- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন ফি ৫৬ টাকা। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাচ: ১০৫তম ব্যাচ পদের নাম: সিপাহী (জিডি) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য। বয়স: ১৯/৭/২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে। মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) ৫৮তম স্বরণোউৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল। রুমিন ফারহানা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি, কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল গান যারা করে, তাদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে আমরা এগুলো দেখেছি।…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক বলিউডের ‘ফিটনেস কুইন’ মালাইকা অরোরাকে নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। বিশেষ করে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানার পর থেকে তার ব্যক্তিগত জীবন এখন টক অব দ্য টাউন। গত দুই বছরে কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত হ্যান্ডসাম হাঙ্ক সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে ডালপালা মেলছে হাজারো গুঞ্জন। রহস্য আর রোমান্সের এই গোলকধাঁধায় মালাইকার মনের মানুষটি আসলে কে, তা নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে বি-টাউন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন মালাইকা। অভিনেত্রী বলেন, ‘এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।’ এমনকি এসব গুঞ্জন নিয়ে ছেলে আরহান…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার। ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতের ঘটনায় করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরও জানা গেছে,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) র্যাবের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে র্যাব-৪। গত বছরের ১৭ নভেম্বর মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে হেলমেট ও মুখোশ পরা তিন সশস্ত্র দুর্বৃত্ত কিবরিয়াকে গুলি করে হত্যা করে। ঘটনার পর পালানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশায় উঠলে দ্রুত না চালানোর…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি স্বাধীনতার ৫৫ বছর পার করে ৫৬ তে পা দিয়েছে বাংলাদেশ। ১৯৭১ সালে যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছিলো বাংলাদেশ নামক এক স্বাধীন রাষ্ট্রের, সেই স্বাধীন বাংলাদেশ কে নিয়ে প্রত্যাশা ব্যাক্ত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) এর শিক্ষার্থীরা।বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা কতটুকু, কতটুকু অর্জন হয়েছে স্বাধীনতার পর থেকে, এসকল বিষয়ই উঠে এসেছে ববিয়ানদের বক্তব্যে। প্রত্যাশা ব্যাক্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,১৯৭১ সালে তীব্র নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও মানুষের প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন আজও প্রশ্নবিদ্ধ। স্বাধীনতার পর অনেক দেশ এগিয়ে গেলেও দুর্নীতি, স্বার্থপরতা ও দুর্বল শাসনব্যবস্থার কারণে…
স্পোর্টস ডেস্ক পাকিস্তানকে ২-০ গোলের হারিয়ে আগেই নিজের কাজটা সেড়ে রেখেছিল বাংলাদেশ। তারা অপেক্ষায় ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ফলের। ভারতও যেন খেললো বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশকে সঙ্গী করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। শনিবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে। পাকিস্তানের বিপক্ষে ৩-০ জয়ে একটু এগিয়ে থেকেই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। অর্থাৎ দুই দলের ম্যাচটা ড্র হলে গ্রুপ সেরা হবে ভারত। বাংলাদেশকে সেরা হতে জিততেই হবে। গ্রুপ সেরা হলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে দুই দলের জন্যই।
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এসময় সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করার পরে কিছুক্ষণ খেলা দেখে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে শেষ করেছিলেন। এমনটিই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কীভাবে শুরু হলো যুদ্ধ, এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘স্বাধীনতার যুদ্ধের আলোচনা করতে গেলে এটা তো অনেক লম্বা ঘটনা। শর্ট করে যদি বলি, মার্চের ১-৭ তারিখ পর্যন্ত ঢাকা শহর মিছিলের শহরে রূপান্তরিত হয়। সেই সময়ের বিজয়ী দল আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান, যাকে ইয়াহিয়া খান পাকিস্তানের আগামী দিনের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন,…
নওগাঁ প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে বদলগাছী কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান…