- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ এপ্রিল) সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির ব্যানারে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,বন বিভাগ ও সরকার শালবন রক্ষার নামে যে কর্মসূচি গ্রহণ করেছে তা আদৌকি বন রক্ষায় সুফল বয়ে আনবে? বরং এ কর্মসূচির নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। সামাজিক বনায়নের নামে কোন বন হতে পারে না। বন কখনো সামাজিক হয় না। এটা বন ধ্বংসের আরো কঠিন চক্রান্ত। অনতি বিলম্বে বন ধ্বংস বন্ধ না করলে পরে আরো কঠিন কর্মসূচির মাধ্যমে বনভক্ষকদের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হাম-রোবেলা রোগ ও তার প্রতিকার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. বিশ^জিৎ চন্দ্র পাল। তিনি জানান, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৩ হাজার ১৩৪ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এরজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি শিশু যাতে এই টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহবান জানান। এই সভায় সভাপতিত্ব করেন মধুপুর…
বিনোদন ডেস্ক স্টেজ শো’তে গান গাইতে মালয়েশিয়া যাবেন সংগীতশিল্পী ফাতেমা তুয যোহরা ঐশী। আগামী ২৮ জুন রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ নামে এ অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তিনি বলেন, এবার আমি আমার দল ঐশী এক্সপ্রেস নিয়ে যাচ্ছি। দলে মোট সদস্য আটজন। পাঁচজন মিউজিশিয়ান। একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং একজন ম্যানেজার। যেহেতু এবার প্রথম কুয়ালালামপুরে যাচ্ছি, তাই আমি ভীষণ উচ্ছ্বসিত। আশা করছি সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করতে পারবো। তবে এটা সত্যি, দেশের বাইরে গেলে গানে গানে অনুভব করতে পারি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশ ও দেশের মাটিকে কতোটা ভালোবাসে, কতোটা…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। তাদের দাবি, কিছু জাহাজ চলাচল করলেও যুক্তরাষ্ট্র এখনো ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। এ কারণে প্রণালির দিকে আসা যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চালু থাকবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ারজোর এলাকায় ‘কুদেরধন খাল’ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জানা যায়, ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং এলাকার কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি…
নওগাঁ প্রতিনিধি, গতকাল্য ১৭ এপ্রিল ২০২৬ বিকেলে নওগাঁর বদলগাছী থানায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণের এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া যায় । এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগে পাওয়া যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে। অভিযোগে বলা হয় প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন পূর্বে দিন পূর্বে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করা হয়েছে। এতে করে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটিয়ে আনন্দে ভাসছেন কয়েকটি উপজেলার লক্ষাধিক মানুষ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই জনগণের কল্যাণে কাজ শুরু করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই সেতু নির্মাণের ফলে এলাকার মানুষের…
স্পোর্টস ডেস্ক পাকিস্তানের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ হেড কোচের দায়িত্ব নিয়েছেন। পাকিস্তান তাদের ইতিহাসের সবশেষ আইসিসি শিরোপা জিতেছিল ২০১৭ সালে। সেবার সরফরাজ আহমেদের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দলটি। সরফরাজ গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া আরেক বিশ্বকাপ জয়ের নায়ককেও কোচিং প্যানেলে এনেছে পাকিস্তান। ২০০৯ সালে দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী উমর গুলকে দলে ভিড়িয়েছে তারা। তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন এবং ৪২৭টি উইকেট নিয়েছেন তিনি। তিনি পাকিস্তান দলে থাকবেন বোলিং কোচের দায়িত্বে। এছাড়া সাবেক টেস্ট…
নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারে লাইসেন্সবিহীনভাবে ডিজেল ও পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আঃ রহমান নামে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৬টার দিকে পরিচালিত এ অভিযানে আঃ রহমান নামে এক দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট দোকান মালিক আঃ রহমান বরিশাল থেকে সংগ্রহ করে বেশি দাম পাওয়ার আশায় শরিকল বাজারে আনা হলে এনএসআইর তথ্য অনুযায়ী গৌরনদী সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, মোবাইল কোট পরিচালনা করে ৩২০০ লিটার ডিজেল ও পেট্রোল অবৈধভাবে মজুদ রাখা এবং কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বিক্রি করার প্রমাণ…
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় বড় ধরনের উন্নয়ন কাজের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ইসবপুর ও জাহানপুর ইউনিয়নের ৭টি রাস্তার পাকাকরণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় মোট ৭টি গুরুত্বপূর্ণ রাস্তার প্রায় ৯ কিলোমিটার অংশে উন্নয়ন কাজ করা হবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ১৭৬টাকা। শনিবার সকালে বৈদ্যবাটী ত্রিমোহনী থেকে বৈদ্যবাটী গ্রাম পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা কার্পেটিং কাজের শুভ উদ্বোধনের মাধ্যমে এই উন্নয়ন মহাযজ্ঞের সূচনা করা…