- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে আধুনিক, বস্তুনিষ্ঠ ও গণমানুষের কাছে গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করলে ন্যায়ভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বাধীন,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।’ নরেন্দ্র মোদি বলেন, ‘বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।’ শান্তি কামনা করে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা…
চাঁদপুর প্রতিনিধি বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে সংবিধান বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, এই পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। মূল সমস্যা হলো এটি হলো ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান। ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। আমরা বাংলাদেশের সংবিধান চাই। এখন আমরা কথা তুলেছি, সংবিধানের মৌলিক স্ট্রাকচারে ডেভেলপ করতে হবে। তারা সেটি না করলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের হয়তো সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে। তিনি আরও বলেন, এই…
আন্তর্জাতিক ডেস্ক উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দেশটির নেতা কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ। দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট। রাষ্ট্র-সমর্থিত প্রার্থীরা প্রায় সব ভোট ও আসনেই জয়ী হয়েছেন। ইয়োনহাপ নিউজ এজেন্সি ও সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানায়, শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ ভোটার প্রার্থীদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, নির্বাচনি প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য এ সংখ্যা উল্লেখ করা হয়েছে, যদিও অনেকের ধারণা উত্তর কোরিয়ার নির্বাচন মূলত প্রতীকী। নবনির্বাচিত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই স্থানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঈদের নামাজে অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা…
বিনোদন ডেস্ক ঈদুল ফিতরের রঙিন উৎসবকে ঘিরে যখন বড় পর্দায় নতুন গল্পের উচ্ছ্বাস, ঠিক তখনই হঠাৎ করে ছন্দপতন। প্রতীক্ষার তালিকা থেকে ছিটকে গেল বহুল আলোচিত সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েলের পরিচালনায় আদর আজাদ ও শবনম বুবলীর জুটিকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মনে, তা যেন মুহূর্তেই রূপ নিল হতাশায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সায়মন তারিক। পরিচালক সায়মন তারিক গণমাধ্যমকে জানান, সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। তিনি বলেন, ‘আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অথচ আমরা ২১…
খুবি প্রতিনিধি: ফিরোজ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের (বিভাগ) তিন ব্যাচ থেকে মোট ৪২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন ডিসিপ্লিন হিসেবে এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গত রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায়…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান দুস্থ ও অসহায়দের হাতে এসব সহায়তা তুলে দেন। এসময় কোটচাঁদপুর উপজেলা ও পৌর এলাকার ১৫০টি পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ২১০ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, পৌর আমির…
প্রতিকী ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। সরকারি কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার ভিত্তিতে এসব দেশে রমজান মাস শেষ হয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন। বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে। ধর্মীয় তাৎপর্যের দিক…
পঞ্চগড় প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে দেয়া ভিজিএফের চাল বিতরণে পঞ্চগড়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড থাকার পরও চাল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন উপকারভোগীরা। এর প্রতিবাদে টানা দুদিন ধরে পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক নারী-পুরুষ। পঞ্চগড় পৌরসভায় ভিজিএফের চাল না পেয়ে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী নারী-পুরুষরা। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই চাল না পেয়ে দুপুর পর্যন্ত নির্ধারিত স্থানে জড়ো হন ভুক্তভোগীরা। সরেজমিনে পঞ্চগড় পৌরসভা এলাকায় গিয়ে দেখা যায়, উপকারভোগীদের ভিড় থাকলেও পৌরসভায় এক ধরনের সুনসান নীরবতা বিরাজ করছে এবং সেখানে তালা ঝুলছে। ভুক্তভোগীদের অভিযোগ, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে পৌরসভায় দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা চাল পাননি। সঠিক…