- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। আদালত সূত্রে জানা গেছে, আসামি ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এই মামলায়…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে, তেলের দাম বাড়াতে মঙ্গলবার জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি (২০২৬) সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৮৯ দশমিক ৯৯ শতাংশ। মঙ্গলবার (২৪ মার্চ) বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ ফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন। সারাদেশে ১০৪টি ছাত্র…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় বাড়বে এবং এর প্রভাব আসন্ন জাতীয় বাজেটেও পড়তে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি আমদানিতে বাড়তি অর্থের প্রয়োজন হবে। এ বিষয়ে আইএমএফ- এর সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, যুদ্ধ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু এর প্রভাব আমরা ভোগ করছি। তাই অর্থনীতিকে সামাল দিতে আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে। আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিদেশে পড়াশোনা করতে যেতে অনেক সময় ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখা শিক্ষার্থীদের জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না,…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:আজ গায়ে হলুদ, কাল বিয়ের আয়োজন-চারদিকে ছিল আনন্দ আর উৎসবের প্রস্তুতি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।নাটোরের বড়াইগ্রামে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর, বিএসসি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী জিল্লু (২৯)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে।রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য বোন-ভগ্নিপতিকে বনপাড়া থেকে আনতে তিনি প্রাইভেটকার যোগে বাড়ি থেকে রওনা হন। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।যে…
খোলাবাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধে ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশনা নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ফিলিং স্টেশন গুলোতে জ্বালাতি তেল না পাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ যানবাহন মালিকেরা। শিকার হচ্ছেন ভোগান্তিরও। গেল কয়েক দিন জেলা শহরের দু’একটি তেল পাম্পে ১০০ থেকে ২০০ টাকার জ্বালানি তেল পাওয়া গেলেও, সোমবার(২৩ মার্চ) জ্বালানি তেল না থাকার কারণ দেখিয়ে বন্ধ বয়েছে জেলা শহরের তেল পাম্প গুলো। এদিকে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোন সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রোল পাম্প গুলো। গেল রবিবার (২২ মার্চ) থেকে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এর বরাদ দিয়ে এমন শঙ্কার একটি বিজ্ঞপ্তিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো। সরেজমিনে ঘুরে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে অসহায় দুই পরিবারকে ঢেউটিন প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে তাদেরকে ২ বান্ডিল করে ঢেউটিন তুলে দেওয়া হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন উপজেলা পরিষদ চত্বরে ওই দুই পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন। ঢেউটিন প্রাপ্তরা হলেন মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের মৃত হাতেম আলীর বিধবা স্ত্রী জেলেমন বেওয়া ও শোলাকুড়ি এলাকার এক হতদরিদ্র আক্তার হোসেন। সূত্র জানায়, টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের জেলেমন বেওয়ার স্বামী মারা যাওয়ার পর হতে মাটির দেয়ালের উপর নির্মিত একটি জরাজীর্ণ ঘরে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিগত ১৭টি বছর একটি দলের অনুশাসন দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিলনা। তাই দীর্ঘদিন পর এদেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে। আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই। ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, শালিস হবেনা। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। তিনি ২২ মার্চ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী…
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা। শনিবার (২১ মার্চ) সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তারপর উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠ সংস্কারের জন্য নির্দেশনা দেন। তিনি বলেন, ফ্রড বা ডিজিটাল স্ক্যাম বর্তমানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বৈশ্বিক পর্যায়ে একটি গুরুতর সমস্যায় পরিণত…