- এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-ফাইভ ৪০ হাজার
- রাশিয়ার দখলে থাকা ওলেশকি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন
- কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না
- সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ
- ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
- অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই
- মানবতার কল্যাণে ঐক্যের বন্ধন—ঘাটাইলে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Author: admin
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার বরগুনা সদর থানার চাঞ্চল্যকর ও নৃশংস ইরানি হত্যা মামলার মূল হোতা স্বামী আফজাল হোসেনকে গ্রেফতার করেছে বরগুনা জেলা পুলিশ। বরগুনা সদর থানায় গৃহবধূ ইরানীকে নৃশংসভাবে উপর্যুপরি কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে বরগুনা জেলা পুলিশ। এই ঘটনায় ঘাতক স্বামী হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই বরগুনা জেলা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বরগুনা থানা পুলিশের একটি চৌকস দল নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে।অভিযানের এক পর্যায়ে পুলিশ ঘাতক…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা। রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার, বরিশাল ১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন…
মাগুরা প্রতিনিধি মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাসযোগ্য জেলা গড়তে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভা পরিচালনা করেন শাশ্বতী শীল। সভায় বক্তব্য দেন মোল্লা আজাদ হোসেন, ডা. শামীম কবীর, আলী আহম্মদ, সাইদুর রহমান এবং শাহেদ হাসান টগরসহ সংশ্লিষ্টরা। সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, মাগুরাকে আরও বাসযোগ্য করতে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য বলেও উল্লেখ করা হয়। বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা কমানো, সুনির্দিষ্ট কর পদ্ধতির প্রচলন এবং সবধরনের তামাকপণ্যের দাম বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞগণ। তামাকবিরোধীদের বাজেট প্রস্তাব গ্রহণ করা হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী তামাক ব্যবহারে নিরুৎসাহিত হবে, অকাল মৃত্যু কমবে এবং রাজস্ব আয় উল্লেখোগ্য পরিমাণে বাড়বে। আজ (১২ এপ্রিল) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট ২০২৬-২৭” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৮জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, বর্তমানে সিগারেট ব্যবহারকারীর অধিকাংশই নিম্ন…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আধুনিক কৃষিতে যেখানে কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার ক্রমেই বাড়ছে, সেখানে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মী কুন্ডু গ্রামের কৃষক কহির আলী খান। সম্পূর্ণ কীটনাশকমুক্ত পদ্ধতিতে পটল চাষ করে ইতোমধ্যে সাফল্যের মুখ দেখছেন তিনি। রবিবার (১২ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন কহির আলী। হাতে একটি ফুল নিয়ে আরেকটি ফুলের সাথে স্পর্শ করাচ্ছেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, পটলের জালিতে পুরুষ ফুলের পরাগ স্ত্রী ফুলে ছোঁয়ালে ফলন ভালো হয় এবং ফুল নষ্ট হয় না। এই পদ্ধতিকে তিনি প্রাকৃতিক পরাগায়ন হিসেবে ব্যবহার করছেন। আধুনিক যুগে এমন পদ্ধতি কার্যকর…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হাকিম সরদারের ছেলে মোঃ সুমন সরদারের (৪৮) বাড়িতে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি ও বাসার একজন গৃহকর্মী ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বরিশালে আত্মীয়ের বাসায় ছিলেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ শব্দ পেয়ে…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। । উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক,শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। আত্রাই উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক । জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন কারি সাফিন আহমেদ, জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জনকারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) বান্দাইখাড়া টেকনিক্যাল…
জামালপুর প্রতিনিধি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই সংলগ্ন মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বকুলতলা মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার,সেক্রেটারি জেনারেল এডভোকেট আব্দুল আওয়াল,এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান ও এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। এ সময় বক্তারা বলেন, কোন তালবাহানা না করে জনগণের রায় বাস্তবায়ন করুন। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র না করে মানুষের কল্যাণে কাজ করুন। ফ্যাসিবাদী আচরণ করলে পতিত স্বৈরাচারের করুণ পরিণতি ভোগ…
ইবি প্রতিনিধি: সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব পদ্ধতিতে স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ২ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ হাজার ৮৮৬ জন; যা মোট পরীক্ষার্থীর ৯২ দশমিক ৫০ শতাংশ। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মুনতাসিম সরকার সৌরভ রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর উদ্যোগে চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬’ শুরু হচ্ছে আগামী ১২ এপ্রিল। মেলাটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল বিকেল ৩টায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকেরা জানান, বইমেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতারা অংশগ্রহণ করবে। মেলায় থাকবে বিভিন্ন ধরণের বইয়ের স্টল, যেখানে পাঠকেরা নতুন ও পুরোনো প্রকাশনার বই সংগ্রহের সুযোগ পাবেন।…