Author: admin

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  প্রেমের সম্পর্ক থাকলে ঝগড়াঝাঁটি হবেই। তবে এটাও ঠিক, ঝগড়াঝাঁটির মাত্রাটা যদি কোনও কারণে বেড়ে যায়, তা হলে সম্পর্কটাই একসময় ভেঙে যেতে পারে। অনেক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ হবে এটাই স্বাভাবিক। এ কারণে পরস্পরকে ভালোভাবে বুঝতে এবং পরস্পরের কাছে নিজেকে স্পষ্টভাবে তুলে ধরতে আলোচনা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, যদি সামনে বিয়ে থাকে তা হলে হবু স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছু বিষয় খোলাখুলি আলোচনা করা উচিত। তা না হলে পরবর্তীতে বড় ধরনের সমস্যা হতে পারে। যেমন-সামাজিক যোগাযোগ মাধ্যম : সারাক্ষণ সঙ্গী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইমলাইনে আপনাদের সম্পর্কের কথা, ছবি পোস্ট করতে থাকেন? সেটা যদি আপনার পছন্দ না হয়,…

Read More

বিনোদন ডেস্ক ঢালিউড কিং শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ ঈদে মুক্তি পেয়েছে। এবারের ঈদে এ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন তিনি মুক্তির প্রথম দিন থেকেই। এ সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ও আলোচনা দেখা গেছে। তবে ‘প্রিন্স’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন এক চমক নিয়ে হাজির হলেন কিং খান। জানা গেছে, এর আগে বেশ কিছু দিন ধরেই মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সেই সিনেমার নির্মাণসংশ্লিষ্টরা কথা দিয়েছিলেন— শাকিবের জন্মদিনেই প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্টলুক। সেই কথামতো আজ শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক লুকিয়ে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরির বরাতে আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দুবাইয়ে দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এসব জায়গায় ৫০০-র বেশি মার্কিন সেনা লুকিয়ে ছিলেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম যে, আমাদের বাহিনীর শক্তিশালী আক্রমণের কারণে মার্কিন সেনারা তাদের ঘাঁটি ছেড়ে বাইরে গিয়ে লুকিয়ে রয়েছে। এছাড়া মার্কিন নেতৃত্বের উদ্দেশে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। যাতে কেউ অতিরিক্ত মজুত করতে না পারে এবং তেলের দাম বৃদ্ধি না পায়। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। নুরুল ইসলাম বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছেন একদল অভিবাসী। সমুদ্রপথে যাত্রা শুরুর পর ছয় দিন ও খাদ্য ও পানি ছাড়া সমুদ্রে ভেসে থাকতে থাকতে ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় সেখান থেকে ২১ বাংলাদেশিসহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, ক্রেটা দ্বীপের কাছ থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। পরবর্তীতে জানানো হয়েছে, জীবিতদের মধ্যে ২১ বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদান এবং একজন…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী…

Read More

ছবি সংগ্রহীত ধর্ম ডেক্স আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নারী-পুরুষের যৌন সম্ভোগ তথা বংশ বৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। বিবাহের ফলে স্বামী-স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও ছাওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যমে হচ্ছে স্বামী-স্ত্রীর সহবাস। এর রয়েছে কিছু নিয়ম-নীতি ও দোয়া। জাগো নিউজের পাঠকের জন্য তা তুলে ধরা হলো- দোয়টি এই- بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা। অর্থ : ‘হে আল্লাহ! তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখ। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে, তা হতেও শয়তানকে দূরে রাখ।’ ফজিলত…

Read More

ছবি সংগ্রহীত স্বাস্থ্য ডেস্ক বিভিন্ন গবেষণার তথ্য মতে ৪৩ শতাংশ নারী ও ৩১ শতাংশ পুরুষ কোনো না কোনো মাত্রার যৌন অক্ষমতায় ভোগেন। এ বিষয়টি এমন একটি বিষয় যা নিয়ে আলোচনা করতে অনেকেই বিব্রত বোধ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ সমস্যা চিকিৎসায় সেরে যায়। তাই যারা এমন সমস্যায় ভোগেন তাদের উচিত খোলামেলাভাবে বিষয়টি নিয়ে সঙ্গী বা ডাক্তারের সঙ্গে আলোচনা করা। কেন পুরুষের যৌন সমস্যা হয় পুরুষের শারীরিক বা মানসিক সমস্যার ফল হিসাবে যৌন সমস্যা হয়ে থাকতে পারে। ▶ শারীরিক কারণ : অনেক ধরনের শারীরিক কারণে যৌন সমস্যা তৈরি হতে পারে। ডায়াবেটিস, হৃদরোগ, রক্তনালিসংক্রান্ত রোগ, স্নায়ু রোগ, হরমোন ভারসাম্যহীনতা, দুরারোগ্য ব্যাধি যেমন…

Read More

ছবি সংগ্রহীত  ভোরের বাংলা নিউজ ডেস্ক  শাখাওয়াত-ফারহানা (ছদ্মনাম) দম্পতির একমাত্র সন্তান একটি কন্যা। মেয়েটির বয়স এখনও ১৮ হয়নি এবং ভবিষ্যতে নতুন কোনো সন্তান হওয়ার সম্ভাবনাও নেই। পৈতৃক সূত্রে শাখাওয়াত বিশাল সম্পদের মালিক। কিন্তু তাঁদের দুশ্চিন্তা, ভবিষ্যতে শাখাওয়াত মারা গেলে এই একমাত্র মেয়ে কি তাঁর সম্পত্তির পূর্ণ অধিকার পাবে, নাকি পরিবারের অন্য সদস্যরা—যেমন ভাই ও ভাতিজারা—তাতে ভাগ বসাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তাঁরা একজন আইনজীবীর শরণাপন্ন হন। কারণ, তাঁরা নিশ্চিত হতে চান যে, তাঁদের অনুপস্থিতিতে মেয়েটি যেন সম্পূর্ণভাবে নিরাপদ থাকে এবং প্রাপ্য সম্পদ থেকে যেন বঞ্চিত না হয়। ইসলামি আইন কী বলছে?মুসলিম উত্তরাধিকার আইনের ব্যাখ্যা অনুযায়ী, কোনো ব্যক্তির যদি কেবল একটি…

Read More