Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে বিশ্বের অন্যতম আলোচিত এ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিলেন তিনি। রোববার (১২ এপ্রিল) এ নিয়োগের অনুমোদন দেওয়া হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করেছে। ইয়েদিওথ আহরোনোথ পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী মোসাদ প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। তিনি আগামী ২ জুন থেকে পাঁচ বছরের মেয়াদের জন্য তার দায়িত্ব…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশজুড়ে সমাদৃত মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের(মঈন) চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী। গ্রেপ্তার আসামিরা হলেন- মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২),মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)। এডিসি বলেন, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনকে ১ নাম্বার আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়। এই ঘটনায় মঈনের সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও র‍্যাব-৪। পরে ওই…

Read More

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) জামালপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. মহিউদ্দিন সরকার শিমুলকে আহ্বায়ক, ইউসুব হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ মাহমুদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মামুন রানা ও মহাসচিব আব্দুল্লাহ আলী জাবীদ স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়।এ সময় সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরুল তারেক বিন রেজা এলিন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। নবগঠিত এই কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে, যা সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি ‎‎বরগুনা জেলার বরগুনা সদর থানার চাঞ্চল্যকর ও নৃশংস ইরানি হত্যা মামলার মূল হোতা স্বামী আফজাল হোসেনকে গ্রেফতার করেছে বরগুনা জেলা পুলিশ। বরগুনা সদর থানায় গৃহবধূ ইরানীকে নৃশংসভাবে উপর্যুপরি কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে বরগুনা জেলা পুলিশ। এই ঘটনায় ঘাতক স্বামী হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল।  ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই বরগুনা জেলা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বরগুনা থানা পুলিশের একটি চৌকস দল নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে।‎অভিযানের এক পর্যায়ে পুলিশ ঘাতক…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা। রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার, বরিশাল ১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাসযোগ্য জেলা গড়তে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভা পরিচালনা করেন শাশ্বতী শীল। সভায় বক্তব্য দেন মোল্লা আজাদ হোসেন, ডা. শামীম কবীর, আলী আহম্মদ, সাইদুর রহমান এবং শাহেদ হাসান টগরসহ সংশ্লিষ্টরা। সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, মাগুরাকে আরও বাসযোগ্য করতে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য বলেও উল্লেখ করা হয়। বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা কমানো, সুনির্দিষ্ট কর পদ্ধতির প্রচলন এবং সবধরনের তামাকপণ্যের দাম বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞগণ। তামাকবিরোধীদের বাজেট প্রস্তাব গ্রহণ করা হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী তামাক ব্যবহারে নিরুৎসাহিত হবে, অকাল মৃত্যু কমবে এবং রাজস্ব আয় উল্লেখোগ্য পরিমাণে বাড়বে। আজ (১২ এপ্রিল) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট ২০২৬-২৭” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৮জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, বর্তমানে সিগারেট ব্যবহারকারীর অধিকাংশই নিম্ন…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আধুনিক কৃষিতে যেখানে কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার ক্রমেই বাড়ছে, সেখানে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মী কুন্ডু গ্রামের কৃষক কহির আলী খান। সম্পূর্ণ কীটনাশকমুক্ত পদ্ধতিতে পটল চাষ করে ইতোমধ্যে সাফল্যের মুখ দেখছেন তিনি। রবিবার (১২ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন কহির আলী। হাতে একটি ফুল নিয়ে আরেকটি ফুলের সাথে স্পর্শ করাচ্ছেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, পটলের জালিতে পুরুষ ফুলের পরাগ স্ত্রী ফুলে ছোঁয়ালে ফলন ভালো হয় এবং ফুল নষ্ট হয় না। এই পদ্ধতিকে তিনি প্রাকৃতিক পরাগায়ন হিসেবে ব্যবহার করছেন। আধুনিক যুগে এমন পদ্ধতি কার্যকর…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হাকিম সরদারের ছেলে মোঃ সুমন সরদারের (৪৮) বাড়িতে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি ও বাসার একজন গৃহকর্মী ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বরিশালে আত্মীয়ের বাসায় ছিলেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ শব্দ পেয়ে…

Read More

নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। । উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক,শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। আত্রাই উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক । জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন কারি সাফিন আহমেদ, জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জনকারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) বান্দাইখাড়া টেকনিক্যাল…

Read More