- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভোর থেকে দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গত বছরের প্রাণঘাতী জেনজি বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ নেওয়ার পরদিনই তাকে গ্রেপ্তার করা হলো। শনিবার (২৮ মার্চ) কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নেপাল পুলিশ ভক্তপুরের গুন্ডু এলাকার বাসা থেকে তাকে আটক করে। ওলির সঙ্গে তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী বলেন, শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগিয়ে যাবে। ওলিকে গ্রেপ্তারের কিছুক্ষণ পরই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি এবং আইনের…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ বিরতির পর রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও পাঠদান শুরু হচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ফিরবে শ্রেণিকক্ষে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির সূচি অনুযায়ী, কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ছুটি শুরু হয়, যা ২৫ মার্চ পর্যন্ত চলে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় বিরতি আরও দীর্ঘ হয়। ফলে ২৯ মার্চ থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস পুনরায় চালু হচ্ছে। একইভাবে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু-এর সাথে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় গুঠিয়া ইউনিয়নের বাইতুল ভিউ কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অশোক কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি সান্টু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে সৎ মানুষের বড় অভাব। সৎ মানুষেরাই পারে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে।” তিনি আরও বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর মাধ্যমে সমাজ থেকে অবক্ষয়, অন্যায় ও অপরাধ দূর করে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ে তোলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে” এই শ্রোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২৭ মার্চ (শুক্রবার) দুপুরে মধুপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের টেকিপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে ক্যান্সার আক্রান্ত রোগী মো. আব্দুল গফুর ও তার স্ত্রীর হাতে এই সহায়তার নগদ অর্থ তুলে দেয় অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন”গ্রুপ। এসময় হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন”গ্রুপের এডমিন ও সাবেক কুয়েত প্রবাসী মিজানুর রহমান,উপদেষ্টা আইয়ুব আলী,বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, …
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস ডুবি দুর্ঘটনায় নিহত অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহনাফ তাহমিদ খান রায়ানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রশক্তি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, রায়ান শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, তিনি ছিলেন একজন দায়িত্বশীল সংগঠক ও প্রাণবন্ত মানুষ। তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ আজ শুক্রবার মোঃ মিজানুর রহমান নামক এক ভূয়া পুলিশ অফিসারকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। আটক মিজানুর কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। টাঙ্গাইলের দেলদুয়ার থানার এক মহিলা কনস্টেবলকে বিয়ে করে দেলদুয়ার পৌরশহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। মধুপুর থানার ওসি ফজলুল হক জানান, মিজানুর পেশাগতভাবে একজন প্রতারক। পুলিশ হেডকোয়াটার্সে সাবইন্সপেক্টর হিসাবে কর্মরত পরিচয়ে দীর্ঘ দিন ধরে বহু নিরীহ মানুষকে সে ব্লাকমেইল করে আসছিল। বৃহস্পতিবার মধুপুর উপজেলার জলছত্র এলাকার জনৈক সাগর কর্মকারের জমি সংক্রান্ত মামলার তদবিরের নামে বেশ কিছু টাকাপয়সা হাতিয়ে নিয়ে গত বৃহস্পতিবার রাতে মধুপুর থানায় আসে। সেখানে পুলিশের…
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি এনামুল হক আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসন ভিত্তিক বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার মধ্যে ধামইরহাট উপজেলায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা প্রায় ২ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এমপি এনামুল হক স্থানীয় সাংবাদিকদের জানান তার আসনের জন্য বরাদ্দকৃত নগদ ১০ লক্ষ টাকা দুই উপজেলার প্রায় ৫০০ জন অসহায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বাধীনতাবিরোধী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ৫৫ বছর পর আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। যারা পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল তারা নতুন রূপে হাজির হয়েছে। আমাদের সাবধান থাকতে হবে। শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে রুখে দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, তারা আজ ভিন্ন রূপে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ‘ডিপ স্টেট’ ও ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাম্প্রতিক বক্তব্যে দেশজুড়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। আসিফ মাহমুদের ভাষ্যমতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকেই দেশের দেশের কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান বা গোষ্ঠী, যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে অভিহিত করেছেন— তাদের পক্ষ থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি জানান, এই প্রস্তাবের পেছনে সুনির্দিষ্ট কিছু শর্ত ও একটি রোডম্যাপ ছিল, যেখানে নির্দিষ্ট কিছু পক্ষকে বিশেষ সুবিধা প্রদান এবং বিগত আওয়ামী লীগ সরকারের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত…