- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পোশাক বিপনি-বিতান সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটটির ১ম ও ২য় তলার পোশাক দোকানগুলোর দুইটি গুদাম। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলার পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে ৩ এপ্রিল শুক্রবার দুপুর ৩ টার সময় হঠাৎ করে মার্কেটটির ৩য় তলায় একটি রুম থেকে ধুয়া উঠতে দেখে পাশের দোকান অন্য মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই পুরো ৩য় তলার দুটি পোশাক গুদামে আগুন ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস আসতে আসতেই …
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গত ১৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ২৭০০০ কৃষি কার্ড প্রদান করবেন এবং আর নয়টি জেলায় একই সাথে কৃষি কার্ড প্রদান করা হবে। সারা দেশেই পর্যায়ক্রমে কৃষকরা এই কার্ডগুলো পাবে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখে বাংলার ঐতিহ্যকে ধারণ করে আমি গর্বিত একটি জাতীয় প্রোগ্রাম এই টাঙ্গাইলের মাটিতে উদ্বোধন হচ্ছে। ঐদিন টাঙ্গাইলে বৈশাখী মেলা, কৃষি মেলা ও মৎস্য ও…
প্রতিবেদক: মোঃ নিজাম উদ্দিন: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্তর্গত ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের রাজনীতিতে এক পরিচিত, আস্থাভাজন ও ত্যাগী নাম— তারিকুল ইসলাম রাব্বি। দীর্ঘদিন ধরে সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি নিজের শ্রম, মেধা ও সাহস দিয়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিগত স্বৈরাচার শাসনামলে তিনি ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার। তার বিরুদ্ধে ২ টি মিথ্যা মামলা দায়ের করা হয় অজ্ঞাত আরো ৫ টি মামলার একটিতে তাকে প্রায় ১৮০দিন কারাগারের অন্ধকারে কাটাতে হয়েছে। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে র্যাব, পুলিশ, ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত নজরদারি ও হয়রানির কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন থেকেও বঞ্চিত ছিলেন। এছাড়াও, বিগত সময়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। এ সময় প্রতিমন্ত্রী কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রয়োজন মনে করলে কুয়েতকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কুয়েতের সঙ্গে সংহতি প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রদূত কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া প্রতিমন্ত্রী সংঘাতের ক্ষেত্রে অন্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে-যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সম্পর্কে মীর শাহে আলম বলেন, ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন…
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও…
তৌফিক সুলতান বাংলাদেশে সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে, যা মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত—বিশেষ করে ইরান-সংশ্লিষ্ট যুদ্ধ এবং হরমুজ প্রণালির অনিশ্চয়তার কারণে জ্বালানি তেলের আমদানি ব্যাহত হওয়ায় তীব্র আকার ধারণ করেছে। ২০২৬ সালের মার্চ মাসের শেষভাগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সর্বশেষ তথ্য অনুসারে, ডিজেলের মজুত ১.৫৩ লাখ টন (প্রায় ১২ দিনের চাহিদা), পেট্রোল ১৬,৫০০ টন (১১ দিনের) এবং অকটেন ১০,৭০০ থেকে ১১,০০০ টন (৯ দিনের) রয়েছে। দেশের বার্ষিক জ্বালানি আমদানি ৬.৫ থেকে ৬.৮ মিলিয়ন টনের মধ্যে, যার মধ্যে অকটেনের বড় অংশ দেশীয় রিফাইনারি ও গ্যাস কনডেনসেট থেকে উৎপাদিত হলেও আমদানি-নির্ভরতা এবং আন্তর্জাতিক সরবরাহ চেইনের বিঘ্নের…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’এর উদ্যোগে নবীন বরণ এবং প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড.আব্দুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন,”আজ নবীন বরণ ও প্রবীণ বিদায়…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরাজ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সারোয়ার হোসেন রিয়াদ। বুধবার (১ এপ্রিল) সংগঠনের সদ্য সাবেক সভাপতি হাসিবুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক খাদিজা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ, আবদুল্লাহ আল আসাদ,পলাশ হাসান, রেজাউল করিম সিয়াম, মো: মোজাহিদুল ইসলাম, গাজী ছাব্বির আহাম্মদ, ফাইয়াজ মোজাম্মেল লালন, মো: সাইফ হাসান এবং মো: ইমতিয়াজ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে…
ছবি সংগ্রহীত পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় তীব্র জ্বালানি সংকট দীর্ঘ দিন ধরে । উপজেলার ২ টি তেল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে কিংবা অল্প তেল নিয়ে ফিরতে হচ্ছে। তেতুলিয়া উপজেলায় দীর্ঘ দিন ধরে চলমান জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ২ টি পেট্রোল পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন সংশ্লিষ্ট শ্রমিকসহ সাধারণ জনগণ। সরেজমিনে দেখা যায়, পাম্পগুলোতে তেল আসার আগেই শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।…