Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর গভীর অরণ্যের দোখলা জাতীয় উদ্যানে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উদ্যোগে প্রথমবারের অ্যাডভেঞ্চার ক্যাম্প শুক্রবার বিকেলে শুরু হয়েছে। চারদিন ব্যাপি এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামী ১৯ এপ্রিল রোববার। অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢাকা বিভাগের সকল জেলার ৫০টি ইউনিটের ৬শত স্কাউট ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মিলে ৭শ স্কাউট অংশ গ্রহণ করেছেন। উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনার মাঝে মাঝে মধুপুরের কর্পোস খৃস্টি উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের নান্দনিক নত্যৃ পরিবেশনসহ ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত স্কাউটরা দলনৃত্য পরিবেশন করেন। অ্যাডভেঞ্জার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগী…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশে বহুমুখী প্রতারণার এক বিস্তৃত নেটওয়ার্কের অভিযোগ উঠেছে, যার সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে কৃষক লীগসংশ্লিষ্ট নেতা মাকসুদুল ইসলাম ও মাজারুল ইসলাম সোহেলকে। মাকসুদ ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি আর সোহেল ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সহ-সভাপতি। ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং পৃথকভাবে জমি জালিয়াতির মাধ্যমে সম্পত্তি আত্মসাত-এই দুই ধারার অভিযোগে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেটের চিত্র। অনুসন্ধানে জানা গেছে, সোহেলের নেতৃত্বে পরিচালিত একটি চক্র দীর্ঘদিন ধরে “প্রাচীন নিদর্শন” বিক্রির নামে প্রতারণা চালিয়ে আসছে। তারা সাধারণ ধাতব বস্তু, পাথর বা সিলিন্ডার আকৃতির জিনিসকে কৃত্রিমভাবে পুরোনো করে তুলে তা “দুর্লভ ঐতিহাসিক…

Read More

ছবি সংগ্রহীত  ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। এর আগে অকটেনের দাম ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা ছিল। নতুন দাম অনুযায়ী, অকটেন বেড়েছে ২০ টাকা, পেট্রল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে, রাত রাত ১০টা ৫০ মিনিটে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ…

Read More

ছবি সংগ্রহীত জিয়ারত জুয়েল : উৎসবমুখর পরিবেশে পর্তুগালে প্রবাসী টাঙ্গাইলবাসীর উদ্যোগে জমকালো ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পুর্তগাল’ এর মিলন মেলা। প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এই আয়োজন পরিণত হয় এক মিলনমুখর উৎসবে। পর্তুগালে বসবাসরত জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাসী টাঙ্গাইলবাসীরা পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই মিলন মেলায় পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং একটি শক্তিশালী কমিউনিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগাল’ একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি করা হয়েছে মূলত মানুষের কল্যাণের জন্য ও মানব সেবার জন্য। তিন বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি শুধু একটি মিলন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক ঘোষণায় জানিয়েছেন, লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। আরাগচি নিশ্চিত করেছেন যে সাময়িক এই যুদ্ধবিরতির সময়কালে নৌ-চলাচলের নিরাপত্তা ও অবাধ প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তটি বৈশ্বিক জ্বালানি বাজার এবং সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন টাঙ্গাইলে’র উদ্যোগে শহরের নিউমার্কেট চত্বর পরিচ্ছন্ন অভিযান, নামাজের জায়গার সৌন্দর্য বর্ধনে গ্রীল রং করন ও ফুলের গাছসহ টব উপহার দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি ব্যবসায়ীকে ময়লা রাখার জন্য ঝুড়ি উপহার দেয়া হয়েছে। এরপর পথচারীদের মাঝে মাদক বর্জন ও পরিচ্ছন্নতার লিফলেট বিতরণ করা হয়। টাঙ্গাইল নিউমার্কেট চত্বরে ১৭ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীন। বিশেষ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অবিভক্ত বাংলার শিক্ষা মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং টাঙ্গাইলের ধনবাড়ীর নবাব নবাবজাদা নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান মহিলা কলেজ মিলনায়তনে নওয়াব আলী চৌধুরীর ৯৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানানো হয়। সেমিনারে নওয়াব আলী চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের সভাপতি ও আসিয়া হাসান আলী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী। মূল বক্তা ছিলেন ইন্সষ্টিটিউটের মহাপরিচালক এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান। নওয়াব আলী চৌধুরী গবেষণা ইন্সষ্টিটিউট…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আওয়াল খান লালন সক্রিয় রাজনীতি থেকে চিরবিদায়ের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান। নিজের পোস্টে লালন উল্লেখ করেন, আজ থেকে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে তিনি নিজেকে সম্পৃক্ত রাখবেন না এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতার সঙ্গেও তার কোনো ধরনের সংশ্রব থাকবে না। রাজনীতি ছাড়ার কারণ হিসেবে তিনি বর্তমান প্রেক্ষাপটকে ইঙ্গিত করে লিখেছেন, “বর্তমান পরিস্থিতিতে ভদ্র ও সুশীল সমাজে আমাদের মতো মানুষের প্রয়োজন নেই বলে আমি মনে করছি।” ব্যক্তিগত জীবনে স্বাধীনভাবে চলার সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন: “ভবিষ্যতে কোনো…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। ভ্রাম্যমান ​আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কাশিল ইউনিয়নের হাজী আব্দুল গফুর জমাদারের ছেলে রাজু জমাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ​নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা…

Read More