Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে অনিয়ম ও দুর্বলতা খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি। সেই প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। এদিকে, সরকারি হস্তক্ষেপের মাধ্যমে বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি যাতে কাজ করতে না পারে সেজন্য আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন বুলবুল। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

Read More

আন্তর্জাতিক ডেস্ক  যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পাকিস্তানের মধ্যস্থতায় এ প্রস্তাবে রাজি হয়েছে বলে জানিয়েছে কাউন্সিল। স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের মাধ্যমে এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হয়েছে। এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও জানানো হয়, একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানদের প্রতি চরম অবিশ্বাস নিয়েই ইসলামাবাদে এই আলোচনার টেবিলে বসতে যাচ্ছে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দুই সপ্তাহের জন্য ইরানে হামলা ও বোমাবর্ষণের হুমকি স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।’ ট্রাম্প জানান, ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হতে হবে— এমন শর্তে তিনি এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে, যেখানে তারা অনুরোধ করেছিলেন যেন আমি আজ রাতে ইরানে ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ থেকে বিরত থাকি;…

Read More

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্পের ১৫০টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পরিষদের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ,মাগুরা জেলা পরিষদের প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো আবু তাহের ও উচ্চমান সহকারি জেসমিন বেগম প্রমুখ। আয়োজকরা জানান, মাগুরা জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ কাজ করছে। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে…

Read More

নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল) বরিশাল জেলার গৌরনদী উপজেলায় একটি বন্ধ গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর ধরে গ্যারেজ পরিচালনা করে আসছিলেন জালাল। তবে সম্প্রতি তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং গ্যারেজের আড়ালে নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ…

Read More

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাঁচারিবাড়ী বাজার এলাকায় সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারসংলগ্ন খালের ভেতরে রড দিয়ে পিলার নির্মাণ করা হয়েছে এবং পরবর্তী নির্মাণ কাজের প্রস্তুতি চলছে। সেখানে কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচারিবাড়ী বাজারে এর আগেও একাধিক ব্যক্তি খালের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন। তাদের দেখাদেখি আব্দুল খালেক হাওলাদারও খালের জমি দখল করে ভবন নির্মাণ শুরু করেছেন। এতে করে খাল ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে…

Read More

জামালপুর প্রতিনিধি  জামালপুরে ভুট্টা ক্ষেত থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলার পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা। তার পিতা আবু হানিফ ও মাতা আভিজা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ভুট্টা ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। এ বিষয়ে ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় নিশ্চিত করা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে (২য় পর্যায়ে) ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জুবায়ের হোসেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। এসময় ডিমলা থানা অফিসার ইনচার্জ শওকত আলী, উপজেলা স্বাস্থ্য পঁঃ পঃ কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও সর্বজনীন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পহেলা বৈশাখের শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ,…

Read More