Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করার ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা এ নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক তার পোস্টে লিখেছেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগম। সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সিঙ্গাপুরে উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Read More

রেদোয়ান ইসলামের প্রকৃত ছবি। সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে রেদোয়ান লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি আসলে ছেলে থেকে মেয়ে হননি বরং তিনি নারী সেজেই টিকটক করতেন। এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। রেদোয়ান ইসলাম ফেসবুকে ‘রিহিয়া রিহি’ নামে একটি পেজ চালান। সেই পেজ ঘেঁটে দেখা যায়, তিনি নারী সেজে বিভিন্ন স্টাইলে ছবি তুলে ওই পেজে আপলোড করতেন। তিনি যে প্রকৃতপক্ষে নারী নন সেটি তার ছবি, রিলস দেখে বোঝা দুষ্কর। তবে তার প্রকৃত বেশকিছু ছবি গণমাধ্যমে এসেছে। তার এ পেজটিতে ফলোয়ারের সংখ্যা ২৫ হাজারেরও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাড়াই চলছে দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক। ব্যাংকটিতে গত বছরের এপ্রিলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন কিমিয়া সাদাত। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগ পাওয়ার কথা থাকলেও এক বছর ধরে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাংক সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হবে—এমন চুক্তিতেই আরেক বেসরকারি মেঘনা ব্যাংক থেকে নিয়ে আসা হয়েছিল কিমিয়া সাদাতকে। তখন তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। শিরীন শারমিন…

Read More

কক্সবাজার প্রতিনিধিঃ প্রবালদ্বীপ সেন্টমার্টিনের আকাশে একটি উড়ন্ত ড্রোন সদৃশ রহসয়ময় আলোকিত বস্তু দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন এটি মিয়ানমারের ড্রোন, আবার কেউ কেউ মনে করছেন এটি ছিল সাধারণ কোনো ড্রোন কিংবা রকেট নয়,এটা আকাশের উজ্জ্বল তারাকারাজি বা শুকতারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর জেটিঘাট সংলগ্ন আকাশে সবুজাভ আলোযুক্ত একটি বস্তু ভেসে থাকতে দেখা যায়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা ও মতবিরোধ। সেন্টমার্টিনে আকাশে ড্রোন দেখা নিয়ে সামাজিক যোগাযো গমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন দ্বীপের বাসিন্দা অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সেন্টমার্টিনের আকাশে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে এনজিও ফেডারেশন (এফএনবি) জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এফএনবি কেন্দ্রীয় কার্যালয়ের কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডল উপস্থিত থেকে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি সদস্যদের নিয়মিত বাৎসরিক ফি পরিশোধ এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, এসএসএস, টিএমএসএস, সেবা, বেলা, সেতু, সামাজিক সেবা সংগঠন, যৌথ উদ্যোগ, যুগবানী, আরপিডিও, এএসডি, বাওপা, সিডা, প্যাড, চর্চা, সেবা-আর্থসামাজিক সংস্থা, নিরাপদ সমাজ,…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাবুব আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর মাহিম। সোমবার (৬ এপ্রিল) সদ্য সাবেক সভাপতি মো. সাইদুল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসিফ শিকদার,সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: নাইম খান অপু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো: হাছান উজ্জামান,দপ্তর সম্পাদক হিসেবে মো.…

Read More

বিনোদন ডেস্ক বলিউড সুপারস্টার সালমান খান। আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে তার পরবর্তী সিনেমার কাজ। এর নাম ‘এসভিসি৬৩’ (নাম পরিবর্তিত হতে পারে)। অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমাটি ভারতের প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি। এর আগে তিনি ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। এবার ‘এসভিসি৬৩’ সিনেমায় তিনি সালমানের বিপরীতে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী। জানা গেছে, ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যেই এটি নির্মাণ করা হচ্ছে। মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে সিনেমাটির প্রথম শিডিউলের কাজ শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যম…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্তরের কৃষক, সরকারি কর্মকর্তা ও সুধীজনের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ। এতে পিএফএস ও নন-পিএফএস কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল…

Read More