- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
বাকৃবি প্রতিনিধি: সময়ের সাথে সাথে বড় হওয়ার ব্যস্ততায় ঈদের অনাবিল আনন্দের রূপ কিছুটা বদলে গেছে। ফেলে আসা শৈশবের ঈদ আর বর্তমানের যান্ত্রিক জীবনের মাঝে দাঁড়িয়ে নিজেদের অনুভূতি ও স্মৃতি ভাগাভাগি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল শিক্ষার্থী। শৈশবে ঈদে নতুন জামা কেনার চেয়েও বড় বিষয় ছিল জামা কেনায় বন্ধুদের সাথে পাল্লা দেওয়া। দিনগুলোর স্মৃতিচারণ করে কৃষি অনুষদের শিক্ষার্থী রোকাইয়া ফারজানা ইভা বলেন, “নতুন জামা নিয়ে কারটা বেশি সুন্দর, কে কয়টা জামা কিনেছে এসব নিয়ে চলত ছোট ছোট প্রতিযোগিতা। অনেক সময় জামা আগে থেকে কাউকে দেখানো যেত না, যেন ঈদের দিন সবাই চমকে যায়। ঈদের আগে বন্ধুদের সাথে ঈদ কার্ড বিনিময়…
কুবি প্রতিনিধি : “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি”, এই চিরন্তন অনুভূতিকে ধারণ করে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা শেষে আসা এই উৎসব শিক্ষার্থীদের জীবনে নিয়ে আসে প্রশান্তি ও নতুন উদ্দীপনা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যস্ততা ও যান্ত্রিক জীবনের আবর্তে থাকা শিক্ষার্থীদের কাছে ঈদের ছুটি যেন এক পশলা প্রশান্তির বৃষ্টি। উচ্চশিক্ষার প্রয়োজনে পরিবার-পরিজন থেকে দূরে থাকা শিক্ষার্থীদের কাছে ঈদের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে নাড়ির টানে বাড়ি ফেরার সেই আবেগঘন মুহূর্ত। তাদের কাছে ঈদ কেবল নতুন পোশাক বা রসনাবিলাসে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি চলছে। ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সূচি অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। এদিকে, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় প্রশাসন।
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় মাঠে দ্বিতীয়বারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়েছে। আগামীকাল ২১ মার্চ (শনিবার) সকাল ৭টা ৩০ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো নারীদের জন্য প্যান্ডেলের পাশেই পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যা আয়োজনকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদ জামাতকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠকে ইতোমধ্যে উপযোগী করে তোলা হয়েছে। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নির্দিষ্ট স্থানে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পুরো মাঠজুড়ে ‘ঈদ মুবারক’ লেখা সম্বলিত ব্যানার ও পতাকা টাঙানো হয়েছে। এছাড়া খুলনাবাসীকে অবহিত করতে নেওয়া…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক সবসময় রোজা আমাদের আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন— ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকীদ। রোজা আমাদের খুশির বার্তাবাহক। রোজার শেষে আনন্দ নিয়ে আসে ঈদ। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। প্রতি বছর নির্দিষ্ট দিনে ফিরে আসে আমাদের ত্যাগের উৎসব, ত্যাগের আমেজ। প্রতি বছর এ উৎসবটি মুসলমানদের জীবনে মহা-আনন্দে রূপ নেয়। আমরা দুঃখ-কষ্ট ভুলে সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠি। এই উদযাপন একটি ভোজানন্দেরও দিন। কয়েক দিনের মধ্যেই আসছে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ উৎসব উদযাপনের দিন। ঈদ উৎসবের দিনে…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক ঈদ আনন্দ সেমাই ছাড়া ভাবাই যায় না। ঈদের দিনে খাবার টেবিলে সেমাই থাকবে না, তা হয় নাকি। তবে যাদের ডায়াবেটিস আছে বা চিনি কম খেতে চান, তাদের জন্য প্রচলিত সেমাই অনেক সময়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আর স্বাস্থ্য সচেতনতা কিংবা ডায়াবেটিসের কারণে অনেকেই চিনি এড়াতে চান। কিন্তু চিনি ছাড়াও প্রাকৃতিকভাবে মিষ্টি ব্যবহার করে অত্যন্ত সুস্বাদু সেমাই তৈরি করা সম্ভব। তাই স্বাস্থ্য সচেতনদের জন্য তৈরি করা যেতে পারে চিনি ছাড়া সেমাই। প্রাকৃতিক সুইটনার ব্যবহার করে বানানো এই সেমাই স্বাদেও দারুণ, আবার তুলনামূলকভাবে স্বাস্থ্যকরও। তবে চিনি ছাড়া সেমাই রান্না করার সময় দুধ একটু বেশিই ঘন (ক্ষীরসা টাইপ) করে নিলে…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স পুরুষদের জন্য মেহেদী ব্যবহারের ইসলামিক বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিস অনুযায়ী, পুরুষরা চুল ও দাড়িতে মেহেদী ব্যবহার করতে পারবেন। আবু দাউদের হাদিস নম্বর ৪২১১-এ উল্লেখ আছে, নবীজী চুল ও দাড়িতে মেহেদী ব্যবহার করতেন। আলমগিরি গ্রন্থে বলা হয়েছে, পুরুষের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা মাকরূহ, কারণ এটি নারীদের সাজসজ্জার অন্তর্ভুক্ত। তবে দাড়ি ও মাথার চুলে মেহেদী ব্যবহার করা যাবে। আলমগিরির খণ্ড ৫, পৃষ্ঠা ৩৫৮-এ এই বিধান উল্লেখ করা হয়েছে। চিকিৎসাগত প্রয়োজন হলে পুরুষ শরীরের বিভিন্ন অঙ্গে মেহেদী ব্যবহার করতে পারেন। আল বাহরুর রায়িক কিতাবে বলা হয়েছে, রোগের কারণে বা চিকিৎসার স্বার্থে মেহেদী ব্যবহারে অসুবিধা নেই। এই…
বিনোদন ডেস্ক দীর্ঘ বিরতির পর ঢালিউড সুপাস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান। ষয়টি নিশ্চিত করেছেন প্রীতম হাসান নিজেই। গানটির সংগীত আয়োজনও করেছেন তিনি। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পেছনের গল্প ও রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রীতম। রুনা লায়লার সঙ্গে গান রেকডিংয়ের সময়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রীতম লেখেন, প্রায় তিন মাস আগে, শাকিব ভাই আর প্রিন্স টিম থেকে একটা ড্যান্স ট্র্যাকের কথা আসে। আমি একটা ফঙ্ক+হাউস/ইলেকট্রো ভাইবের ড্রাফট বানিয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারো ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার (২০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শনিবার (২০ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আলখারাজ এলাকায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ ঢাকায় এসেছে। নিহত মোশাররফ হোসেন সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী। জানা গেছে, সকাল ১০টা ৪৮ মিনিটে মোশাররফের মরদেহবাহী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরের ৮ নম্বর ফটকে আসেন। তারা মোশাররফ হোসেনের স্বজনদের সান্ত্বনা দেন। মরদেহ সংগ্রহের পর তারা দুজন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। গত ৮ মার্চ মোশাররফ হোসেন সৌদি আরবে মিসাইলের আঘাতে নিহত হন। ৮…