- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। পরিপত্রে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। এই অবস্থায় উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয়…
ঝালকাঠি প্রতিনিধি: অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, খাদ্যবর্জ্য, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা থেকে উৎপন্ন জীবাণু ও বিষাক্ত উপাদান মাটি, পানি ও বায়ুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঝালকাঠি শহরের বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। অপরিশোধিত বর্জ্য থেকে ছড়ানো ব্যাকটেরিয়া, ভাইরাস ও ক্ষতিকর রাসায়নিকের কারণে…
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীর কাজিহাল ইউপি’র আদমপুরে যুবদল নেতা ফিজারের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কামাল জানালেন,আমার ক্রয়কৃত ৩৬ শতক জায়গা গত দুই মাস যাবত অবৈধ দখলে রেখেছে ফিজার।অবৈধ দখলের প্রতিবাদ করায় ২৪ মার্চ(মঙ্গলবার)সকালে ৮ থেকে ১০ জনের একটি দল আমাদের বাড়িতে হামলা করে দরজা-জানালা-সিসি ক্যামেরা ও বায়ো গ্যাসের ক্ষতি সাধন করেছে।এ সময় অবৈধ দখলের উদ্দেশ্যে নির্মিত ঘরটি তারা ভেঙ্গে উল্টো আমাদের উপর দোষারোপ করছে।তাদের মার মুখি আচরণে আমরা পুরো পরিবার চরম আতঙ্কে আছি।এই ঘটনায় ট্রিপল নাইনের জরুরি কলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়েছে।শুধু তাই নয়,তারা আমাদের দুটি ছাগলও নিয়ে গেছে। তারা আমাদের অংশীদার এটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। ২৫ মার্চের ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘২৫ মার্চ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। এই গণহত্যায় পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়ে। এসময় ২৫ মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ এবং এর অব্যবহিত পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তদানীন্তন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে সাইকেলের শোরুমসহ চারটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে বাগানবাড়ি চৌরাস্তা বাজারে আগুন লেগেছে। সংবাদ পেয়ে তারা দ্রুত ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন-এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী ‘ঈদ পূর্ণমিলনী ‘২৬’ অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আলী হোসেন সিকদার রুপক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মাইনুল হক মুকিম। এ সময় কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম তোতন, সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, এস এম আলাউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পূর্ণমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ডা. আব্দুর রহিম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএসসি…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি বরগুনার পাথরঘাটা উপজেলায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। শনিবার (২১ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের বাসিন্দা এবং নিহত মন্টু শিকদারের ছেলে। র্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। র্যাব জানায়, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ দুপুরে বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সংসদে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতেই সংসদের বিশেষ কমিটির বৈঠক আজ। বৈঠকে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে।’ তিনি বলেন, ‘জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে তারা ধারণ করবেন। কিছু অধ্যাদেশ আছে, যেখানে জুলাই যোদ্ধাদের যে-ই নামে অভিহিত করা হয়েছে এবং গণ-অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ও অংশগ্রহণ করেছেন, তাদের ইনডেমনিটি দেওয়ার বিষয় আছে, সেগুলোকে তারা গ্রহণ করবেন। আরও কিছু বিষয়ে আছে। যেমন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন…
বিনোদন ডেস্ক ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ার পর চিকিৎসার অংশ হিসেবে দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি তানিয়ার সুস্থতা কামনা করে জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে গত ৯ মার্চ তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। টানা…
আন্তর্জাতিক ডেস্ক জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালালে মার্কিন বাহিনীকে ‘অচল’ করে দেওয়া হবে ও আরব উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ মার্চ) আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি এ হুমকি দেন। খবর ইরনা নিউজের। ইরানের প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য রেজায়ি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শেষ সময় ঘনিয়ে আসছে ও এই জটিল পরিস্থিতি থেকে দেশটিকে উদ্ধার করার জন্য খুব বেশি সময় আর অবশিষ্ট নেই। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার কয়েক ঘণ্টার…