- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক নয়। তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বুধবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান। এ বিষয়ে রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। পোস্টে সুজন লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি আরও লেখেন, ‘তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হলো।’ এছাড়াও…
মাগুরা প্রতিনিধি- মাগুরার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সকল চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়। সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, বিএমএ এর মাগুরা শাখার সভাপতি ডা. আলিমুজ্জামান প্রমুখ। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন কর্তৃক মাগুরায় অবস্থিত তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে জরুরী চিকিৎসা সামগ্রী…
পাথরঘাটা প্রতিনিধি বরগুনার পাথরঘাটায় পৌর শহরের কাজ শেষ করার পরও বিলের টাকা পরিশোধ না করায় পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন আকনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ঠিকাদার মো. সেলিম ফরাজি। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত আসামিরা হলেন, পাথরঘাটা পৌরসভার হিসাবরক্ষক মো. বেলায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার এবং সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান। পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ এপ্রিল তৎকালীন মেয়র…
স্টাফ রিপোর্টার,গৌরনদী(বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত চর সরিকল গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার দুপুরে সূনিল সিকদারের হাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চর সরিকল গ্রামের বাসিন্দা আব্দুল করিম সিকদারের ছেলে ব্যবসায়ী হালিম সিকদারের দোকান ও বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং কয়েকটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হালিম সিকদার দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে সিগারেট খাওয়ার জন্য ৩০ টাকা না পেয়ে এক কিশোরকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর ওই কিশোরের অণ্ডকোষ কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভুক্তভোগী শাহজালাল মিয়া (১৬) নামের ওই কিশোর। আহত শাহজালাল উপজেলার কাউলজানী চরপাড়া (জুম্মন বাড়ী) এলাকার ভ্যানচালক শফি মিয়ার ছেলে। ভুক্তভোগীর বাড়িতে সরেজমিনে গেলে সাংবাদিক আসার খবর পেয়ে স্থানীয়রা জড়ো হয়। তারা অভিযুক্তদের বিচার দাবি করেন। অভিযুক্তরা হলেন- কাউলজানী চরপাড়া (জুম্মন বাড়ী) এলাকার ছানোয়ার সিকদারের ছেলে রাকিব সিকদার ও বারেক মিয়ার ছেলে তারিকুল মিয়া। এ ঘটনায় বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ বিভিন্ন…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে মাদক বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।” বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ কলেজে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচিতে পুষ্টিকর খাবারের বদলে নষ্ট ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিদিন রুটি, বিস্কুট, ডিম, কলা ও দুধ—এই পাঁচ উপাদানের মধ্যে অন্তত দুটি দেওয়া বাধ্যতামূলক। তবে তালিকা অনুযায়ী খাদ্য সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নলছিটি উপজেলার ৯৮ নং অনুরাগ গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পঁচা কলা বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা কলার অধিকাংশই ছিল পঁচা, কালো দাগযুক্ত এবং খাওয়ার অনুপযোগী। এসব কলা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এর ফলে ওই আইনের অধীনে শেখ পরিবারের সদস্যদের জন্য প্রদত্ত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা বাতিল হলো। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ১১তম দিনের অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বিলে বলা হয়, ২০০৯ সালে প্রণীত ওই আইনের আওতায় একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও সুবিধা প্রদান করা হয়েছিল, যা বৈষম্যমূলক ছিল বলে মনে করা হয়। এই বৈষম্য দূর করতেই আইনটি রহিত করার সিদ্ধান্ত…
নেয়ামুল হক মিয়া,(বরিশাল) বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসা সেবাকেন্দ্র বরিশাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার দীর্ঘ নয় বছর ধরে বন্ধ। এর ফলে কেয়ারটেকারসহ ৬ জন কর্মচারী বেতন-ভাতা পাননি। এছাড়া হার্টের সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বরিশালবাসী এবং আশেপাশের জেলার রোগীরা। ফলে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার (৭ এপ্রিল) শেবাচিম হাসপাতালে গিয়ে দেখা গেছে, প্রতিদিন গড়ে দেড়শো রোগী শুধু হার্টের চিকিৎসা নিতে এখানে আসছেন। বর্তমানে ইনডোর রোগীর সংখ্যা ৪৭ জন। বরিশাল শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মশিউল মুনীর জানান, বরিশাল হার্ট ফাউন্ডেশন সচল থাকলে অন্তত এই চাপ থেকে মুক্তি পাওয়া যেত। শেবাচিম থেকে কয়েকজন রোগীর সঙ্গে কথা…