- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর দ্য ডনের। ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।’ সংবাদ সম্মেলনের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইরানের সঙ্গে আলোচনায় কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার (১২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি তাদের ‘অসাধারণ আতিথেয়তা’র জন্য প্রশংসা করে বলেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, গত ২১ ঘণ্টা ধরে আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে এটাই ভালো খবর। তবে তিনি স্বীকার করেন, খারাপ খবর হলো, আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই…
গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরের পূবাইলে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় আসমা আক্তার (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে মিরের বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। মিরের বাজার রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো ঘ-৫৩৯৫১৬ নম্বরের একটি দ্রুতগতির মাইক্রোবাস উল্টো পথে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়। এ…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চাহিদা অনুযায়ী চাঁদার টাকা না পেয়ে বসত বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানা পুলিশের দ্বারস্থ হয়েও কোন প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ করেন ভুক্তভোগী মোজাহারুল ইসলাম। তিনি আরজী নওগাঁ আনন্দ নগর এলাকার বাসিন্দা ও সরাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ ঘটনায় জড়িত তিনজনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন- আরজী নওগাঁ আনন্দ নগর এলাকার মঞ্জুরুল আবছারের ছেলে মেহরাব হোসেন আদিত্ত (১৮) ও তার স্ত্রী জুড়াইয়া আফরিন ডলি (৩৮) এবং আরজী নওগাঁ লাটাপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুল মান্নান ওরফে মান্না (৪০)। থানায় এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোজাহারুল ও তার স্ত্রী…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের গর্বিত সন্তান মোঃ আশিকুর রহমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করায় তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কোটচাঁদপুরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো। কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের আহ্বায়ক…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ৭ নম্বর বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ জালিছ সরদার। তিনি বর্তমানে বামরাইল ইউনিয়ন বিএনপির সহ,সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা দক্ষিন জিয়ামঞ্চের যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (১১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। জালিছ সরদার জানান, ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি তিনটি রাজনৈতিক মামলার আসামি হন এবং কারাবরণ করেন। পরবর্তীতে একই বছরের ৬ আগস্ট বিশেষ বিবেচনায় তিনি মুক্তি লাভ করেন। তিনি অভিযোগ…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: “কাগজে-কলমে নয়, বাস্তবেই উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক ও কার্যকর পৌরসভায় রূপান্তর করা হবে”—এমন প্রত্যয় ব্যক্ত করে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন। রবিবার (১২ এপ্রিল) সকালে উজিরপুরের একটি অত্যাধুনিক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথাও জানান। অ্যাডভোকেট সুমন বলেন, “উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই এই পৌরসভা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত হোক। এ লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন,…
কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অবমূল্যায়ন করার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন দলের ১১ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার রাত ৮ টার দিকে স্থানীয় দি প্রিজন ক্লাবে এ প্রতিবাদ সভা করেন তারা। এ সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর সেচ্ছাসেবকদলে আহ্বায়ক আবুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা যুব দলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল,সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম (শান্ত) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক,সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহানুর রহমান শাহান উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব আবুল কাশেম (বাবু) পৌর কৃষক দলের আহ্বায়ক ফিরোজ…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে মাতাজী রোড় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলা টিভি ও আজকালের খবর প্রতিনিধি আশরাফুল নয়নকে সভাপতি এবং দৈনিক বাংলাদেশর আলোর প্রতিনিধি এ.বি.এস. রতনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রকি হোসেন দৈনিক জনবানী প্রতিনিধি, অর্থ সম্পাদক শাহারিয়ার শাওন গ্রীন টিভি ও রিপোর্টাস টুয়েন্টিফোর প্রতিনিধি , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দৈনিক মুক্ত সকাল ও দৈনিক জবাবদিহি মাল্টিমিডিয়া প্রতিনিধি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান ভুট্রু…
আলামিন খান জাবি প্রতিনিধি স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন বাঁধন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের নতুন কার্যকরী পরিষদ-২০২৬ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তজার্তিক সম্পর্ক বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী মো. নাঈম আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী বায়জীদ আহমেদ। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মো. ফারওয়াহ মুনজির রাফিদ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আল-ইমরান। সোমবার (১০ এপ্রিল) বাঁধনের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে সাদেকুল ইসলাম রাকিব ও আল এহসান স্পন্দন, সহ-সাধারণ সম্পাদক হিসেবে উম্মে হাফসা হীম, সাংগঠনিক সম্পাদক হিসেবে সিয়াম আহমেদ,…