- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই যুদ্ধবিরতি মেনে চলবে। শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই ঘোষণা গত বছরের অনুরূপ একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মতোই। তখন উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছিল। ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া…
যশোর প্রতিনিধি যশোর শহরের ব্যস্ত ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে পুরো পাম্প এলাকা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির চালক আব্দুল মান্নান যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে শহরে এসে বিকেলে বাড়ি ফেরার পথে তিনি উক্ত ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় অসাবধানতাবশত…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)এর ৪(ক)১৫ ধারায় ১টি মামলায় কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে আব্দুল মজিদকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে হ্যাঁ ভোট দিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিল পাস-সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এসময় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলনে নামেন। পরে সরকার এই সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় এবং অধ্যাদেশ জারি…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলো এলাকায় নিজ ভাইয়ের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষিকা সারমিন আক্তার নিপা। এ সময় তার দুই পুত্রও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সারমিন আক্তার নিপা অভিযোগ করে বলেন, তার স্বামী মোহাম্মদ শাজাহান হাওলাদার সুমন (৪৪) গত ৬ এপ্রিল সোমবার ঢাকার উত্তরখান এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান। ঘটনার দিন সকাল ১১টার দিকে তিনি ছোট ছেলে হামীম হোসাইন সানমুনকে নিয়ে শিক্ষা কার্যক্রম শেষে…
খুবি প্রতিনিধি: আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈশাবি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি) কোন ছুটি রাখা হয়নি।তবুও পরিবারের সাথে উৎসব পালন করতে তারা বাড়ি ফিরতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১২ এপ্রিল (ফুল বিজু/বৈসুক), ১৩ এপ্রিল(মূল বিজু/সাংগ্রাই) একাডেমিক কার্যক্রম চলবে।যদিও এই দুই দিন ঐচ্ছিক ছুটির তালিকায় আছে।তবে ১৪ এপ্রিল(জলকেলী) নববর্ষ উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকবে। খোঁজ নিয়ে জানা যায়,আদিবাসী শিক্ষার্থীদের প্রধান উৎসব বৈশাবি সহ অন্যান্য সামাজিক ও ধর্মীয় উৎসবগুলোতে একাডেমিক কার্যক্রম চলমান থাকায় এসব দিনগুলোতে কিছু শিক্ষার্থী বাড়ি ফিরলেও বেশিরভাগ ক্যাম্পাসেই থাকে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তাদের এই উৎসব পালনের কোন উদ্যোগ নেওয়া হয় না। ফলে বাড়িতে ফিরতে না পারা এসব শিক্ষার্থীদের জন্য …
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগের বিধান বহাল রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচটি সংশোধনী বিল পাস করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার সংসদে ‘স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল, ২০২৬’, ‘উপজেলা পরিষদ সংশোধন বিল, ২০২৬’, ‘জেলা পরিষদ সংশোধন বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল, ২০২৬’ এবং ‘স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন বিল, ২০২৬’ উত্থাপন, অবিলম্বে বিবেচনা এবং কণ্ঠভোটে পাস হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলগুলো সংসদে তোলেন। জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ বিলের ক্ষেত্রে বিরোধী সদস্যরা আপত্তি তোলেন। ইউনিয়ন…
শেরপুর প্রতিনিধি স্থগিতকৃত শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট। এই আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধিহামের উপসর্গ নিয়ে বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি ১৮৪ জনের মধ্যে ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সব মিলিয়ে ২০৭ জন হামে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জেলা সদরসহ আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে এবং বেতাগীতে ১টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় বর্তমানে ৩০টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।হাসপাতালের…
নেয়ামুল হক মিয়া,বরিশাল। গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগ বরিশাল মহানগরীতে লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের নেতৃত্ব নগরীর রুপাতলি বাসস্ট্যান্ডে উক্ত কর্মসূচি পালন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, মুহাম্মদ জাফর ইকবাল, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। এসময় মহানগর আমির জাহির উদ্দিন মু. বাবর বলেন, গণভোটের রায়…