Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। পূর্ব পরিকল্পনা গ্রহণ করায় এমনটি সম্ভব হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর কে কী বক্তব্য রাখবেন বৈঠকে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়। সালাহউদ্দিন আহমদ জানান, বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয় সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবারহ করছে সরকার।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজারে ‘ক্যাশিয়ার/সেলসম্যান’ পদে ১৭ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে। প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার বিভাগের নাম: শোরুম পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান পদসংখ্যা: ১৭ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ৯,০০০-১০,০০০ টাকা     চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ১৮-২৮ বছর কর্মস্থল: ঢাকা (বাড্ডা, খিলক্ষেত, কুড়িল, নর্দ্দা, নতুনবাজার, ভাটার) আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মীনা বাজার আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Read More

ধর্ম ডেক্স বিয়ে হল এমন একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি; যার মাধ্যমে নারী-পুরষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। বিবাহ বৈশ্বিক সার্বজনীন সংস্কৃতি, যার মাধ্যমে দম্পতির মাঝে সমাজ-স্বীকৃত বা আইনগত দায়িত্ববোধ তৈরি করে, এবং বৈধভাবে স্বেচ্ছায় সন্তানসন্তানাদির জন্ম দিতে পারে। বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়। প্রশ্ন হলো-একই মজলিসে আগের স্বামীকে তালাক দিয়ে অন্য স্বামীকে গ্রহণ করা যাবে কী না? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদউল্লাহ বলেছেন, এমন বিয়ে জায়েজ নয়, এটা বিশুদ্ধ নয়। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্দত পালন করতে হবে। তিনমাস ইদ্দত পালনের আগে…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  আমাদের প্রতিদিনের খাবারই শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতাকে সরাসরি প্রভাবিত করে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্ত পরিষ্কার করে, বর্জ্য অপসারণ করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে কিডনির কার্যকারিতা ভালো থাকে এবং কিডনি পরিষ্কার রাখতে সহায়তা করে। চলুন এবার জেনে নেওয়া যাক কিডনির সুস্থ রাখে যেসব খাবার- সামুদ্রিক মাছ স্যামন, টুনা ও অন্যান্য চর্বিযুক্ত সামুদ্রিক মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা কিডনি রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এসব মাছ উচ্চমানের প্রোটিন সরবরাহ করে। লাল আঙুর লাল আঙুরে রিসভারিট্রল, পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড…

Read More

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নেন। শুক্রবার (২৭ মার্চ) বিকালে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে তিনি এ দাফন কাজে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর এই মানবিক কাজের ছবি ও সংবাদ ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। শুক্রবার বিকালে উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন তিনি। ফেরার পথে হঠাৎ তার নজরে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। তবে এই সুযোগে কিছু পরিবহন সংস্থার বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ঝালকাঠির রাজাপুরে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শনিবার সকাল থেকে ঝালকাঠির রাজাপুর বাইপাস এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপকে পুঁজি করে একাধিক পরিবহন সংস্থা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা জানান, যমুনা লাইন, ইসলাম পরিবহন, জে.বি পরিবহন, বরিশাল এক্সপ্রেস, বলেশ্বর ও ইমাদসহ বেশ কিছু পরিবহনের কাউন্টার থেকে টিকিট কিনতে গিয়ে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।…

Read More

ছবি সংগ্রহীত জামালপুর প্রতিনিধি জামালপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত কাউন্সিল অধিবেশন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) শহরের ইকবাল এলাকায় জেলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। এসময় আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ জমইয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ বদিউজ্জামান তালুকদার ও সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক। বক্তারা তাদের বক্তব্যে কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন, ইসলামের সঠিক বার্তা প্রচার এবং সমাজে নৈতিকতা…

Read More

মাগুরা প্রতিনিধি :- মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে অবৈধ মজুদ ৯০০ লিটার ডিজেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি তদন্ত মো: আবু বকর জানান, শুক্রবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় নড়িহাটি গ্রামের কাসেম মোল্লার বাড়িতে অবৈধ মজুদ থাকা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাশেম মোল্লা ও তার পুত্র ইসমাইল মোল্লাকে আটক করা হয়েছে। তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে ডিজেল অবৈধভাবে মজুদ করেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া। আজ শনিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। তবে বর্তমানে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দলীয় কর্মকাণ্ডে আগের মতো সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না। তাই কোনো প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজ ইচ্ছায় আমি পদত্যাগ করছি। তিনি আরও স্পষ্ট করেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন না, তবে স্থানীয় ভাওয়াল ইউনিয়ন…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁ জেলার মান্দা উপজেলা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে ইসারতুল্যা অভিযোগ করেন, ‘আমাদের কাছে মান্দা থানা-পুলিশের আচরণ পক্ষপাতমূলক মনে হচ্ছে। তাঁরা সব সময় প্রতিপক্ষের ইন্ধনে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। জমি নিয়ে বিরোধ জেরে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা হয়েছে। আমরা নাকি প্রতিপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছি। জমি নিয়ে বিরোধের জেরে কাগজপত্র জোর না থাকায় সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করছে। মামলায় আমিসহ এজহারভুক্ত সব আসামি জামিনে আছি। কিন্তু তারপরেও থানা থেকে প্রায় গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে এবং আরও নতুন মামলা দেওয়া হবে বলে আগাম বার্তা দেওয়া হচ্ছে। যাদের আসামি…

Read More