Author: admin

নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল) বরিশালের গৌরনদীতে তেলবাহী একটি লরিতে আগুন লেগেছে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফিলিং স্টেশন। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। তিনি জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ লরিটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত লরিটি ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের কবল…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগে দুই দিন ব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শাফায়েত মীরের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এই কর্মসূচির উদ্বোধন করেন। জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা বিভিন্ন সময়ে ময়লা সমস্যার সমাধান করার জন্য প্রশাসনিক কর্মকর্তা যিনি আছেন, তার সাথে অনেকবার কথা বলেছি। কিন্তু বারবারই একটি কথা উঠে আসে যে, জনবল সংকটের কারণে আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারছি না। মুক্তমঞ্চের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে চিরকুটসহ মিম আক্তার(২৩)নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল হরতকিতলা এলাকায় নিহতের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিম ওই এলাকার আকাশ মিয়ার স্ত্রী এবং উপজেলার বুড়িহাঁটি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।স্হানীয় ও নিহতের চাচা শশুর চান মিয়ার সূত্রে জানা যায়,শনিবার রাত আনুমানিক ১০টার দিকে আকাশের পরিবারের ডাক-চিৎকারে প্রতিবেশীরা আকাশের বাড়িতে এগিয়ে গিয়ে মিমকে মৃত দেখতে পায়।মিমের চাচার দাবি তার ভাতিজিকে মিমের স্বামী ও শশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই অত্যাচার করতো।মিমের চাচা আরও বলেন,এপর্যন্ত আমরা মিমের স্বামী-শশুরকে প্রায় ৬ লাখ টাকা দিয়েছি।মিমের বাবার বাড়ির পক্ষ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুররের তক্তারচালা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার দিন তিন বন্ধু একই মোটরসাইকেলে বোয়ালী তেলের পাম্প হইতে তক্তারচালা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি মাহিন্দ্র পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত অবস্থায় অন্য দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন,হাতিবান্ধা এলাকার রতনপুর খোশবাহার উচ্চ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মারাত্মক সংঘর্ষের পর ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই বিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, ভয়াবহ সংঘর্ষের পর তাকে উদ্ধার করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানান, ‘প্রচণ্ড গোলাগুলির’ পর বিধ্বস্ত এফ-১৫ই বিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। দবে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে। আল জাজিরাকে দেওয়া তথ্যে ওই কর্মকর্তা জানান, নিখোঁজ মার্কিন বিমান সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখনো সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।…

Read More

চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরি উল্টে এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহান আমানগন্ডা গ্রামের উত্তর পাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে , আহত ছাত্রী একই বাড়ির আবু তাহেরের মেয়ে একই শ্রেণীর ছাত্রী তানিসা আক্তার(১১)। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে নয়টায় আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জিহান হোসাইন ও ছাত্রী তানিসা আক্তার বিদ্যালয়ের উদ্দেশ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশ দিয়ে হেটে যাচ্ছিল।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মিলন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন পশ্চিম আদাখোলা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। পারিবারিক সূত্রে জানা গেছে, মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা ও শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার এ বিরোধ মীমাংসার কথা ছিল। এদিন দুপুরে পাশের একটি বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অভিযোগ রয়েছে, মিলনের শ্বশুর…

Read More

নওগাঁ  প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে কৃষকদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী)’র সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়ন…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা-এর বামরাইল ইউনিয়নের সস্থিশুন্ড গ্রামে মানবিক সহায়তা সংস্থা অনির্বাণ-এর উদ্যোগে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত মোঃ শাকিল হাওলাদারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় এইচ এম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শাকিলের চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানান। সংস্থাটির সভাপতি মোঃ হারুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আ. ফ.…

Read More

(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং মাস্টার মশিয়ার রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের এমপি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাই। বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র…

Read More