- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
কুবি প্রতিনিধি: বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দিনের শুরুতেই সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্রপরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে শুরু হয়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে কৃষকদের জন্য চালু করা হয়েছে বহুল প্রত্যাশিত ‘কৃষক কার্ড’। এর উদ্বোধনের মাধ্যমে কৃষি খাতে নতুন এক যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার টাঙ্গাইলে আয়োজিত এক বৃহৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেন। এ সময় তিনি বলেন,বাংলাদেশের প্রাণ হলো কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের জীবনমান উন্নয়ন ও তাদের সকল সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্ড…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর লক্ষমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। সেই প্রস্তুুতির অংশ হিসাবে যশোর সামাজিক বন বিভাগের অধীন কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রে চলতি ২০২৫-২৬ আর্থিক সন প্রায় ১ লক্ষ চারা রোপনের জন্য চারা প্রস্তুত করা হয়েছে যা বর্ষা মৌসুমে রোপন শুরু করা হবে বলে জানিয়েছে বন কর্মকর্তা শফিকুর রহমান। তিনি জানান প্রতি বছর বৃক্ষরোপন মৌসুমে কমবেশী বৃক্ষরোপন করে আসছেন তারা। কিন্তু বর্তমানে প্রধান মন্ত্রীর ঘোষনার ফলে বৃক্ষরোপন কর্মসূচী নবআঙ্গিকে ও নব উদ্যমে শুরুর প্রয়াস পাচ্ছেন। ঝিনাইদহ জেলায় কোন সংরক্ষিত বনভূমি না থাকার ফলে বৃক্ষরোপন কর্মসূচী পানি উন্নয়ন…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হারতা মাছ বাজারে সরকার নিষিদ্ধ ঘোষিত বিরল প্রজাতির ‘শাপলা পাতা’ মাছ বিক্রির অভিযোগ উঠেছে। বিলুপ্তপ্রায় এই মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হওয়ায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলেদের জালে ধরা পড়া প্রায় ৬০ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ হারতা মৎস্য আড়তে আনা হয়। পরে খুচরা বিক্রেতারা মাছটি প্রতি কেজি ৪৫০ টাকা দরে ভাগ করে বিক্রি করেন। এ বিষয়ে হারতা মাছ বাজার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার জানান, বিষয়টি তাদের নজরে আসার আগেই ব্যবসায়ীরা দ্রুত মাছটি কেটে বিক্রি করে স্থান ত্যাগ করেন। তিনি দাবি করেন, মাছটি স্থানীয় নদীর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের রাজস্ব থেকে নগদ অর্থ,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে শুকনা খাবার,ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর অর্থ প্রদান করা হয়েছে। সোমবার ১৩ এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্থদের মাঝে এ অর্থ ও নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম । মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে দুর্যোগ প্রবণ সামুদ্রিক এলাকার মাছ…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) চৈত্র সংক্রান্তি ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজন করেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। প্রাণচাঞ্চল্যে ভরা এই আয়োজনে বিজয়ী হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রঙ পুকুরে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল থেকে প্রতিটি হলে দু’জন করে শিক্ষার্থী নিয়ে মোট ১১টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। চূড়ান্ত প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান লাভ করে নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় হয় আ ফ ম কামালউদ্দিন…
জবি প্রতিনিধি আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। এর আগে গত ৩১ মার্চ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে পালিত কর্মসূচিতে ১০ দিনের আলটিমেট দিলেও তা গতকাল শেষ হয়। ফলে কর্মসূচির অংশ হিসাবে বৈধ কাগজ সহ হল উদ্ধারের কথা জানিয়েছে সংগঠনটি সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রসংগঠন হল নিয়ে আন্দোলন করলেও এখন তারা পিছিয়ে এসেছে। কিন্তু আমাদের জবাবদিহি ও দায়বদ্ধতার একটা জায়গা আছে। কারণ এই বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেখানে আমরা আমাদের দায়বদ্ধতা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার চালু করতে যাচ্ছে ‘কৃষি কার্ড’। তিন ধাপে পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকা সহ বিভিন্ন সুবিধা পাবেন। আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখতে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ…
খুবি প্রতিনিধি আজ ১৩ই এপ্রিল (সোমবার)খুলনা বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের (KUBC)-এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে নতুন নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়, যা সংগঠনের ধারাবাহিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন কমিটির কনভেইনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইফাজ বিন মহসিন। কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: রায়হান জামিল, সৌমিত্র রায়, তাসমিয়া সানজানা, সোহেল শেখ, বায়জিদ হুসাইন, নাজমুল হাসান, ওবায়দুর রহমান, মুজাহিদ ইসলাম, ফারিয়া হাসান, সাইমুন আমিন সিয়াম এবং হামীম আহম্মেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও…
আলামিন খান জাবি প্রতিনিধি আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। পহেলা বৈশাখ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা শাখা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নিশ্চিত করেছেন, পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সকল প্রকার বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। আমাদের নিরাপত্তা টিম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে কাজ করবে।