Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলের নদী- খাল- বিল, জলাশয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ পরিবেশ ও প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিভিন্ন দাবিতে ”নাগরিক অধিকার সুরক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্যের নেতৃত্বে ৪ দিন ধরে গণ অনশন কর্মসূচি চলেছে। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পরিবেশবাদী নেতাকর্মীরা মানববন্ধন শেষে ০৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চার দিন যাবত এ গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনশনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টোকাই নাট্যদলের প্রতিষ্ঠাতা সাজু মেহেদী, বীর মুক্তিযোদ্ধা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ চত্বরে শনিবার (১১ এপ্রিল) সকালে দু’দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এই মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতা করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং এন্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুইশতাধিক ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। এ বিষয়ে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং এন্ড আইডিয়াল হোমের পরিচালক হাফিজুর রহমান হাফিজ বলেন, বিগত সময়ে যখন আমরা কোন মডেল টেস্টের আয়োজন করতাম তখন আমার বিভাগের ছোট ভাই শহিদ সাজিদ আব্দুল্লাহ পাশে থাকতো। আজ সাজিদ আব্দুল্লাহ আজ আমাদের মাঝে…

Read More

সায়েম মাহমুদ সিয়াম গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় সংগঠন ‘মায়ের ডাক’-এর অন্যতম সদস্য ও সাহসী সংগঠক নুসরাত জাহান লাবনী এবার সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেরপুর ও জামালপুর জেলার জনগণের প্রতিনিধিত্ব করার লক্ষ্যেই তিনি নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। নুসরাত জাহান লাবনী ‘মায়ের ডাক’ সংগঠনের একজন সক্রিয় সদস্য। সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর আগে সংগঠনটির…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  মানুষ বাঁচাতে হলে ভালো ভালো ডাক্তার বানাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার হিসেবে তৈরি করতে হবে। আর এ ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। মানুষ বাঁচাতে হলে ভালো ভালো ডাক্তার বানাতে হবে, এ ব্যাপারে মোটিভেশন চালাতে হবে বেসরকারি মেডিকেল খাতকে। মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে, যেন তারা চাপের মুখে হতাশায় না ভোগে।’ শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি চাঁদার দাবিকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সাবেক সদস্য-সচিব মাহমুদুল হক সানুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, “বিশ্বাস বেতকা ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আড়াই ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা শুরু হয়। পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে নিশ্চিত করেছেন, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখন দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। একটি সূত্র অনুযায়ী, একটি সংক্ষিপ্ত বিরতির পর ত্রিপক্ষীয় আলোচনা রোববার পাকিস্তানের স্থানীয় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনরায় শুরু হবে। আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কী ঘটে। সরাসরি আলোচনা প্রায় দুই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রথম দিন বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৭৮ জন প্রার্থী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ‘আগ্রহী প্রার্থীরা রোববারের (১২ এপ্রিল) মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০…

Read More

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর লেখক, নওগাঁর বই প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কগেটে বই মেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী। নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ নওশাদ হাসান, বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিস তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পি কায়েস উদ্দীন, কথাসাহিত্যি বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐকের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।  গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের…

Read More