Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুর রহমান। ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মিয়া সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে রক্তিপাড়ার কুচিয়া খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২৫-২০৩০ মেয়াদে ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলো খাল খনন, পুণঃখনন, সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে প্রায় ১৫শ কিলো খাল খনন প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রক্তিপাড়ার কুচিয়া খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলার রক্তিপাড়া এলাকায় ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় কুচিয়া খাল খননের উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন এর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসা নিহত প্রবাসী শাহ আলমের লাশ পরিবারের কাছে হস্তান্তরের সময় এই কথা জানান তিনি। শামা ওবায়েদ বলেন, ‘নিহত প্রবাসীর লাশ কুমিল্লায় নিয়ে যেতে এবং দাফনের জন্য প্রবাসী সরকার খরচ দেবে। সরকার পাশে রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটাও দেখা হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে সে সমস্যার সমাধান হোক।’ কিরগিস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,…

Read More

বগুড়া প্রতিনিধি  বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। কোনো কেন্দ্র ভোটের লাইন দেখা গেছে, আবার অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি একদমই ছিল না। তবে গ্রামের কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণের প্রথম দেড় ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সকাল থেকে শহরের বগুড়া জিলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে,…

Read More

স্পোর্টস ডেস্ক মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ক্রিকেটারদের বড় সুখবর দিল তার নেতৃত্বাধীন নতুন বোর্ড। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এনএসসি। তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব পাওয়ার পর আজ (বুধবার) দ্বিতীয়বারের মতো সভা করেন নতুন কমিটির সদস্যরা। আর দ্বিতীয় সভা শেষেই ক্রিকেটারদের জন্য বড় সুখবর দেন তামিম ইকবাল। নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ প্রসঙ্গে সভা শেষে তামিম ইকবাল বলেন, ‘আজকে কয়েকটা জিনিস দেখে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায়…

Read More

মাগুরা প্রতিনিধি :  উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ শ্লোগান নিয়ে  মাগুরায় গতকাল বুধবার থেকে  দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়  সদর উপজেলা পরিষদ  এ মেলার আয়োজন করে। সকাল ১১ টায়  মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ  প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ আব্দুর রহিম ও জাগলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। দুইদিন ব্যাপী এ মেলায়  ২০টি স্টল…

Read More

বিনোদন ডেস্ক জাতীয় পুরস্কার বিজয়ী বলিউড অভিনেত্রী বিদ্যা বালান একজন অত্যন্ত শক্তিশালী নারী প্রধান চরিত্রের প্রবর্তক হিসেবে পরিচিত। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে তেমনটিই দেখা যায়। ২০২৪ সালে ‘ভুল ভুলাইয়া ৩’ বাণিজ্যিকভাবে সফল হয়েছে।  বর্তমান প্রজন্মের মেয়েরা বিয়েতে অনীহা প্রকাশ করেন কেন? এর নেপথ্যে কারণ কী সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী বিদ্যা বালান বলেছেন, জীবনের একটা পর্যায়ে এসে তিনিও তেমনটিই মনে করতেন। একসময় তিনি বিশ্বাস করতেন যে, বিয়ে নারীদের ঘরোয়া করে দেয়। বিদ্যা বালান বলেন, আমি কোনো দিন জীবনসঙ্গী চাইনি। কারণ আমার মনে হতো— বিয়ে করলে নারীদের স্বাধীনতা হারিয়ে যায়। তারা ভীষণভাবে ঘরোয়া হয়ে পড়ে।…

Read More

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের শিশু আলিফাকে দেওয়া হলো অন্য রোগীর জন্য আনা কুকুরে কামড়ানোর ভ্যাকসিন।  বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার দুপুরে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে আলিফাকে জ্বরের চিকিৎসা দেওয়ার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। এ সময় হাসাপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন পুশ করেন আলিফার শরীরে। এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম বলেন, আমরা কোনো কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  লেবাননের ওপর হামলার মাধ্যমে ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে বলে জানা গেছে। বুধবার ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, লেবাননের ওপর হামলার মাধ্যমে জায়নবাদী সরকারের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান এই চুক্তি থেকে সরে আসবে। লেবাননের ওপর হামলার বিষয়টি তেহরান পরিস্থিতি পর্যালোচনা করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে চলমান অভিযান শুরুর পর এটিই সবচেয়ে বড় সমন্বিত হামলা, যেখানে তারা বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ১০ মিনিটের মধ্যে ১০০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এদিকে ইরান ও লেবাননে…

Read More