- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের পুকুরে দৃষ্টিনন্দন সিঁড়িঘাট নির্মাণকাজ শুরু হয়েছে। পুকুরের পশ্চিম পাশে এ অবকাঠামোটি গড়ে তোলা হচ্ছে, যা মসজিদে আগত মুসল্লিদের জন্য ব্যবহারবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। আজ ০৭ এপ্রিল (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সরেজমিনে সিঁড়িঘাট নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশনা দেন। প্রকল্পের নকশা অনুযায়ী, পুকুরের পশ্চিম পাশে সিঁড়িঘাটটি নির্মিত হচ্ছে। মসজিদ থেকে সরাসরি পুকুরে যাতায়াতের জন্য একটি সংযোগ সড়কও নির্মাণ করা হবে। মুসল্লিদের সুবিধার্থে প্রকল্পের আওতায় নতুন টয়লেট ও আধুনিক ওজুখানার ব্যবস্থাও রাখা হয়েছে, যা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কর্মস্থল ফাঁকি দিয়ে অন্যত্র বিভিন্ন ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে ডা. তারেকুল ইসলাম তারেকের বিরুদ্ধে। তার কর্মস্থল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজলায় হলেও তিনি টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন ক্লিনিকে এনেস্থেসিয়ালিস্টের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পানছড়ি উপজেলাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, ডা. মো. তারেকুল ইসলাম তারেক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) হিসেবে যোগদান করেন ২০২৫ সালের মার্চ মাসে। তারপর থেকেই তিনি নানা অজুহাতে অনুপস্থিত রয়েছেন। দায়িত্ব অবহেলাকারি ডা. তারেকুল ইসলাম তারেকের পূর্বের কর্মস্থল ছিল টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দায়িত্ব অবহেলার কারণে মধুপুর থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা…
ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গভীর রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত স্বামী বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বলাবাড়িয়া গ্রামে। আহত উজ্জল খাঁ ওই গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে স্বামী-স্ত্রী নিজ শয়নকক্ষে একই খাটে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে স্ত্রী রুবিনা আক্তার চায়না ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামী উজ্জল খাঁর গোপনাঙ্গে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে উজ্জল খাঁ চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে রাত দুইটার দিকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের সার্বিক মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের যথাযথ আবাসিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘কেমন হল দেখতে চাই’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে হলের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে মাওলানা ভাসানী হল ছাত্রদলের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। এসময় হলের ১৪ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সভায় হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক লন্ড্রি সুবিধাসহ একটি আদর্শ শিক্ষার্থীবান্ধব হল গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। শিশুর সঠিক সংখ্যা, বয়সভিত্তিক তথ্য এবং টিকাদানের আওতা প্রভৃতি সম্পর্কে নির্ভুল তথ্য না থাকলে স্বাস্থ্যখাতে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয় না। এমনকি অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়, যা সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। একইভাবে দেশে মৃত্যুর সংখ্যা ও কারণ সম্পর্কিত সঠিক তথ্য না থাকলে রোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় না। বাংলাদেশে অর্ধেকেরও বেশি মানুষ এখনও নিবন্ধনের আওতার বাইরে রয়ে গেছে। একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি। জন্ম ও মৃত্যু নিবন্ধন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) ব্যবস্থার অন্যতম মূলভিত্তি। শক্তিশালী সিআরভিএস ব্যবস্থা সরকারকে সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করে, যা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত…
নেয়ামুল হক মিয়া,গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে বর্তমানে হাসপাতালটি সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ফকরুল ইসলাম মৃধা দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের সার্বিক চিত্র বদলে যেতে শুরু করে। তাঁর নেতৃত্বে চিকিৎসা সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রোগীদের প্রতি আন্তরিকতা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি নতুন রূপ পেয়েছে। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন চিকিৎসক নিয়মিতভাবে সেবা দিচ্ছেন। ফলে রোগীরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতির কারণে রোগীদের আর বাইরে যেতে হচ্ছে না। এছাড়া হাসপাতালটিতে এক্স-রে, ইসিজিসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু রয়েছে, যা…
নেয়ামুল হক মিয়া, গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ পেতে আগাম ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ পাওয়ার আগেই ঠিকাদারদের কাছ থেকে নির্ধারিত হারে ঘুষ নেওয়া হচ্ছে। টাকা না দিলে ঠিকাদারদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেকেই ঘুষ দিয়ে কাজ নিচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন প্রকল্পে নির্দিষ্ট হারে ঘুষ আদায় করা হচ্ছে। এর মধ্যে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পে ৮ শতাংশ এবং টিআর ও কাবিখা প্রকল্পে বিল ছাড়ের ক্ষেত্রে প্রায় ১৪ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া হয়। এক্ষেত্রে বিল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শহরের ব্যস্ত রাজপথ হোক কিংবা নিরিবিলি গলির মোড়; গাড়ির শব্দ কানে আসতেই হঠাৎ একদল পথ কুকুর তেড়ে আসার দৃশ্য আমাদের কাছে খুবই পরিচিত। কেউ ভয় পেয়ে থমকে যান, কেউ আবার বিরক্ত হয়ে প্রতিক্রিয়া দেখান। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন এই চারপেয়ে প্রাণীগুলো চলন্ত গাড়ির পেছনে জীবন বাজি রেখে ছুটে যায়? বিজ্ঞান বলছে, এই আচরণের পেছনে রয়েছে তাদের স্বভাব, অভিজ্ঞতা এবং হাজার বছরের বিবর্তনের গল্প। নিজের এলাকা রক্ষার প্রবৃত্তি পথ কুকুর সাধারণত দলবদ্ধভাবে একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে; যেখানে তারা বড় হয়, খাবার খোঁজে এবং নিজেদের নিরাপদ মনে করে। তাদের কাছে হঠাৎ করে আসা দ্রুতগামী গাড়ি…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক কাজের সুযোগ দিচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ২০০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান পাস। বয়স : আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য : প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা : প্রশিক্ষণের সময় মাসিক সাত হাজার টাকা ভাতা…
বিনোদন ডেস্ক অভিনয় ও গ্ল্যামারের সমার্থক শব্দ যেন জয়া আহসানের নাম। বড় পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে অত্যন্ত আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে। তার পোশাকে ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। বিশেষ করে করসেট স্টাইলের উপরের অংশটি দৃষ্টিনন্দন কারুকাজে সমৃদ্ধ, যা তার লুকে এনেছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গয়না। গলায় ও কানে তিনি পরেছিলেন সবুজ পাথরের (এমেরাল্ড) ভারী…