Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী তারেক রহমানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিব পদমর্যাদায় তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। ড. শাকিরুল ইসলাম খান একজন খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদ। তিনি এর আগে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবারের নির্বাচনে বিএনপিকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎ শেষে পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন প্রধানমন্ত্রী।’ নেতারা বলেন, ‘বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে সমাধানের…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর ডিমলা উপজেলায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে নীলফামারী জেলার ডিমলা, জলঢাকা, ডোমারসহ আশপাশের উপজেলাগুলোর মাঠের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা, যারা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। সরে জমিনে দেখা যায়, শুক্রবার দিবাগত রাতের শেষ ভাগে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যে কৃষিজমির সবুজ মাঠ যেন ধূসর রূপ নেয়। কৃষকের আবাদী জমির ভুট্টার ক্ষেতের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে, ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে আগামী মৌসুমের ফলন নিয়েও দেখা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য শেষ হতেই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদেনে বলা হয়েছে, ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ শেষ করার কিছুক্ষণ পরই ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর আগে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি‎‎পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ বিক্রি হয়েছে প্রতি মণ ১ লাখ ৭০ হাজার টাকা দরে। সেই হিসাবে মাছটির খুচরা মূল্য দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ হাজার টাকা।‎‎বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় এবং বৈশাখকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।‎‎শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি নিয়ে আসা হলে খোলা ডাকে অংশ নেন একাধিক পাইকার ও ব্যবসায়ী।‎‎শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিশ ব্যবসায়ী জাকির হোসেন মাছটি ক্রয় করেন।‎মৎস্য বন্দর সূত্রে জানা যায়, বর্তমানে বাজারে বড় আকারের ইলিশের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  [ঢাকা, ১ এপ্রিল ২০২৬] তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ থেকে ই-সিগারেট এবং বিক্রয়স্থলে (পয়েন্ট অব সেল) তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় তামাকবিরোধী সংগঠনগুলো। গবেষণায় প্রমাণিত যে, ই-সিগারেটের মতো ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি তরুণদের নিকোটিন আসক্তির অন্যতম মাধ্যম (গেটওয়ে) হিসেবে কাজ করে। একইভাবে, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শন শিশু ও কিশোর-কিশোরীদের তামাক ব্যবহারে প্রলুব্ধ করে এবং এই ক্ষতিকর পণ্য ব্যবহার বিশেষভাবে উৎসাহিত করে। তামাকবিরোধী সংগঠনগুলোর মতে, এই গুরুত্বপূর্ণ ধারা দুটি অধ্যাদেশ থেকে বাদ দেওয়া হলে তামাক নিয়ন্ত্রণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং কোম্পানিগুলোর…

Read More

নেয়ামুল হক মিয়া,গৌরনদী (বরিশাল) দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালের গৌরনদীতে ও সাপে কাটার বেশিরভাগ ঘটনা ঘটে গ্রামাঞ্চলে, তবে উপজেলা পর্যায়ে কার্যকর চিকিৎসা ব্যবস্থা না থাকায় অনেক রোগীকেই জীবন দিতে হচ্ছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপে কাটা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, বিশেষ করে এন্টিভেনমের অভাব দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। ফলে সাপে দংশনের পর রোগীদের দ্রুত জেলা শহরের হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও অনেকেই সেখানে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন গ্রামে প্রতিদিনই সাপে কাটার ঘটনা ঘটছে। কিন্তু সচেতনতার অভাব ও কুসংস্কারের কারণে প্রথমেই রোগীদের নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। ঝাড়ফুঁকে সময় নষ্ট হওয়ার পর অবস্থার…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সদ্য সাধারণ সম্পাদক মো. তানভীর বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের আস্থা ও সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও গঠনমূলক কার্যক্রম…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের মূল আসামি ফজলুর রহমান দীর্ঘদিন পুলিশ হেফাজতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ডাক্তার তাকে সুস্থ ঘোষণা করলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সে এখন পর্যন্ত কোনো কথা বলতে পারে না। যে কারণে তার কাছ থেকে এখনো বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়নি। তবে সে আহত অবস্থায় ডাক্তারের সামনে একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছিলেন। মামলাটি এখনো তদন্তাধীন আছে। তিনি…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুর জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের মোঃ আমজলের পুত্র আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার কন্যা সুজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় চাহিদা মোতাবেক যৌতুক প্রদান করা হলেও বিয়ের কিছুদিন পর থেকেই আমিনুল আরও ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে সুজানার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। ২০২২ সালের ২৪ এপ্রিল যৌতুকের টাকা না…

Read More