Author: admin

বরগুনা  প্রতিনিধি ১০৯, বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী, তালতলী) উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বরগুনা সদর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ১০৯, বরগুনা -১ আসনের সাংসদ মো. অলি উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, মাও: মাহমুদুল হক মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, দপ্তর সম্পাদক কামিনুল ইসলাম। অনুষ্ঠানে ৭০০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, ১০০ জনকে থ্রি পিস ও ৫০ জনকে হাজী রোমাল প্রদান করা হয়েছে। এসময়…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়নের কুলাসার,পূর্বডেকরা, বাকগ্রামে ৩০ পরিবারের মাঝে ১৩৫ বান ঢেউটিন বিতরন করেছেন মানবিক সংগঠন মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটি। ১৮ মার্চ বুধবার কুলাসার দক্ষিন পাড়ায় কাজী আব্দুল হক ও আনোয়া হোসেনের বাড়ীর সামনে মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটির চেয়ারম্যান মানবিক ব্যক্তিত্ব নাছির উদ্দীন বাবুর নির্দেশে মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীমের উদ্যোগে এই টিম বিতরণ করা হয়। কুলাসার দক্ষিন পাড়া আনোয়ার ও আব্দুল হকের বাড়ীর সামনে আয়োজিত টিন বিতরন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম,,এই সময় আরো উপস্থিত ছিলেন মাসুদা ট্রাষ্টের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার সঙ্গে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। ইরানি কর্তৃপক্ষ এখনও এ তথ্য নিশ্চিত করেনি বা কোনো মন্তব্য করেনি। নিরাপত্তা ব্রিফিংয়ে কাৎজ বলেন, আগামী দিনে ইসরায়েল বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিতে পারে। তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার পরিকল্পনা স্বাধীনভাবে চালাতে পারবে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তেহরানে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ কমান্ড ও নিরাপত্তা কেন্দ্র লক্ষ্য করা হয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব…

Read More

লালমনিরহাট প্রতিনিধি   দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খনন করা খালের পানিতে কৃষি কাজ, মাছ চাষ হবে ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। খাল কাটা কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে,দারিদ্র বিমোচনেও এটি ভূমিকা রাখবে। বুধবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি ‎ ‎বরগুনার পাথরঘাটা উপজেলায় নিজ বাবা-মাকে প্রকাশ্যে উলঙ্গ করে মারধরের অভিযোগ উঠেছে তাদেরই দুই ছেলের বিরুদ্ধে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ‎জানা গেছে, উপজেলার ৪নং সদর ইউনিয়নের পশ্চিম বারবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৫৭) ও তার স্ত্রী বিউটি (৪৮)-কে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত আনুমানিক চারটার দিকে এলোপাথাড়িভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাদের দুই ছেলে বেল্লাল (৩১) ও হেলাল (২৭)-কে। ‎ ‎ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সূত্রপাত হয় স্থানীয় একটি মসজিদের দীঘি থেকে মাছ ধরাকে কেন্দ্র করে। গত রোববার সকালে অভিযুক্তরা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় এবং পরে…

Read More

নিজস্ব প্রতিবেদক  ‎ ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. জাহিদ হাসানের উদ্যোগে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশুদের অংশগ্রহণে হামদ-নাত, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার (২৯ রমজান) বিকেল ৪টায় পশ্চিম বালিয়াডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে “হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল” অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‎ ‎প্রসঙ্গত, ১৫ বছরের নিচের সকল শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় হামদ-নাত এবং কোরআন তেলাওয়াত এই দুই বিভাগে প্রথম তিনজন বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিশুদের জন্যও সৌজন্য পুরস্কার প্রদান করা হবে। ‎ ‎এপ্রসঙ্গে…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের ৪১৩ নাম্বার কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে নিজ কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পায় হলের শিক্ষার্থীরা। জানা যায়, মৃত ওই শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। সে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৪১৩ নং কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় রুমে একাই ছিলেন কনিষ্ক। আজ দুপুর দুইটা নাগাত কনিষ্কের রুমে নক করে সামনের রুমের এক শিক্ষার্থী। এসময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সারা না পেয়ে ওই শিক্ষার্থী আরও একজনকে ডেকে আনেন। তখন দুইজন একত্রে…

Read More

জামালপুর প্রতিনিধি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে জামালপুর প্রেসক্লাব। ১৮ মার্চ (বুধবার) দুপুরে সরকারি শিশু পরিবারে সব শিশুর হাতে এসব নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, জেলা সমাজসেবার সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক লুৎফর রহমান সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম…

Read More

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস শাড়ি বিতরণ করেছেন নওগাঁ -২ আসনের জামায়াতের এমপি এনামুল হক। বুধবার সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামানের সভাপতিত্বে শাড়ি বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। নওগাঁ -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাড়ি বিতরণ উদ্বোধন করেন। এমপি এনামুল হক জানান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস শাড়ির ৩০০ পিস ধামইরহাট ও অবশিষ্ট ৪০০ পিস পত্নীতলা উপজেলায় বিতরণ করা হবে। উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম,…

Read More