Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া যুদ্ধকালীন হামলায় নিহত প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকা ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান তারা। এর আগে সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমাদের প্রধান কাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখা। তার জন্য যা যা করা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরিফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে পবিত্র ঈদুল ফিতরের আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন দরবার শরিফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী। আগাম ঈদ উদ্‌যাপন করা গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ,…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানব জীবনে মাহে রমজানের তাৎপর্য এবং উন্নত সমাজ বিনির্মাণে যাকাতের গুরুত্ব” শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক হাফেজ নাজমুল হক শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাকসুদুল হাসান মাসুমের সমন্বয়ে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি জিহাদুল ইসলাম নূরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ…

Read More

সিলেট  শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটাও সম্পূর্ণ পরিশোধ নিশ্চিত করেছে সরকার, যার ফলে এবার ঈদের আগে দেশে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, যার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা সময়মত সব পাওনা বুঝে পেয়েছেন এবং এর পেছনে সরকারের সদিচ্ছা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ কাজ করেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতি অনুসরণ…

Read More

লক্ষ্মীপুর প্রতিনিধি পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন আমাদের ভালো কাজগুলো অ্যাড্রেস করেন। আমরা যে শতভাগ ভালো কাজগুলো করতে পারবো, তাও তো না। ভুল ধরিয়ে দেন। জামায়াতের আমির আমাদের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় আন্দোলন করতে গিয়ে গুম-খুনের শিকার নেতাকর্মীদের সম্মানে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। মন্ত্রী বলেন, একমাসের মাথায় আমরা আপনাদের মুখোমুখি। ১২ ফেব্রুয়ারি নির্বাচন, ১৭ ফেব্রুয়ারি আমাদের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  কেউ বেশি ভাড়া নিচ্ছে না সবাই ফেরেশতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, ‘কেউ বেশি ভাড়া নিচ্ছে না। সবাই ফেরেশতা হয়ে গেছে মাশাআল্লাহ’। তার এই পোস্টের নিচে কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন। এদিকে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে যানজট ও চাঁদামুক্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে বলে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন। বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো এরই মধ্যে হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। এটা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে। বেসেন্টের মন্তব্যের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

Read More

নওগাঁ প্রতিনিধি  : প্রতি বছরের ন্যায় এবছরও পবত্রি ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁয় প্রায় ৭ শতাধকি অসহায় ও দুস্থ মানুষরে মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ র্অথ বিতরণ করছেনে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহনি। আজ বৃহস্পতবিার (২০ র্মাচ) বিকেল ৪টায় শহররে নাপতিপাড়া মোড়ে এর আয়োজন করা হয়। এ সময় তিনি দুধ, সেমাই, চিনি, লাচ্ছা, পোলাও চাল ও তেলসহ বিভিন্নি খাদ্যসামগ্রী বিতরণ করনে। তার এই মানবকি উদ্যোগে এলাকার নিম্ন আয়ের বহু পরবিার উপকৃত হয়েেছ এবং ঈদরে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন। মাসুদ হাসান তুহিন দীর্ঘ দিন ধরে নিজ উদ্যোগে নানা সামাজকি ও মানবকি র্কাযক্রম পরচিালনা করে আসছনে। বিশেষ করে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় নববধূকে নিয়ে ব্যতিক্রমী আকাশপথে আগমন করে ব্যাপক আলোচনায় এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হাসান সুমন। বৃহস্পতিবার দুপুরে তিনি তার নববিবাহিত স্ত্রী, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আসমা খানম আশা-কে সঙ্গে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন। হেলিকপ্টারে করে এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্বজন, প্রতিবেশীসহ শত শত মানুষ এক নজর দেখার জন্য ভিড় করেন মাঠে। স্থানীয়দের উচ্ছ্বাস আর কৌতূহল মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে। জানা গেছে, অ্যাডভোকেট সুমন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো-এর ভাগিনা। তার…

Read More

প্রতিকী ছবি সংগ্রহীত বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে “ভবানীপুর সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভবানীপুর মোল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতিবছরের ন্যায় ১১ জন উদ্যোক্তার নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার বিতরনের আয়োজন করে সংগঠনটি। এসময় সংগঠনের সভাপতি গওসল আজম এর সভাপতিত্বে এবং কোষাধক্ষ্য সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাঁতি দলের দলের সভাপতি আব্দুস সালাম, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। অন্যদের মধ্যে…

Read More