইভারের স্ত্রী। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন। এদিকে সোমবার রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী জাবেদ ড্রাইভারকে গ্রেফতার করে। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ফাতেমা একটি ভিডিও ফুটেজে অভিযোগ করে বলেন, আমি বাড়িতে গিয়ে আমের ভর্তা বানিয়ে দিয়েছি, সন্ধ্যায় আমাকে গালিগালাজ করে একপর্যায়ে আমার গলা টিপে ধরে,…

Read More

স্পোর্টস ডেস্ক  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমানসংখ্যক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (২১ এপ্রিল) ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ, বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক অভিজ্ঞ পেসারকে। দলের সবচেয়ে বড় চমক তরুণ ক্রিকেটার আব্দুল গফফার সাকলাইন, যিনি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এছাড়া রিপন মণ্ডলকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি আগে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। অন্যদিকে পেস আক্রমণে বড় পরিবর্তন এসেছে। স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। তাদের অনুপস্থিতিতে পেস বিভাগের দায়িত্ব থাকছে শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধে। আগামী ২৭ এপ্রিল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জামিন পেলেন দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের একটি মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এরপর কাইফা ইসলাম সিমরান নামে দেড় মাসের কন্যাসন্তানকে বুকে নিয়ে ও পেটে বেল্ট পরে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি   ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা তিনদিন সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার (২১-২৩ এপ্রিল) পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময়ে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত রাখা হয়েছে। সোমবার রাতে বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এবং স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস যৌথভাবে এই তথ্য জানিয়েছেন। তারা জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের কারণে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত দিয়ে ব্যবসায়িক কার্যক্রম এবং…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্হানীয় কিছু লোকজন উপজেলার গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ পায়।পরে তাঁরা দুর্গন্ধের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান,মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার দেড় মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ নজরুল ইসলাম। আবেদনে বলা হয়েছে, আসামি মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণাদী পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশজুড়ে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে। সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়,…

Read More