- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ফাইল ছবি ভোরের বাংলা নিউজ ডেস্ক বর্তমান সময়ে এক মহামারি আকার ধারণ করেছে পরকীয়া। বিবাহবহির্ভূত এমন অবৈধ সম্পর্কের কারণে সংসারে অশান্তি-ভাঙন সৃষ্টি হচ্ছে। পুরুষ-নারী উভয়কেই পরকীয়ায় লিপ্ত হতে দেখা যাচ্ছে। বিশেষ করে জীবন-জীবিকার তাগিদে অনেক মানুষ স্ত্রী-সন্তান ও স্বজনদের জন্য পরিবার থেকে দূরে প্রবাসে থাকেন। ফলে অনেক সময় তাদের স্ত্রী পরকীয়া, অবৈধ সম্পর্ক ও যেনা-ব্যভিচারে জড়িত হয়ে পড়েন। আবার অনেক সময় স্ত্রীর অগোচরে স্বামী পরনারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। এমতাবস্থায় শরীয়ত কী বলে? বিয়ে কি বহাল থাকবে? সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন যে, স্বামী সকালে চাকরিতে চলে যান, স্ত্রী…
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনীতি করার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের বিষয় কোনোভাবেই সহনীয় হবে না বলেও উল্লেখ করেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, জনপ্রিয়তা অর্জনের জন্য শুধু মন ভোলানো কথা বলাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব নয়, বরং বাস্তবতা তুলে ধরা জরুরি, তা অজনপ্রিয় হলেও। কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলার…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে—সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই বৃষ্টি অথবা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রপাতেরও শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ফলে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেওয়ায় সরকার দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, দোকানপাট সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হোক। এ ক্ষেত্রে তারা সকাল ৯টার বদলে বেলা ১১টায় দোকান খোলার বিষয়টিও বিবেচনায় আনতে চায়। শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো…
আন্তর্জাতিক ডেস্ক ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান চালাতে দেশটিতে প্রবেশ করেছে তারা। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এতে থাকা দুই ক্রু সদস্য নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধারে দ্রুত তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে দুটি সামরিক হেলিকপ্টার ও নিম্ন উচ্চতায় উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নেয়। তবে ইরানি বাহিনীর গুলিতে উভয় হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত…
স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ট্রাইবেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় লাল-সবুজের দল। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়। নির্ধারিত সময়ের মতো টাইব্রেকারেও হয় অনেক নাটকীয়তা। টসে জিতে ভারতের অধিনায়ক প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শট সেভ করেন। মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন। বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। এ সময় ভারতের গোলরক্ষক চোটের কারণে সময়ক্ষেপণ করেন। চিকিৎসা নেওয়ার পর পোস্টে দাঁড়ালে স্যামুয়েলের শট ক্রসবারে লাগে। তখন চার শট শেষে স্কোরলাইন ৩-৩। দুই দলের শেষ শটটি তখন…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য। শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। …
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাদের লাঠি আঘাতে আখতারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা শাহিনুর -মতিন -নুরুজ্জামানের সাথে ভাতিজা আখতারুজ্জামানের জমি ও বসত বাড়ি নিয়ে মারামারি হয়। এ সময় চাচাদের লাঠি আঘাতে গুরুতর আহত হয় ভাতিজা আখতারুজ্জামান। শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলামে পুত্র আখতারুজ্জামানের সাথে তার চাচাশাহিনুর -মতিন -নুরুজ্জামানের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকালে…
ইবি প্রতিনিধি: সমন্বিত গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পদ্ধতির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘বি’ ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ৯ হাজার ১৩৩ জনের মধ্যে উপস্থিত হয়েছেন ৭ হাজার ৯২৯ জন; উপস্থিতির হার ৮৬ দশমিক ৮২ শতাংশ (প্রায় ৮৭ শতাংশ)। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন মোট ৯৩ হাজার ১৫৮ জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসহায় ইন্তাজুলের পাশে দাঁড়িয়েছে মানবতা। গুরুতর আহত হয়ে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ইন্তাজুলকে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার সময় ইন্তাজুলের বাসায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে ওই সহায়তার অর্থ ইন্তাজুলের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মন্ডল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান আপেল ও মামুন হোসেন। জানা যায়, ইন্তাজুল আলমসাধু থেকে পড়ে গুরুতর আহত হন। এতে তার পা ভেঙে যায়। কিন্তু দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ হয়ে পড়ে। এমনকি পরিবারের খাবারের ব্যবস্থাও…