- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৭টায় প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু হয়ে গল্লামারী বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আজ বুধবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, অন্তত ৪০ জন যাত্রীর মরদেহ এখনও পানির নিচে বাসের ভেতরে আটকে রয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ‘সৌহার্দ্য পরিবহনের’ বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে পদ্মায় তলিয়ে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, প্রাথমিক তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, অন্তত ৪০ জন যাত্রীর মরদেহ পানির নিচে রয়েছে। উদ্ধারকাজে গতি আনতে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিশেষ সহকারী দল অংশ নিয়েছে। বর্তমানে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় হৃদয়বিদারক এক রেল দুর্ঘটনায় মোবারগ আলী (৭০+) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায় মোবারকআলীআত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন এসে তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাতের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে ভিড়…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার নির্দেশনায় বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মী।বুধবার (২৫ই মার্চ) ক্যাম্পাসের অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ কর হয়। ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক প্রাণী নিয়মিত খাবার পায় না। তাদের ক্ষুধা মেটাতে ও কষ্ট লাঘবে এই খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।এ বিষয়ে সুমন সরদার বলেন, “ ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব নির্বাক প্রাণীর পাশে দাঁড়াবে।”তিনি আরও বলেন, “ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় এসব প্রাণী খাবার সংকটে পড়েছে। তাদের কষ্ট…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামবাসীর উদ্যোগে ঝিনাইদহ-৩ ও ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) চাঁদপাড়া পুরাতন জামে মসজিদের সামনে খোলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মতিয়ার রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ ৩ এবং মাওলানা আবু তালিব, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ ৪ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওলিউর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি, মাওলানা তাজুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর উপজেলা শাখা ও কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী; আব্দুল হক মোল্যা, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা…
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ৯ টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সিভিল সার্জন, সরকারি কলেজ, মাগুরা প্রেসক্লাব,জেলা শিল্পকলা একাডেমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,মাগুরা জেলা পরিষদ প্রশাসক মোঃ আলী আহমদ,পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (২৫মার্চ) নয়টা হতে বিকেল পর্যন্ত তারা এ কার্যক্রম পরিচালনা করেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিভিন্ন পেশার মানুষ গ্রামে আসেন ঈদ উদযাপন করার জন্য। ছুটি শেষে কর্মজিবী মানুষ গুলো যাতে যানযট মুক্ত নিরাপদে শহরে তাদের কর্মস্হলে পৌছাতে পারেন সে উপলক্ষে মধুপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হকের নেতৃত্বে মধুপুর বাসস্টান্ডে যানজট নিরসনে ছাত্রদলের নেতৃবৃন্দ কাজ করেন। এটিএস আই মনোজ জানান যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনে ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাজ করেন।
ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে মানুষ। ফলে অনেকেই এখনও ফেরেননি কর্মস্থলে। কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অন্য সবকিছুর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দায়িত্ব থেকে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অফিস করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। শফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার…